আরেকটি যুদ্ধ

আমি আরও একটি যুদ্ধ চাই।
দেশকে কলঙ্কমুক্ত করার জন্য এ যুদ্ধ,
হায়েনারূপী ওই মানুষদের বিলুপ্ত করতে এ যুদ্ধ,
ঘুণে ধরা মনুষ্যত্বকে ঘুণমুক্ত করার জন্য এ যুদ্ধ।
পত্রিকা পড়ি না,খবর দেখতে ইচ্ছে হয় না,
কি দেখব, কাকে দেখব?
মন্দ মানুষের ভিড়ে ভালটাকে খুঁজে পাইনা আর!
ছোট্ট বাচ্চাগুলো থেকে শুরু করে
ধর্ষিত হচ্ছে যুবতী, প্রৌঢ়ারা,
মানুষের সামনেই মানুষ খুন করছে মানুষকে,
চুরি হচ্ছে, দূর্নীতি হচ্ছে!
আর বুঝি বন্ধ হবে না এসব!
আমার ভেতরের ‘আমি’টাও এখন
আর বেঁচে থাকতে চাইছে না।

তাইতো এখন যুদ্ধ চাই,
আরও একটা যুদ্ধ, মহা যুদ্ধ,
ক্ষীণ থেকে ক্ষীণতর কোন সম্ভাবনা যদি
থেকে থাকে এই আশায় যে,
আবারও সবাই হয়ে উঠবে মানুষ!
যদি দেখে যেতে পারি, জীবদ্দশায় আরও
একবার মানুষে ভরা এ পৃথিবীকে।
নির্মল শান্তিতে পরিপূর্ণ এক পৃথিবী।
মোট পড়েছেনঃ ১,৬০১জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. আবারও সবাই হয়ে উঠবে মানুষ!
    যদি দেখে যেতে পারি, জীবদ্দশায় আরও একবার মানুষে ভরা এ পৃথিবীকে।

    -অসাধারন লিখেছেন,
    পৃথিবীর সকল অরাজকতা মুছে গিয়ে ফিরে আসুক প্রকৃত শান্তি।

  2. আমি আরও একটি যুদ্ধ চাই।
    দেশকে কলঙ্কমুক্ত করার জন্য এ যুদ্ধ,

    কলম যুদ্ধ চলুক নিরন্তর
    ভালোই হলো . বিজয়ী শুভেচ্ছা !

  3. আরো একটা যুদ্ধতে যদি মানুষ নামে নামানুষদের
    সত্যিকারের মানুষ করা যায় তবে হোক আরো একটি যুদ্ধ।

    চমৎকার উপস্থাপন

  4. ছোট্ট বাচ্চাগুলো থেকে শুরু করে
    ধর্ষিত হচ্ছে যুবতী, প্রৌঢ়ারা,
    মানুষের সামনেই মানুষ খুন করছে মানুষকে,
    চুরি হচ্ছে, দূর্নীতি হচ্ছে!
    আর বুঝি বন্ধ হবে না এসব!
    আমার ভেতরের ‘আমি’টাও এখন
    আর বেঁচে থাকতে চাইছে না।….

    আরেকটা যুদ্ধ করার সময় হয়েছে। ভালো লিখেছেন।
    এতো দিন পর পর লেখেন কেন সোয়েব ভাই?

  5. একদম মনের কথাটাই বলে দিলেন। আমিও একবার যুদ্ধের অংশীদার হয়ে, নতুন প্রজন্মকে নতুন এক বাংলাদেশ উপহার দিতে চাই। ধন্যবাদ ভাইয়া

মন্তব্য করুন