১.
আকাশের কান্না মনের বিষন্নতা
হয়ে গেছে একাকার তুমি নেই বলে,
যেনো বিরহ ফাগুন, ছাই চাপা আগুন
জ্বলছি পলে পলে।
২.
এক মিনিটের জন্য যদি
তোমার ছোঁয়া পাই
সারা দিনের জন্য আমি
চার্জ হয়ে যাই।
৩.
আমায় নিয়ে খেলছো তুমি
এ কোন নিঠুর খেলা
দু’চোখ ভাসাই চোখের জলে
কেঁদে কেঁদে একেলা।
৪.
আর যদি না দেখা, হয় কোন দিনই
মনে রেখ স্মৃতিময় অতীতখানী
কী যে সুখের ছিল প্রজাপতি দিনগুলি
জ্যোৎস্নায় ভেজা মধুময় সব রাত।
মোট পড়েছেনঃ ১,১৫৩জন
আজ পড়েছেনঃ ০জন
বিদায়ের সুর…কেন এতো বিষন্নতা দাদাভাই?
ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন!
ভালো লাগার একহালি কবিতা। খুবই ভালো লাগলো। কবিকে শুভেচ্ছা।
ধন্যবাদ দাদা ভাল থাকবেন।
সবগুলোই ভালো লেগেছে।
২ নং টা বেশি ভাল লেগেছে ,
” এক মিনিটের জন্য যদি
তোমার ছোঁয়া পাই
সারা দিনের জন্য আমি
চার্জ হয়ে যাই। ” – সমস্যাটা হচ্ছে, একজনই আজকাল বহুজনকে চার্জ দেয়। চার্জার একটি দিয়ে অনেক মোবাইলেই চার্জ দেয়া যায় 🙂
ভাল লেগেছে জেন প্রীত হলাম। ধন্যবাদ জিসান ভাই!
এতো বিরহের কবিতা!! শীতকালে বিরহ জাগলো কবির মনে!! তাও ভালো, না হলে এত সুন্দর কবিতা পড়া আর হতোনা।
ভালো থাকবেন ভাই।
ধন্যবাদ তৌহিদ ভাই। প্রীত হলাম।
সব কটি কবিতায় ভাল লাগার ছোয়া লাগ্ল ভাইয়া।
কবিতিকাগুলো ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ!
………..এটাকেই আমার সেরা মনে হয়েছে, আর সবগুলোরই সাবলীল ছন্দে মুগ্ধ আমি।
অনেক অনেক ধন্যবাদ!
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই
সবগুলি লিখা সুন্দর
কী যে সুখের ছিল প্রজাপতি দিনগুলি
জ্যোৎস্নায় ভেজা মধুময় সব রাত।
চমৎকার হয়েছে।
এস.জেড বাবু!
অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকবেন!
অনবদ্য কাব্যকথন দাদা।
কবিকে শুভেচ্ছা।
শুভেচ্ছা ও ধন্যবাদ!
খুব ভালো লেগেছে
ভাল লেগেছে জেনে প্রীত হলাম!
সব গুলো কবিতা অসাধারণ ভালো লাগা, ২নং একটু বেশি ভালো লাগলো।
এক মিনিটের জন্য যদি
তোমার ছোঁয়া পাই
সারা দিনের জন্য আমি
চার্জ হয়ে যাই।
শুভ কামনা শ্রদ্ধে দাদা
অনেক অনেক ধন্যবাদ!
এক মিনিটের জন্য যদি
তোমার ছোঁয়া পাই
সারা দিনের জন্য আমি
চার্জ হয়ে যাই।!!!!!
ভালো না লাগে কিভাবে???
কবিতিকাগুলো ভাল লেগেছে জেনে খুশি হলাম! ধন্যবাদ!