এই শহরে এখনো রাত্রি নামে সন্ধ্যা তারার মেলায়,
জোনাকির ঠোঁটে লিপস্টিকের লালচে রেখা-
নিভু নিভু আবছা আলোর নিয়ন বাতির ল্যাম্পপোস্টের আড়ালে –
জোনাকিরা ভীড় করে রাত্রি গভীর হলে- নীল জোছনায় ।।
সেদিন বনানীর ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিস তুই –
তোর দু-চোখে নিষিদ্ধ পরাগায়নের ছায়া দেখেছিলাম,
অন্তঃদৃষ্টিতে দেখেছিলাম একটি দুর্ভেদ্য গোলাকার প্রকোষ্ঠ-
যেখানে চল্লিশ লক্ষ প্রাণের যুদ্ধটা তখনো চলমান।।
আজ এই নির্জন নিশুতি রাতের আবছা আলোয় –
যখন জোনাকিরা লেপ্টে যায় অন্ধকারের বুকে,
সেই জোনাকিদের দলে আমিও খুঁজে ফিরি –
তোর লিপস্টিক মাখানো শেষ হাসির অনুক্রমনিকা।।
উত্তরা ঢাকা
২৪/১১/২০১৯
মোট পড়েছেনঃ ১,২০৮জন
আজ পড়েছেনঃ ০জন
ভালোবাসা হারিয়ে গেলে বা কারো দখলে গেলে
উদ্ধার অভিযানে হেরেও যেতে হয় , সফল যেন দুঃস্বপ্ন।
ভালো লিখেছেন 💕
অনেক অনেক ভালোলাগা ভাই।
ওহে কবি আর কতো?
আর কতো হবে হৃদয়ের রক্তক্ষরণ
নিষিদ্ধ পরাগায়নের ছায়া দেখেছিলেন যে চোখে
সে চোখ ভেবে আর কতো নিঃশব্দে করবেন অশ্রু বিসর্জন
মন্তব্যের জন্য ধন্যবাদ। নিষিদ্ধ পরাগায়নের ছায়া…বাহ্ দারুন উপলব্ধি তো।
খুঁজুন খুঁজুন, পাইলেও পাইতে পারেন মানিক-রতন!
তবে এই যুদ্ধে শিরস্ত্রাণ খুব জরুরী।
খোঁজ জারি রাখুন, কিছু পেলে আওয়াজ দিয়েন।
আপনার লেখার হাত দারুন।
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই 😍
হৃদয়ের ক্ষরন। খুঁজতে তাকুন। প্রতি ফোটা রক্তে।
ভালো লাগা অনিমেষ 😍
ভালোবাসা হারিয়ে গেলে ঠিকানা বিহীন হয়ে যায়। খুঁজে পাওয়া গেলেও আগের মত আর ভালো লাগে না। হারিয়ে যাওয়া ভালোবাসার গন্ধ তখন বিষাক্ত ধোঁয়ার নাকে লাগে। এটা নিজের মত!
তা আবার অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে। যেহেতু একবার মন লেনদেন হয়েছিল, তাই।
দারুন বিশ্লেষণ দাদাভাই। যে প্রেম একবার হারিয়ে যায় সে অনেকটা ডানা গজানো পিপীলিকার মতো। ধন্যবাদ।
রোমাঞ্চ ফিরে আসুক লিখায়।
রুদ্রমূর্তি আর কার জন্য- সে যে গেল,
আবার লিপষ্টিক মাখানো হাসি
সুন্দর হয়েছে ভাইজান-
মুগ্ধ
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই 😍
কনকনে শুভেচ্ছা ভাই
খোজেঁ পাবেনতো?
চমৎকার কবিতা।
হা হা হা 😀 দাদাভাই যা বললেন 🤔🤔
কিছু জিনিস কখনো খুঁজে পাওয়া যায় না,
লিপস্টিক এর লালিমা, কাজলের কালিমা, অথবা স্মৃতি-বিদ্ধ প্রতিশ্রুতি। তবুও খোঁজ চলতে থাকে,, যা হারিয়েছে পাওয়া হবেনা জেনেও। তবুও মন হন্যে হয়ে উঠে , সকল নিখোঁজের ভিরে নিজেকেই খুঁজে নেয়ার বাহানায়।
শুভ কামনা অনন্য 🌹🌹
অনেক অনেক ভালোলাগা আপু। ভালো থাকবেন সবসময় 😍
খুঁজে ফেরা চলুক,
একদিন না একদিন পাওয়া যাবেই যাবে।
কবিতা ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ দাদাভাই 😍
সবকিছু খুঁজতে নেই। কিছু খোঁজায় অপূর্ণতা থাকাই ভালো কিন্তু।
ভালো লিখেছেন ভাই।
একদম ঠিক বলেছেন দাদাভাই। থ্যাঙ্কস এ লট💓
দারুন লিখেছেন দাদা
অনেক অনেক ধন্যবাদ ভাই ❤️ কৃতজ্ঞতা অনিমেষ 😍