অধরা সুখ//
কোনো একদিন বলেছিলাম–
অনির্বাচনীয় সুখগুলো পোড়ায়।
অতল গহনে নির্বাচিত সুখের
কলেবর বড্ড নির্বাচিত।
একদিন হঠাৎ ঝাঁপিয়ে
বৃষ্টিতে ভেজে খর তপ্ত দুপুর!
ভেজে দেয়ালের শ্যাওলা ধরা
কার্নিশ!
তারপর?
একঝাঁক মাছরাঙা পাখি
ডানা ঝাঁপটায়
হিমালয় গলে গলে
নেমে আসে শুকনো চৌচির জমিনে।
ঝরনা বইতে থাকে আকুল প্রণয়ে। অনির্বাচনীয় সুখের গল্প
থাকুক নাহয় সুখের ঘরে!
থাকুক না হয় কিছু গল্পের
সুরেলা বাজনা অতল গহনে।
মোট পড়েছেনঃ ৯২৮জন
আজ পড়েছেনঃ ০জন
প্রথম হলাম আসছি আবার।
ওহ্,,, দারুন ভাই । আসেন সময় নিয়ে।
থাকুক না হয় কিছু গল্পের
সুরেলা বাজনা অতল গহনে।
আমরাও চাই থাকুক।
জ্বি, থাকুক এমন করেই। মন্তব্যে কৃতজ্ঞতা , শুভ কামনা জানবেন।
কিছু গল্প জমে থাকে বর্ষার স্যাত স্যাতে দেয়ালের খাঁজে। তাদের সেখানেই মানায়। সব কিছু আলোর স্পর্শ নিয়ে সুখী হতে পারেনা,,,হয়তো চায়না বলেই।
অনবদ্য লেখা। নিয়মিত লিখতে থাকলে তোমাকে টপকে যাওয়ার কবির অভাব হবে ব্লগে।
ভালোবাসা ❤❤
অ-কবিতার কবি, আর মহারাজ থাকতে ব্লগে কোনোদিন কোনো কবি কাউকে টপকাবার যোগ্যতাই রাখেনা 😂😂
য্ক বাঁচা গেলো তবু! টপকাটপকির লংজাম্পে আমি বড় খাটো।
মন্তব্যে ভীষণ অনুপ্রািনত হই। সুস্থ্য আছো তো এখন? ভালোবাসা নিরন্তর❤❤
হাহাহাহা, মানুষ প্রশংসা করাকে তেল দেয়ার সাথে তুলনা করে। তোমারটায় দেখছি ঘি-মাখনে জড়াজড়ি হয়ে গেছে 😀😀
তবে তোমার মতো ভাষার কারুকাজ জানা থাকলে ঠিকই বর্তে যেতাম।
ইয়ে,,,একটা রোমান্টিক লেখা দিতে আর কত অপেক্ষা করাবে বলো দেখি? আমার অনুরোধটা কবে পুরণ হবে!!
ভালো আছি আলহামদুলিল্লাহ।
কিছু গল্প জমে থাকনা অপ্রকাশিত।
অনির্বাচনীয় সুখের গল্প
থাকুক নাহয় সুখের ঘরে!
চমৎকার বাক্যের ব্যাবহার।
কিছু সুখ যেমন আসে, না বলে কয়ে। সে সুখ যেমন নির্বাচিত থাকেনা, আসে বা পাওয়া হয় একদম ঐশ্বরিক বরদানের মতো। এ সুখটুকু যতনেই রাখতে হয় সুখের ঘরে
অতল গহনে।
অনেক অনেক কৃতজ্ঞতা শুভ কামনা জানবেন।
হিমালয় গলে গলে
নেমে আসে শুকনো চৌচির জমিনে।গভীর জীবন বোধ
মন্তব্যে অনুপ্রানিত। কৃতজ্ঞতা রইলো।
তারপর?
একঝাঁক মাছরাঙা পাখি
ডানা ঝাঁপটায়
হিমালয় গলে গলে
নেমে আসে শুকনো চৌচির জমিনে।
.
দারুণ কাব্যকথন দিদি।
দিদি ডাকটা একদম মনে গিয়ে লাগে, দাদা ভাই! কৃতজ্ঞতা শুভকামনা রইলো সবসময়।
তারপর?
একঝাঁক মাছরাঙা পাখি
ডানা ঝাঁপটায়
হিমালয় গলে গলে
নেমে আসে শুকনো চৌচির জমিনে।
ঝরনা বইতে থাকে আকুল প্রণয়ে।
অনির্বাচনীয় সুখের গল্প
থাকুক নাহয় সুখের ঘরে!
মন্ত্রমুগ্ধ হলাম প্রিয় আপু।
মন্তব্যে মন্ত্রমুগ্ধ হলাম আমি প্রিয় ভাইজান।
কৃতজ্ঞতা জানাই সবসময়।
শুভকামনা অনিঃশেষ প্রিয় আপু।
সুখ থাকুক সুখের ঘরে।আমি নাহয় দুঃখই করে যাই!
তা কেন দাদা?সুখ এলে কেন দুঃখ করে যাবেন? ঈশ্বর কাউকে শুধুই দুঃখ দিয়ে রাখেন না। ভালো থাকবেন সবসময়। কৃতজ্ঞতা জানবেন।
ভালো লাগলো।
শুভকামনা,
ধন্য।শুভ কামনা।