পরিবর্তনেই পরিবর্ধন হয়
পরিকল্পনা হয় পরবর্তীর,
নিত্য নিয়মে নীতি নব্যতায়
চির সত্য বিধান সৃষ্টির।
সময় পরিবর্তনে জোয়ার ভাটা
কালের পরিবর্তনে ঋতূ,
পরিবর্তনের চক্রে কিশোরী কন্যা
পরিবর্তিত নব- বধূ।
বদলেছে নাক বদলেছে মুখ
পরিবর্তিত বাঁকা হাসি,
যেমন
আখের পরিবর্তনে মিস্টি চিনি
বাঁশের পরিবর্তনে বাঁশি।
কিছু পরিবর্তন নিত্য প্রয়োজনে
কিছু পরিবর্তন নিয়মের,
কিছু পরিবর্তন গড়ে সভ্যতা
কিছু পরিবর্তন ধ্বংসের।
গতির পরিবর্তনের বাতাসের চল
ঝড় হয়ে উঠে সর্বনাশ,
উচ্চতার পরিবর্তনে মৃদুমন্দ ঢেউ
গর্জনে ডাকে জলোচ্ছাস।
তোমার পরিবর্তনে আমি হচকিত
শংকিত পরিবর্তনের ধারায়,
অজানা কারনে হটাৎ পরিবর্তনে
অ-বিশ্বাস আর অবহেলায়।
পরিবর্তন হবে আমার জগতেও
পরিবর্তিত হবো আমি,
পরিবর্তন নেই হৃদয়ের আকাশে
অপরিবর্তিত স্বপ্নচারিনী।
কত নদীর বুকে নতুন চর
কত বসতি গহীন জলে,
ভালোবাসা তোমাতে ভালই যাচে
ভালোবাসার বাসা বদলে।
পরিবর্তন হবে আমার জগতেও
পরিবর্তিত হবো আমি,
পরিবর্তন নেই হৃদয়ের আকাশে
অপরিবর্তিত স্বপ্নচারিনী।
স্বপ্নচারিনীরা থাকুক প্রানে
আপনার হৃদয় ঘ্রানে
ভালো লাগলো
অশেষ কৃতজ্ঞতা সহ ধন্যবাদ রইলো।
অনেক ভাল থাকবেন।
কিছু পরিবর্তন নিত্য প্রয়োজনে
কিছু পরিবর্তন নিয়মের,
কিছু পরিবর্তন গড়ে সভ্যতা
কিছু পরিবর্তন ধ্বংসের
চমৎকার উপস্থাপন
জীবন টা যেমন তেমন
ইচ্ছেগুলিও বদলায়-
বদলায় শখ আর শখের অনুসংঙ্গ
অনেক ধন্যবাদ প্রিয় আপু
শুভেচ্ছা অশেষ
পরিবর্তনের পরিবর্ধনেই কিশোরী হয়ে ওঠে যুবতি-বধু,
স্বপ্নের নাগর দোলা দুলে ওঠে হৃদয়ের দু’কুল বেয়ে;
গর্জনে গর্জনে ওঠে জলোচ্ছাস, হৃদয়ের গহিনে গহিনে।
এক জীবনে এতো পরিবর্তনের কি প্রয়োজন বুঝিনা।
নাগর দোলা, জলোচ্ছাস
পরিবর্তনের কত রং !
কৃতজ্ঞতা ভাইজান।
পরিবর্তনটা চিরন্তন, আমরা সবাই ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছি। ভালোবাসারা পরিবর্তিত রূপে দেখা দেয় আস্তে আস্তে।
হুমম, সত্যি বলেছেন।
পরিবর্তনেই হয়ত ভালোবাসা বাড়ে/ কমে ক্রমান্বয়ে।
আস্তে আস্তে।
ধন্যবাদ ভাইজান। অশেষ শুভেচ্ছা
আপনার জন্যও রইল অনেক শুভেচ্ছা বাবু ভাই, ইদানিং আপনাকে দেখছি না ক্যান ভাই?
