হেমন্ত বন্দনা

হেমন্তের শুভেচ্ছা নিবেন প্রিয় সকলি,,
শরৎ,,
শরৎ বিদায়ে আসলো হেসে প্রিয় হেমন্তকাল
শিশির ভেজা শীতের স্পর্শ মাখা মিষ্টি সকাল,
আলোর বানে উঠলো হেসে কৃষকের উঠোনে ধান
টুটে হাসি কণ্ঠে তাহার নবান্নের গান।

নবান্ন উৎসব হেমন্তের গান, নতুন ধানের চালে
বাহারি রঙের পিঠা পুলি যুক্ত হয়েছে সাথে,
খেজুর গাছে উঠবে কৃষক মাটির কলসি বাঁধিব তাতে
ফোটায় ফোটায় ভরবে কলসি মিষ্টি মধুর রসে।

সেই রসে রান্না হবে পিঠা পুলি নতুন চালের পায়েস
সেই পায়েসের মিষ্টি ঘ্রাণে ভরিবে মায়ের পরাণ,
সর্ষে ক্ষেতে আসিবে হেসে ফুলের গালিচায়
মৌমাছিরদের ভরবে ঘর অপেক্ষায় মৌয়াল।

শরৎ শেষে আসিল হেসে প্রিয় হেমন্তকাল
নতুন ঋতু নতুন গানে ভরে উঠুক সবার প্রাণ,
রাঙা বৌয়ের সাজে সাজুক হেমন্তের সকাল-
মায়ের হাসিতে সবুজ সোনালী কণ্ঠে মধুর গানা।

সঞ্জয় মালাকার //

মোট পড়েছেনঃ ১,৬০১জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. একটাকে বিদায় না দিলে আরেকটাকে স্বাগত জানানো যায়। প্রিয় শরৎ গেলো বলেই হেমন্ত আগমনী এমন সুন্দর সুন্দর কবিতা পড়ার সুযোগ হলো

    দারুণ প্রকাশ

  2. নবান্নের গানে ভরে উঠুক কৃষকের মন-প্রান। হেমন্তের বন্দনায় অত্যন্ত সুন্দর লেখা দিয়েছেন দাদা। অনেক ভালোলাগা রইলো কবিতায়।

    শুভ কামনা 🌹🌹

  3. কি সুন্দর সুন্দর উপমায় ব্লগ এখন হেমন্ত উৎসবে মেতেছে। যেন নতুন ধানের গন্ধে ম ম করছে উঠোন বাড়ি।
    এরপরে আমার লেখা কেউ পড়বে বলে মনে হচ্ছেনা।

    শুভ কামনা দাদা ভাই।

  4. দাদা, শিরোনাম এডিট করে হেমন্ত বন্দনা- হেমন্ত এভাবে দিন। তাহলে হেমন্ত বন্দনা উৎসবে লেখাটি চলে আসবে। কবিতা ভালো হয়েছে।

  5. রাঙা বৌয়ের সাজে সাজুক হেমন্তের সকাল-
    মায়ের হাসিতে সবুজ সোনালী কণ্ঠে মধুর গান।
    হেমন্ত বন্দনা ভালো লাগলো।

মন্তব্য করুন