নদী দূষণ নিয়ে ভাবনা

নদীমাতৃক বাংলাদেশের রাজধানী ঢাকার চারদিকে থাকা শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী নদীগুলো ছিল আমাদের গর্ব।  বর্তমানে কিছু অসাধু শিল্পপতিরা আমাদের গর্ব করেছে খর্ব!

–শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী এগুলো কি নদী?
– না না, দেখে মনে হয় না!
–তাহলে এগুলো কী?
–এগুলো মনে হয় নর্দমা! পানিতে মিশ্রিত বিষাক্ত কেমিক্যালের কারণে পানি পান করা যায় না!

বর্তমানে নদীগুলো এখন শহরের ঢাকনা বিহীন ড্রেন!
–নদীকে ড্রেন বানাচ্ছে কারা?
–যাঁরা পারে তাঁরা!
–তা কীভাবে করছে?
–ক্ষমতার বলে আর দাপটে। শিল্পপতিদের টাকার কাছে প্রশাসন তো সবসময়ই দিশেহারা!

একসময় বাংলার এই নদীগুলোর পানি ছিল স্বচ্ছ, আয়নার মতো পরিস্কার টলটলা।
–এখনো কি টলটলা পানি?
–না, কুচকুচে কালো!
–তাহলে মানুষের উপায়?
–উপায় একমাত্র মৃত্যুই দেখা যায়! অথচ রাষ্ট্র বলছে, বর্তমানে নদীগুলোর অবস্থা নাকি খুবই ভালো!

মোট পড়েছেনঃ ১,০১৪জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. আমরা দক্ষিণের মানুষের ঢাকার সাথে যোগাযোগের প্রধানতম মাধ্যম নদীপথ।
    এক অর্থে বুড়িগঙ্গা, কী অসহনীয় দুর্ভোগ আমাদের পহাতে হয় তা বল-কয়ে বোঝানো যাবে না।
    গাল ঝুলিয়ে যত যা-ই বলুন না কেন, নর্দমা তো সাক্ষী হয়েই আছে।

    1. হ্যাঁ শ্রদ্ধেয় দাদা। বর্তমানে এসব নর্দমা পারাপারের সময় দম তো বন্ধ হয়ই, নর্দমার সামনে দিয়ে হেঁটে গেলেও মানুষের দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। এসব দেখার জন্য অনেকে থাকলেও, বিত্তশালীদের অর্থের কাছে মথা নত করে লেজ গুটিয়ে বসে থাকে। তাই আজ নদীগুলোর এই অবস্থা চলছে।
      আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় ছাইরাছ দাদা।

    1. হ্যাঁ শ্রদ্ধেয় দাদা। বর্তমানে এসব নর্দমা পারাপারের সময় দম তো বন্ধ হয়ই, নর্দমার সামনে দিয়ে হেঁটে গেলেও মানুষের দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। এসব দেখার জন্য অনেকে থাকলেও, বিত্তশালীদের অর্থের কাছে মথা নত করে লেজ গুটিয়ে বসে থাকে। তাই আজ নদীগুলোর এই অবস্থা চলছে।
      আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয়।

  2. সবাই যার যার আখের গুছাতে ব্যাস্ত নেতারা টাকা রাখছে সুইচ ব্যাংকে বউ পুলাপান সহ বিদেশ থাকার সব আয়োজনই রপ্ত। শুধুই প্রতিবাদ যার শুরু আছে সমাধান নেই।

    1. হ্যাঁ শ্রদ্ধেয় দাদা। বর্তমানে এসব নর্দমা পারাপারের সময় দম তো বন্ধ হয়ই, নর্দমার সামনে দিয়ে হেঁটে গেলেও মানুষের দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। এসব দেখার জন্য অনেকে থাকলেও, বিত্তশালীদের অর্থের কাছে মথা নত করে লেজ গুটিয়ে বসে থাকে। তাই আজ নদীগুলোর এই অবস্থা চলছে।
      আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় মনির দাদা।

  3. দেখার মত কেউ নেই-
    যে দেখে তার পাল্টে দেয়ার সাধ্য নেই।

    চলছে তো চলবেই-
    যেন এটাই নিয়ম।

    সুন্দর ভাবনা ভাইজান / পরিবর্তন আসুক।

    1. হ্যাঁ শ্রদ্ধেয় দাদা। বর্তমানে এসব নর্দমা পারাপারের সময় দম তো বন্ধ হয়ই, নর্দমার সামনে দিয়ে হেঁটে গেলেও মানুষের দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। এসব দেখার জন্য অনেকে থাকলেও, বিত্তশালীদের অর্থের কাছে মথা নত করে লেজ গুটিয়ে বসে থাকে। তাই আজ নদীগুলোর এই অবস্থা চলছে।
      আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় এস.জেড বাবু দাদা।

