(১)
একদিন ভালোবাসা
যদি হুট করে বলে
চলে যাবো!
বাধা দিবোনা
তোমার প্রতিটা পদক্ষেপে
চুমু খাবো।।
(২)
আমার মন খারাপ হলে
ঘর অন্ধকার করে
তোমাকে খুঁজি
আর তুমি সুযোগ পেয়ে
চোখ বেয়ে বৃষ্টি হয়ে নামো!
বলোনা কেনো কিসের অভিমান?
(৩)
তুমি বিদায় বলাতে
হৃদয়ে যে ক্ষত হয়েছে
তা থেকে রক্ত বিচ্ছুরিত হয়!
তুমি কি জানো?
সেই রক্তকণাগুলো
এক একটা ফুটন্ত গোলাপ!
মোট পড়েছেনঃ ১,৭১২জন
আজ পড়েছেনঃ ০জন
খুব সুন্দর লেখা আপু।গভীর জীবন বোধ
শুভকামনা!
অনেকদিন পরে প্রথম লেখাটা পড়েই খুব ভালো লাগলো আপু।
শুভ কামনা
ধন্য হলাম
এত অভিমান!! সে কি ভালো না বেসে পারে!!
দারুণ অনুভূতি। ভালো লাগলো আপু।
শুভকামনা!
অভিমানীনি
এমন আহ্বানে ভালোবাসা কি চলে যেতে পারে??
দারুন লিখেছেন আপু।
শুভকামনা
অনেক ভালো লাগলো। অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা সারাক্ষণ।
শুভেচ্ছা অবিরাম,!
বেশী প্রেম মনে হতাশা বারায়।সে বিনা মুহুর্তগুলো জাহান্নাম মনে হয়।খুব ভাল হয়েছে।
ভালো বলেছেন
অনেক দিন পর এলাম। কবিতায় মুগ্ধ হলাম।
মুগ্ধতা থাক আজীবন!
অসাধারণ,,, ম্যাডাম ।।
আপনিও কম যান না!
শুভকামনা!
প্রথম টি বেশি ভালো লেগেছে। আহা! কত সুন্দর আর সহজ করে মনের কথা গুলো তুমে ধরেন আপনারা। অনেক ধন্যবাদ।
আর আপনার আখাউড়া ভ্রমণ ঐ যে পড়েছি, এখনও গটগট করে বলে দিতে পারবো। এতো সুন্দর করে লিখেন কীভাবে?
ভালবাসায় বিদায় বলা
অন্তরে অনল জ্বালা
হিদ্রয় অভ্যন্তরে রক্তফুটা
বেরিয়ে যায় জানটা।
মুগ্ধ হলাম আপু।
আপনার কমেন্ট সবসময় মনকাড়া।
শুভকামনা।
ঝর-ঝরে কাব্য, এত্ত সহজে ক্যাম্নে লেখেন কে জানে!
আপনি তো ভাই একখান অভিধান!
কোনদিন যে আপনার মতো পারবো।
তবে, কলম ধরেলই লিখা আপন মনে চলে আসে।