দেশটা আজ নিভৃতে কাঁদে

দেশটা আজ নিভৃতে কাঁদে।

আস্তে আস্তে পিশাচেরা গ্রাস করে
ফেলছে এ দেশটাকে। যখনই কেউ
নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে চায়,
ঠিক তখনই একদল পিশাচ এসে তাকে
ঘিরে ধরে আর তীব্র উল্লাস করে পান
করে তার রক্ত।
পৈশাচিক আনন্দে আঘাত করতে করতে
তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়।

মানুষ নামের প্রাণীটা যন্ত্রণায় চিৎকার করে,
সেই চিৎকারের শব্দ আমাদের ভেদ
করে চলে যায় বহুদূর।
এক সময় মরে যায় মানুষটা,
সেই সাথে মৃত্যু হয় আমাদেরও।
এভাবে একটি মৃত্যুর সাথে মরণ হয়
আরও হাজার জনের,
এভাবেই জীবিত থেকেও আমরা মরে
যাই আরও হাজারবার।

দেশটা আমার নিভৃতে কাঁদে।
মৃত মানুষটার চিৎকার নাড়িয়ে দিয়ে
যায় আমার সোনার বাংলাকে।
আমরাই নড়ি না,
মৃতরা কখনও নড়ে না।

মোট পড়েছেনঃ ১,০৬২জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. চিৎকার করেও দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রতিকার পাওয়ার সম্ভাবনা খুব কম। আশা রাখি দিন বদলাবে, কিন্তু সে কত দিন আমি জানি না।ধন্যবাদ।

  1. আস্তে আস্তে পিশাচেরা গ্রাস করে
    ফেলছে এ দেশটাকে। যখনই কেউ
    নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে চায়,
    ঠিক তখনই একদল পিশাচ এসে তাকে
    ঘিরে ধরে আর তীব্র উল্লাস করে পান
    করে তার রক্ত।

    এখন দেশ জুড়ে এমনই চলছে। আসলে প্রতিবাদকে কেউ বাঁচতে দেয় না।

  2. লেখায় প্রথম যিনি মন্তব্য করেন, প্রথম প্রতিউত্তরটা তার অধিকারে থাকে। আপনি অন্যদের লেখাতেও খুব একটা যান না। এভাবে চলতে থাকলেতো আমাদের ব্লগ পরিবার আন্তরিকতার যে সুনামে অধিষ্ঠিত হয়েছে, তার ধারা নস্ট হয়ে যাবে সোয়েব ভাই। নিজের লেখার পাশাপাশি আমরা অন্যদের লেখাতেও লিখবো, এটাই হোক আমাদের সকলের কাম্য।

    শুভ কামনা 🌹🌹

    1. ধন্যবাদ। কমেন্ট টা ওভার লুক হয়ে গিয়েছে। আমি এমনিতেই সময় কম পাই কাজের চাপের জন্য। তাই কমেন্টের প্রতি উত্তর দেয়ার সময়টা খুব কম পাই। চেষ্টা করব ভুল ত্রুটি কম করার জন্য।

      1. আমিও স্যরি এভাবে বলার জন্যে। যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি আপনার ভুল ধরাতে চাইনি, আমি আপনাকে অনুরোধ করতে চেয়েছিলাম। হয়তো অন্যভাবে বলে ফেলেছি।

        প্লিজ, চেষ্টা করুন অন্যদের লেখায় কমেন্ট দিতে। আমরা চাই আমাদের সোনেলা একটি প্রানবন্ত ব্লগে পরিনত হোক।
        শুভ কামনা আবারও 🙂 🌹🌹

মন্তব্য করুন