ডিসেম্বর মাস- কোম্পানীর ইয়ারলি ক্লোজিং প্রায় শেষের দিকে।
বছরের এই সময়টা দুরহ কাটে। ডিলারদের কমিশন দেয়া / নেয়া, হিসেবের খাতায় শূণ্য ব্যালেন্স এইসব।
সবাইকে ভিষন মিস করেছি আমিও।
শুভ সকাল ভাইজান।
ভালো লাগলো্
কৃতজ্ঞতা রইলো
চিরসত্য এবং বাস্তবতা। প্রিয় দাদাকে স্যালুট।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ভাইজান,
অনেক মিস করেছি আপনাদের।
মুগ্ধতা এবং কৃতজ্ঞতা
ভাল থাকবেন অনেক অনেক
এতদিন কোথাও ছিলেন, দাদা?
ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানবেন!
রুটি রুজির হিসাব নিকাশ ভাই, ডিসেম্বর আর জুন এই সময়টা ঝামেলার হয়।
ভিষন মিস করেছি আপনাদের।
বছরের শেষ সকালের শুভেচ্ছা ভাইজান।
পরিবর্তন হোক ভালোবাসায়
পরিবর্তন আসুক প্রণয়ে,
পরিবর্তিত প্রেমে
অপরিবর্ত রবো তুমি-আমি?
তাতো হবার নয়!
ভালোবাসা তোমাতে ভালই যাচে
ভালোবাসার বাসা বদলে।
এখানেই পরিবর্তনের নিগুঢ় রহস্য লুকিয়ে থাকে…
কারন, সব পরিবর্তন মেনে নেয়া যায় না,
কিছু পরিবর্তন মেনে নিতে হয় না।
লেখাটা জটিল লিখেছেন বাবু ভাই ☺
মানিয়ে নেয়ার মতো ঋতূর দেখা মিলেনি,
মেনে নেয়ার মতো হৃদয় পোষতে পারি নাই।
পরিবর্তন শুধু দেখে যাচ্ছি,
পরিবর্তিত নির্মমতার একান্ত স্বাক্ষী হয়ে মানিয়ে নেয়ার মতো সুবাতাসের অপেক্ষায় আছি।
সম্ভবত এই অপেক্ষা চিরকাল অপেক্ষমান থাকবে।
চমৎকার মন্তব্যে অনেক অনেক আপ্লুত আপু।
অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতা অশেষ।
এতো সুন্দর করে কিভাবে লেখেন? ধন্যবাদ বারংবার।
ওরে ওরে
আপু কি যে বলেন।
আপনারা পড়েন, এই আমার জন্য অনেক পাওয়া।
মুগ্ধতার সীমা ছাড়িয়ে গেল মন্তব্য।
অনেক দোয়া ও শুভকামনা আপু।
ভালো থাকবেন সবসময়।
কবিতার মধ্যে যেন ভালোবাসা বাস্তবতা প্রকাশ পেয়েছে,সর্বোপরি বলবো আমার কাছে এক কথায় অসাধারণ।
একরাশি শুভেচ্ছা সহ কৃতজ্ঞতা রইলো ভাইজান।
মুগ্ধতা অশেষ।
ভালো থাকবেন অনেক অনেক।
পরিবর্তন না হলে নতুন কিছু হয়না
দ্রুততম পরিবর্তনে পুরাতনের নেশা ও যে কাটে না আপু।
রেশ টা থেকে যায়।
তবুও পরিবর্তন আসবে, আসবেই
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
পরিবর্তনে পরিবর্ত হয়,
ভালোবাসারও বাসা বদল হয় সময়ে সময়ে।
কবিতা ভালো হয়েছে।
নতুন বাসায় ভালোবাসা এডজাষ্ট হয় কেমনে? নতুন গলি, নতুন চৌরাস্তা, নতুন ব্লক, নতুন ঠিকানা-
এতো নতুনে নতুনে অরুচী হয় না কেন কারও !!
অনেক ধন্যবাদ ভাইজান।
কৃতজ্ঞতা অশেষ।
পরিবর্তন হয়, হবেও। এই পরিবর্তনেই লুকিয়ে অনেককিছু।
চমৎকার লিখেছেন।
সময় পেলে এই “অনেককিছু” শব্দটার ভাবসম্প্রসারণ খুঁজে বেড়াই। আল্লাহ জানে কোন ডিকসনারীতে বিস্তারিত লুকিয়ে আছে।
শুভেচ্ছা রাশি রাশি
ধন্যবাদ আপু।