অষ্টম বছরে সোনেলা!

গত ২৩শে সেপ্টেম্বর ‘সোনেলা ব্লগ’ অষ্টম বছরে পদার্পণ করেছে।
আর সোনেলা ব্লগে আমার জন্ম প্রায় পাঁচবছর আগে অর্থাৎ আমার বয়স এখন চারবছর নয়মাস চব্বিশ দিন।
জন্মলগ্নে সোনেলার উঠুনে লেখতে বসে খুঁজে পেয়েছিলাম একঝাঁক নবীন প্রবীণ লিখিয়েদের। ভালো লাগতো সোনেলার সে উঠুন আড্ডা। মনে হতো সবাই মিলেই বাড়ির আঙিনায় আড্ডা বসিয়েছি।
সময়ের অভাবে মাঝখানে অনেকদিন বসা হয়নি তেমন। কম বেশি লিখি এখনও। বলা যায়, সোনেলার উঠুনে বসে লেখতে লেখতেই একসময় লেখাটা নেশা হয়ে উঠেছিলো।
আমার বেশিরভাগ লেখাই সমসাময়িক বিষয়বস্তু নিয়ে।
আজ ঢুঁ মেরেই দেখলাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেশ একটা হৈ-হুলুস্থুল হয়ে গেলো। ইতোমধ্যে সাত ছাড়িয়ে গেছে।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী সোনেলা ব্লগ। ব্লগের সবাইকে শুভেচ্ছা।
হ্যাপি ব্লগিং…

মোট পড়েছেনঃ ৯৮৫জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. প্রায় পাঁচ বছর হয়ে গেলো আপনার সোনেলার ব্লগ জীবন,
    মনেই হয়না এতদিন ধরে আছেন এখানে।

    সোনেলার অষ্টম বছরে পদার্পণে শুভেচ্ছা আপনাকে।
    আপনার সমসাময়িক লেখাগুলো সোনেলাকে সমৃদ্ধ করেছে।

    শুভকামনা।

  2. আপনাকেও সোনালি শুভেচ্ছা রইলো। আপনার সমসাময়িক কিছু লেখা পড়েছি, অনেক ভালো লেখেন আপনি।

    আশাকরি নিয়মিত আপনাকে পাবো সোনেলায়।

  3. আপনাকেও অনেক শুভ কামনা আর শুভেচ্ছা জানাই আপু। সোনেলার জয়যাত্রা নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে চলুক এটাই আমাদের সবার প্রত্যাশা।

    শুভ হোক হ্যাপি ব্লগিং 🌹🌹

  4. আমার ব্লগিং জীবন ১২/১৩ বছর তো হবেই। তবে সোনেলাতে আমার ৩ বছর ১ মাস ২৭ দিন।
    আপনার জন্য শুভ কামনা।
    অব্যাহত থাকুক হৃদি ব্লগিং…

মন্তব্য করুন