স্বাধীনতা তুমি বন্দী বাহুবলে

স্বাধীনতা তুমি!
তুমি জাতির পিতা বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের আবিস্কারে
ত্রিশ লক্ষ শহীদের প্রাণে,
তুমি ভোরের উদিত রক্তিম সূর্যের আলোর ঝংকারে
মা-বোনের সম্ভ্রমের অবদানে।

স্বাধীনতা তুমি!
তুমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় গাওয়া
আমাদের জাতীয় সংগীতে,
তুমি পদ্মা মেঘনা সুরমা যমুনার স্রোতে বয়ে যাওয়া
নজরুলের রণসংগীতে।

স্বাধীনতা তুমি!
তুমি এসেছ বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ চেষ্টার বিনিময়ে
জাগ্রত বিজয় দিবসে,
তুমি এসেছিলে বাঙালির স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে
নয়মাস যুদ্ধ শেষে।

স্বাধীনতা তুমি!
তুমি এখন রাজনীতির জাঁতাকলে ছাত্রলীগ ছাত্রদলে
দলেবলে গণতন্ত্রের কৌশলে,
তুমি এখন ক্ষমতার ছত্রছায়ায় নেতা নেত্রীদের দখলে
স্বাধীনতা বন্দী বাহুবলে।

স্বাধীনতা তুমি!
তুমি শুধু কাগজে কলমে ইতিহাস হয়ে আছ সারাবিশ্বে
আর জাতীয় স্মৃতিসৌধে,
তুমি পৌঁছাওনি প্রতিটি ঘরে জনগণের মনের বিশ্বাসে
তাই সকলে কাঁদে।

স্বাধীনতা তুমি!
তুমি নেই স্বাধীনভাবে মুক্তভাবে মুক্তমনে মতপ্রকাশে
অন্যায় অত্যাচারের প্রতিবাদে,
তুমি এখনো দাওনি কাউকে স্বাধীনতা ভোগ-বিলাসে
বন্দী তুমি রাজপ্রাসাদে।

ছবি ইন্টারনেট থেকে সংগীত।   

মোট পড়েছেনঃ ৯৯০জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. স্বাধীনতা এখনো বন্দী হয়ে আছে। বাক-স্বাধীনতা লাভ করা হয়নি আমাদের। তবুও আজ নিজের ভাষায় বলতে, লিখতে, প্রকাশ করতে পারি, এটাও স্বাধীনতার অবদানে। আমাদের স্বাধীনতা চিরস্থায়ী রুপে আসুক।

    শুভ কামনা দাদা 🌹🌹

  2. স্বাধীনতা তুমি!
    তুমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় গাওয়া
    আমাদের জাতীয় সংগীতে,
    তুমি পদ্মা মেঘনা সুরমা যমুনার স্রোতে বয়ে যাওয়া
    নজরুলের রণসংগীতে।

    বেশ ভালো কাব্যকথন দাদা।
    স্বাধীনতা আসুক আমাদের মাঝে চিরস্থায়ী রূপে।

  3. স্বাধীনতা পেয়েছি বলেই আজ আমি স্বাধীন। বিনম্রে চিত্তে স্মরণ করি মহান স্বাধীনতা যুদ্ধের সকল মুক্তিযোদ্ধাদের। স্বাধীনতারর সুখ লাভের এই মহত্বগাঁথা সকলেরই মনে ধারন করা উচিত।

    লেখা ভালো লেগেছে দাদা।

    1. আমাদের সেই স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী দাদা। স্বাধীনভাবে ভোগবিলাস তাঁদেরই। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

  4. এখন স্বাধীনতার শক্তির চেয়ে স্বাধীনতার শক্তিই বেশী। ভুলেই গেছে যেন সবাই কতটা কষ্ঠের পথ কতটা আত্ম ত্যাগে অর্জিত হয়েছিলো সাধের এ স্বাধীনতা। খুব ভাল লাগল দাদা।

মন্তব্য করুন