শীত, এসো এবার

 

বিথীপথে দাঁড়িয়ে আছি নির্নিমেষ চোখে,
ধোঁয়াশা/ধোঁয়াটে নগরীর আ-তীব্র কোলাহল
আর ঝলমল আলোর রঙিন প্লাবন এড়িয়ে।

সবুজের কোটর হতে চুপে টুপ করে কুয়াশা মেখে
জবুথুবু হিম হিম শীত বের হয়ে আসবে গুটি গুটি পায়ে;

তৃপ্ত-অতৃপ্তির দোটানায় তৃষ্ণা জাগানিয়া ঠোঁট চেপে /লুকিয়ে রেখে
কল্পনাতীত স্পর্শেন্দ্রিয়প্রিয়সুখতায় ব্যাকুল হয়ে হয়ে
ধাঁধাঁ হীন সিক্ত-বাঁধনে টেনে নেবে অন্তরঙ্গ বিমুগ্ধতায়
কল্পনাতীত রূপ নিভৃততায়।

পূর্ব-পশ্চিম সকাল-বিকেলের শাখা-প্রশাখার
খরস্রোত হিসেবের ঊর্ধ্বে উঠে, হলুদ-সোনালী
ফসলের গাঁ ছুঁয়ে-ছুঁয়ে, শীত এসো এবার,
‘সহে না যাতনা’ মিইয়ে যাওয়ার আগেই।

তুলে রাখা তোমার উনুনে ভাতের গন্ধ পাচ্ছি!

ছবি………নেট থেকে!

মোট পড়েছেনঃ ১,১০৯জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. হুহ! শীত এসে গেছে, টের পাচ্ছি কম্বলের নিচে শুয়ে থেকেই। আরও শীত চান ? তাহলে কিন্তু বসন্তের আগে আর আসবো না বলে রাখছি,,

      1. এ সব অলক্ষুণে কথা বলতে নেই,
        শীতের সাথে কত কথা, কত চাওয়া-পাওয়া বাকী!
        সবে তো শুরু! সাইবেরিয়ান শীত, এস্কিমো কথন তো শুরুই হলো না।
        ডিস্টাপ দিয়েন না! জ্বী;

  2. তুলে রাখা তোমার উনুনে ভাতের গন্ধ পাচ্ছি!

    চলতি পথে আপনার লেখায়
    ক্ষুধার মাত্রা বুঝতে পারছি।
    ভালোই হলো শুভ কামনা

  3. তৃপ্ত-অতৃপ্তির দোটানায় তৃষ্ণা জাগানিয়া ঠোঁট চেপে /লুকিয়ে রেখে
    কল্পনাতীত স্পর্শেন্দ্রিয়প্রিয়সুখতায় ব্যাকুল হয়ে হয়ে
    ধাঁধাঁ হীন সিক্ত-বাঁধনে টেনে নেবে অন্তরঙ্গ বিমুগ্ধতায়
    কল্পনাতীত রূপ নিভৃততায়।

    -প্রানবন্ত সবুজ পাতার মত টকটকে হৃদস্পর্শী সংজ্ঞা, চমৎকার লিখেছেন।

  4. মহারাজ শীত নিয়ে লেখা আপনি দিলেন প্রথম। এটাই আশা করেছিলাম। আমাদের শীত বন্দনা কবে শুরু হবে? ব্লগ কর্তৃপক্ষ কিছু বলুন?

  5. জী, পীর সাহেবের কথায় একদিনেই শীত এসে হাজির। সকাল বেলা লঞ্চ থেকে নেমেই একটা ঝাকুনি দিয়েছি নিজেকে। ঢাকাতে আজ শীতের দাম একটু চরা। ঐযে, নতুন এলে যা হয়।
    তা জনাব, আমার চুলের জন্য একটু দোয়া খায়ের দেয়ার কোন ব্যবস্থা আছে!

    1. মাজেজা না দেখালে আজকাল পীর সাহেবদের কেউ দাম দিতে চায় না। সামান্য একটু দেখালাম মাত্র।
      চুল নিয়ে ভাবনার কিছু নেই, এ তো এক চুটকির মামলা! তবে হাদিয়ার ব্যাপারটি আগে রফা সাপেক্ষে
      অগ্রিম প্রদানের উপর সব কিছু নির্ভরশীল!
      তা কবি সাহেব! এখানের কথা মনে রেখেছেন বলে কিছু ছাড় পেতেই পারেন, হাদিয়ার বিষয়ে।

      1. যতটুকু দেখালেন তাতেইতো লম্বা লাইন হয়ে যাবার কথা।
        মাজেজার ব্যপারটা খোলাসা করে নেবনে পীর সাব। সামান্য একটু চাহিদা এই চুল নিয়ে। ভারী ভারী লাগে। ভাবছি পুরুটাই খালি করে ফেলবো নাকি!

মন্তব্য করুন