    1. হ্যাঁ শ্রদ্ধেয় দাদা। বর্তমানে এসব নর্দমা পারাপারের সময় দম তো বন্ধ হয়ই, নর্দমার সামনে দিয়ে হেঁটে গেলেও মানুষের দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। এসব দেখার জন্য অনেকে থাকলেও, বিত্তশালীদের অর্থের কাছে মথা নত করে লেজ গুটিয়ে বসে থাকে। তাই আজ নদীগুলোর এই অবস্থা চলছে।
      আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় রুমন আশরাফ দাদা।

  4. সত্যি দাদা এসব এখন আর নদী নেই, নর্দমা হয়ে গিয়েছে।
    দেখার ও কেউ নেই, আর যারা দেখে তাদের কিছু করার ও নেই। ধন্যবাদ বাস্তব লেখা।

    1. হ্যাঁ শ্রদ্ধেয় দাদা। বর্তমানে এসব নর্দমা পারাপারের সময় দম তো বন্ধ হয়ই, নর্দমার সামনে দিয়ে হেঁটে গেলেও মানুষের দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। এসব দেখার জন্য অনেকে থাকলেও, বিত্তশালীদের অর্থের কাছে মথা নত করে লেজ গুটিয়ে বসে থাকে। তাই আজ নদীগুলোর এই অবস্থা চলছে।
      আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দাদা।

  5. বিশেষ করে ডাইং ফেক্টরির মালিকরা আমাদের এই নদ-নদীগুলোকে একেবারে ধ্বংস করে ফেলছে। আমার বাড়ি পুরাতন ব্রহ্মপুত্র নদের পাশে। ছোট বেলা এই নদীতে আমরা দাপিয়ে বেড়াতাম, আর এখন পালিয়ে বেড়াই এর দূষিত পানি থেকে।

    1. আমাদের শীতলক্ষ্যা নদীর সামনে যেতেই বমি আসলেও, ও-ই পানিই আবার পান করে বেঁচে আছি; রোগে শোকে ভুগে। কী আর করা দাদা!

      আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

  6. এই গুল নিয়ে পড়তে ও লিখতে মন চাইনা। কারণ জবাবহীন রাজনিত, জনগণ হীন নির্বাচন, আর প্রশাসন বান্ধব রাজনিতির কাছে কিছুই ল্যাভ নাই।

      1. জানি দাদা। আমরা ঘরে বাহিরে কোথাও নিরাপদ নাই। সত্য বল্লেও রাজাকার বানায়ে ছাড়ব্বে আবার পক্ষে থাকলে প্রতিপক্ষ কোপাবে। তাই………………

  7. একদম ঠিক কথা লিখেছেন দাদা। আর শুধু নদী নয়, আশেপাশের যেকোনও পুকুর কিংবা ছোট খাট জলাশয়, সব বিষাক্ত পানিতে ভরা। যেন আবর্জনা ফেলার একমাত্র জায়গা ওগুলোই।

    1. নদী আর পরিবেশ দূষণের কারণে শহরবাসী আজ নিরুপায়। থাকতে হচ্ছে নাকে রুমাল বেধে। এ থেকে উত্তরণের কোনও সুযোগ নেই। দিন দিন আরও বেড়েই চলছে, শ্রদ্ধেয় কবি দিদি।

    1. যেটাকে বলে ওয়াটার প্লান্ট প্রজেক্ট। কিন্তু ওঁরা খরচ বাঁচতে এই প্রজেক্ট শুধু নামেই রেখেছে। ব্যবহার করার নাম নেই। এর ফলে দূষিত হচ্ছে পরিবেশ। মরছি আমরা সকলে।
      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয়।

  8. নদীগুলোকে এখন দুর্গন্ধময় নর্দমা ছাড়া অন্য কিছুই মনে হয় না। পানির রঙ কালিমায় ঢেকে গেছে। নদীর হাহাকার রাষ্ট্রের শিল্পপতি দের অট্টহাসির নিচে চাপা পরে যায়। সবাই দেখে, করুন চোখে তাকিয়ে দেখা ছাড়া কারো কিছু করার নেই।

    –ক্ষতার বলে,,, এখানে টাইপ মিস হয়েছে দাদা। ঠিক করে নিন প্লিজ।

    শুভ কামনা 🌹🌹

    1. অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে কি আমরা লিখি, না পড়ি? এতগুলো মন্তব্যদানকারী কারোর চোখে ‘ম’ অক্ষর টা চোখের আড়ালেই থেকে গেলো। আশ্চর্যের বিষয় হলাম আমি নিজেই। লিখলাম, ব্লগে পোস্ট করলাম। অথচ নিজের খেয়ালে আর চোখেও পড়েনি। আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা জানবেন।

  9. অনেক নদী এখন আর নদী নেই, খাল হয়ে গিয়েছে। বাকী যেগুলো আছে সেগুলো দূষণ হচ্ছে আমাদের কারনেই। নাব্যতা হাড়াচ্ছে নদী, গতিপথ বদল হচ্ছে।

    নদী রক্ষায় সবার সচেতনতা জরুরী।

মন্তব্য করুন