রক্তের স্রোতে ভাসে দেশপ্রেমিকের লাশ

রক্তের স্রোতে ভাসে দেশপ্রেমিকের লাশ
চেতনার বীজতলাতে মীরজাফরের চাষ
চলতে গেলে দিচ্ছে বাধা আগলে রেখে পথ
বলতে গেলে কন্ঠ ছেঁড়ার করছে যে শপথ ।।
স্বাধীনতা শূণ্য সেথা আমজনতার ভাগে
চেতনার ঐ ঝান্ডাধারী রাক্ষস খাবে আগে
কে তুমি আর কিইবা পেলে যায় আসে কি তার
আমজনতার কেনইবা ঐ স্বাধীনতা দরকার ?
রাষ্ট্র নাকি সরাইখানা যায় না দেখে বলা
চেতনার ঐ নিশান ছাড়া দুরুহ পথ চলা
ঘরের বাহির হইলে কভু হচ্ছে নিরুদ্দেশ
এই’বা কেমন স্বাধীন হলো সোনার বাংলাদেশ।।
অন্ধকারে ডুবিয়ে জাতির অতীত বর্তমান
চেতনাবাজ খাচ্ছে লুটে ভবিষ্যতের প্রাণ
যখনি কেউ গর্জে উঠে “আমার হিস্যা চাই”
তখনই সে হচ্ছে গায়েব দেখার যে কেউ নাই।।
খাচ্ছে ওরা লুটেপুটে বিকিয়ে দেশের মাটি
দাদাদের ঐ দালালীতে পোক্ত পরিপাটি
স্থায়ী আসন পেতে বসে কষাই গেছিস বনে
বাঘের বল যে বারো বছর রাখিস নি তা মনে।।
এমনি ভাবে আর কতোকাল চলবে বেসামাল
জুলুমের ঐ স্টীমরোলার ছাড়বে নাকি হাল
রাষ্ট্র তুমি নগ্ন হলে বস্ত্র বেচে ওরা
মসনদে আজ শুয়োর বসে মরছে সন্তানেরা।।
মোট পড়েছেনঃ ৯০০জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. স্বাধীন দেশে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হবে চিরকাল। অজস্র রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এখন বিলুপ্ত প্রায়। তথাকথিত স্বাধীনদেশে অন্ধ বধির হয়ে থাকতে পারলে থাকো না হলে মোর

    চমৎকার উপস্থাপন

    1. এ সমাজ ভাঙতে হবে; সময় এখন রাজপথে-
      স্লোগান ছেড়ে, সমরাস্ত্র নে তুলে আজ সব হাতে।
      কালা কানুন ছুঁড়ে ফেলে গড়বো মোরা নতুন আইন
      আয় ছুটে সব অরুণ প্রাণের তরুণ- যুবক ধর রে লাইন।

  2. অন্ধকারে ডুবিয়ে জাতির অতীত বর্তমান
    চেতনাবাজ খাচ্ছে লুটে ভবিষ্যতের প্রাণ

    ওরা কারা ? কেন এদের এতো হাইলাইট করা হয় জাতির সামনে ?
    সব ইস্যুতে ওরা সামনে থেকে নেতৃত্ব দেয়, দরদাম করে চেতনা বিক্রি করে, এরপর থেমে যায়।
    থেমে যায় ইস্যু, ভুলে যায় জাতি।

    এদের পিছনে কোন বিপ্লব কখনো গন্তব্য খুঁজে পাবে না।

  3. কে তুমি আর কিইবা পেলে যায় আসে কি তার
    আমজনতার কেনইবা ঐ স্বাধীনতা দরকার ?

    স্বাধীনতা এখন ক্ষমতাসীনদের বাহুবলে বন্দি।

  4. স্বাধিনতা এখন বইয়ের পাতার কয়েকটি অক্ষর মাত্র। করুন পরিনতি হয় দেশ প্রেমিকদের আর চোরেরা দাত কেলিয়ে হাসে। আহা!! আমার বাংলাদের। নিজেরাই পা চেপে ধরে রাখি যে একটু সামনে এগুতে চায়, আবার বড় বড় কথা বলি সবার আগে এসে। অনেক ধন্যবাদ এমন একটি লেখা উপহার দেয়ার জন্য।

    1. আবরার আমার কিছুই হয় না, কে বলেছে কিছুই না। আবরার গং’রাই আমার স্বপ্নের কর্ণধার। ওদের চোখেই আমি আমার ভবিষ্যৎ দেখেছিলাম। আমার মা’য়ের স্বপ্ন বুনেছিলাম। ঐ শকুনরা বারবার আমার স্বপ্নকে ধুলিসাৎ করে দিয়েছে। আর নয়, এবার জবাব দেবার সময় এসে গেছে।

  5. স্বাধীনতার সুফল পেতে এখনও বহুদুর যেতে হবে,
    কেবল শাসক শ্রেনীর দোষ দিয়ে লাভ নেই, জনগনই চলে উলটো শ্রোতে।

    ভাল লেগেছে লেখা।
    শুভ কামনা।

    1. আপনি মোমবাতি জ্বালিয়ে হাজার ওয়াটের বৈদ্যুতিক বাতির আলো প্রত্যাশা করতে পারেন না। অবশ্যই আপনাকে আগে আলোকবর্তিকা জ্বালাতে হবে। ধন্যবাদ দাদাভাই 😍

    1. এ সমাজ ভাঙতে হবে; সময় এখন রাজপথে-
      স্লোগান ছেড়ে, সমরাস্ত্র নে তুলে আজ সব হাতে।
      কালা কানুন ছুঁড়ে ফেলে গড়বো মোরা নতুন আইন
      আয় ছুটে সব অরুণ প্রাণের তরুণ- যুবক ধর রে লাইন।

    1. একদিন সব বদলে যাবে নিশ্চয়ই। দমে গেলে চলবে কি করে? বৃটিশ পারেনি, পাঞ্জাব পারেনি- তো এই ছাপোষা জন্তু ও পারবেনা আমাদের অদম্য অগ্রযাত্রা দমিয়ে দিতে।

মন্তব্য করুন