উদ্যামী স্বাধীনতা

স্বাধীনতা তুমি এলে
ত্রিশ লক্ষ মানুষের রক্ত মাড়িয়ে
মৃত মানুষের ভেলায় চড়ে,
অসহায় নারীর ইজ্জত নিয়ে
হাজার মায়ের বুক খালি করে;
কালো আঁধার রাত পেরিয়ে
রক্ত রাঙা ঊষার ভোরে।

হে স্বাধীনতা তুমি-
দুঃখী মানুষের শেষ সম্বল বাসন,
তুমি বজ্রকন্ঠের প্রতিধ্বনি বঙ্গবন্ধুর ভাষন;
পাকি সেনাদের ঘায়েল করা দৃঢ় মনোবল
মুক্তিযোদ্ধা বীর বাঙ্গালীর সু-সজ্জিত দল,
মৃত্যু জেনেও গর্জে উঠা জয়বাংলা শ্লোগান
দেশের তরে নিবেদিত দেশপ্রেমিকের প্রান।

প্রিয় স্বাধীনতা,
উড়িয়ে দিলে লাল সবুজের নিশান
ধানের ক্ষেতের সোনালী হাসি পাখ-পাখালির গান,
তুমি বদলে দিলে জাতি-বর্ণের ভাষার তফাত
বিপদে ধরিয়ে দিয়েছো বলে পরস্পরের হাত;
তুমি এলে আজ তাই সর্বত্র বইছে খুশির রেশ,
তোমার জন্য বাঙ্গালী মোরা পেয়েছি বাংলাদেশ।

মোট পড়েছেনঃ ৮৫২জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম আদতে তা পাইনি। দেশের মুক্তিযোদ্ধাগন ন্যায্য পাওনা পাচ্ছেন না, অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারীতা এসবই আমাদের স্বাধীনতাকে খর্ব করেছে।

    স্বাধীনতার ভাবগাম্ভীর্যতা সকলের মাঝে বিরাজ করুক এটাই কাম্য। ভালো লিখেছেন।

    1. ধন্যবাদ সুপ্রিয় ভাই।
      প্রকৃত মুক্তিযোদ্ধারা পাচ্ছে প্রধানমন্ত্রীর দয়ায় নতুন রিকশা,
      আর ভুয়ারা পাচ্ছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাসহ নতুন বাড়ী।
      আমাদের স্বাধীনতার ৪৮ বছর হতে চলছে সেই হারে মুক্তিযোদ্ধা কমছে না বরং বাড়ছে এমনকী সেটা আরো কয়েক প্রজন্ম থাকতে পারে।
      রাষ্ট্রীয় কর্তাদের উচিত, দ্রুত এই নৈরাজ্যের প্রকৃত সংখ্যা যোগ করে বাকিদের মাইনাস করে আইনের মাধ্যমে শাস্তির বিধান করা।

  2. তুমি এলে আজ তাই সর্বত্র বইছে খুশির রেশ,
    তোমার জন্য বাঙ্গালী মোরা পেয়েছি বাংলাদেশ।

    এখনো কামনা আমার, স্বাধীনতা যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে স্বাধীনভাবে পৌঁছে যায়। দেশদ্রোহী স্বাধীনতা বিরোধীরা যেন নিপাত যায়।
    বিজয়ের মাসে মহান স্বাধীনতা নিয়ে দারুণ লিখেছেন দাদা। বিজয়ের শুভেচ্ছা জানবেন।

    1. বিজয়ের শুভেচ্ছা নিবেন।
      স্বাধীনতা পেয়েছি বটে কিন্তু আমরা পুঁজিবাদ রাজনীতিবিদদের কাছে স্বাধীন নই;
      স্বাধীনতার সুষম বন্টন সর্বত্র সমান ভাবে ছড়িয়ে পড়ুক এটাই কাম্য।
      ধন্যবাদ।

  3. মাঝে মাঝে মনে হয় সত্যিই কি ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল! ত্রিশ লক্ষ শহীদের রক্ত, দুই লক্ষ মা-বোনের ইজ্জত, সাত বীরশ্রেষ্ঠ দের জীবন বাজি রেখে যুদ্ধ সব কি বৃথা গেলো আজকের প্রজন্মের কাছে?

    1. ৪৮ বছর ধরে স্বাধীনতার নামে প্রহসন চলছে,
      এমনকী শহীদদের সংখ্যা নিয়েও আছে মতান্তর।
      হায়দার হোসেনের সাথে গলা মিলিয়ে গাইতে ইচ্ছে করে….
      ‘কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি, ত্রিশবছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’

    1. চোখে জল টলোমল আমরা স্বাধীন জাতি,
      আগুন পেয়েছি তেল পেয়েছি পাইনি আজো বাতি!
      তাই অন্ধকারেই থাকি।
      ধন্যবাদ প্রিয় লেখিকা, বিজয়ের শুভেচ্ছা রইলো।

  4. যেকোনো কিছু পেতে হলে তার উপযুক্ত বিনিময় দিতে হয়। স্বাধীনতার চেয়ে দামী কি হতে পারে? লক্ষ-কোটি প্রানের বিনিময়ে পাওয়া স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন একদিন-দুদিনে হবে না,,, অপেক্ষা করতে হবে। এক সময় সফলতা আসবেই। যেভাবে শুরু হয়েছিলো ৫২ এর অনেক আগে, আর শেষ হয়েছে ৭১ এ। তেমনি স্বাধীনতাও একদিন স্বাধীন হবে।

    বিজয় মাসের শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹

    1. আমাদের প্রকৃত স্বাধীনতা না থাকলেও কাগজে খাতায় যা আছে তাতেই খুশি,
      ইমাম মাহাদী না আসা অবধি আমাদের স্বাধীনতা আসবেনা কারন যারাই ক্ষমতায় আসুক কেহই স্বাধীনতার মুল অর্থ জানেনা।
      বিজয়ের শুভেচ্ছা নিবেন।

    1. ধন্যবাদ প্রিয় ভাই,
      আমাদের স্বাধীনতা নিয়ে হাজার বছর লিখলেও ঘটনা বা শব্দের সংযোজন শেষ হবেনা।
      বিজয়ের শুভেচ্ছা নিবেন।

মন্তব্য করুন