মনে রেখ বন্ধু

 

একদিন চলে যাবো বন্ধু
নীল কষ্টের বীণা বাজিয়ে
হৃদয়ের সব চাওয়া পাওয়া আর
আনন্দ হাসি গান হারিয়ে ।

কত কথা কত হাসি কত সুর
মান অভিমান লাগে সুমধুর
সবকিছু স্মৃতি হবে একদিন
হারিয়ে যাবো যেদিন বহুদূর।

আমিতো পারিনি দিতে বন্ধু
তোমায় এমন দামী উপহার
রিক্ত হৃদয় ছাড়া কিছু নেই
বিদায় বেলায় তোমাকে দেবার।

জানি তুমি ভুলে যাবে অচিরেই
রাখবেনা তুলে মনে চিরকাল
মৃত্যুর পরে যদি কিছু মনে রয়
থাকবে মনে তুমি ছিলে বন্ধু আমার।

ফটো- কালেক্টেড।

মোট পড়েছেনঃ ২,৭৭৭জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. আসবে হারিয়ে যাবে, এ জেনো চিরাচরিত নিয়ম।
    আথছ, আমরা কেনো জানি তাদের ভুলতে পারিনা।
    কিছু মায়া জরানো সৃতিকে জরিয়ে রাখি।।
    মাঝে মাঝে মনেহয় এ বোকামী নির্ঘাত।
    আবার ভাবি, বোকামী নয় এ আমার সরল মনের সঠিক মায়া, আবেগ, ভালোবাসা, বন্দুত্ব।এ আমার মনে রাখাটাই শ্রেয়।
    যে ভুলেগেছে যাকনা।
    পাখিতো উড়বেই, যেহুতু আছে পাখনা।
    তা’বলেই কি পোষক পাখির মায়া ছাড়বে!
    নিজের অধরাকে হেলায় ভাসাবে।

    না না না
    তা হবেনা

    1. ওয়াও চমৎকার লিখেছেন দাদা, অনেক অনেক ভালোলাগা, সত্যিই কবিতার মন্তব্য তো কবিতায় ই দেওয়া উচিত। এবং সেটাই সবচেয়ে সুন্দর আর সৃষ্টিশীল। ধন্যবাদ।

  2. মৃত্যুর পরে যদি কিছু মনে রয়
    থাকবে মনে তুমি ছিলে বন্ধু আমার।
    সুন্দর অনুভুতি মাখানো কবিতা পড়ে ভালো লাগলো খুব।
    শুভ কামনা 🌹🌹

  3. সবই মনে রাখতে হয়-
    মনে থেকেও যায়।
    নতুনের চাদরে পুরুনো স্মৃতি ঘুমায়-
    মনে রাখাটাই সবচে সহজ
    ভুলে যাওয়া ভিষন দায়
    কখনো কিছু মনে পড়ে একাকী- কখনো কারও খোঁচায়____॥

    চমৎকার লিখেছেন-

  4. “কত কথা কত হাসি কত সুর
    মান অভিমান লাগে সুমধুর
    সবকিছু স্মৃতি হবে একদিন
    হারিয়ে যাবো যেদিন বহুদূর।”

    একদিন তা-ই হবে। তা মনে হয় সবার বেলায়ই শিরধার্য।

  5. উপহার দেয়া-দেয়ি এত মনে রাখারাখির কী দরকার!
    জাস্ট ফ্রেন্ডদের কালে! গড়িয়ে জড়িয়ে যাওয়া এমন আবেগের বড়ই আকাল এখন এখানে।
    প্রাণ আঁকুপাঁকু সুন্দর লেখা!
    রোজ লেখেন কেন! কে জানে!

  6. “জানি তুমি ভুলে যাবে অচিরেই
    রাখবেনা তুলে মনে চিরকাল
    মৃত্যুর পরে যদি কিছু মনে রয়
    থাকবে মনে তুমি ছিলে বন্ধু আমার।”

    দারুণ। খুব ভাল লাগলো কবিতা।

  7. কথা, হাসি, সুর মনের মাঝেই গাঁথা রবে
    যে বন্ধু, সে কি ভুলতে পারবে!
    বন্ধুত্বের সেরা উপহার তার দেয়া স্মৃতি। মণি-মুক্তার মতো জ্বলজ্বলে হয়ে থাকবে আজীবন।
    যে ভুলে যায়, সে কখনো বন্ধু হয়নি।

    খুব সুন্দর লিখেছেন অনন্য। ভালো লাগলো।
    শুভ কামনা 🌹🌹

  8. আমিতো পারিনি দিতে বন্ধু
    তোমায় এমন দামী উপহার
    রিক্ত হৃদয় ছাড়া কিছু নেই
    বিদায় বেলায় তোমাকে দেবার।

    যে বন্ধু তার কিছুই চাইবার থাকে না

    চমৎকার উপস্থাপন

মন্তব্য করুন