অধরা সুখ//

অধরা সুখ//

কোনো একদিন বলেছিলাম–
অনির্বাচনীয় সুখগুলো পোড়ায়।
অতল গহনে নির্বাচিত সুখের
কলেবর বড্ড নির্বাচিত।

একদিন হঠাৎ ঝাঁপিয়ে
বৃষ্টিতে ভেজে খর তপ্ত দুপুর!
ভেজে দেয়ালের শ্যাওলা ধরা
কার্নিশ!

তারপর?
একঝাঁক মাছরাঙা পাখি
ডানা ঝাঁপটায়
হিমালয় গলে গলে
নেমে আসে শুকনো চৌচির জমিনে।
ঝরনা বইতে থাকে আকুল প্রণয়ে। অনির্বাচনীয় সুখের গল্প
থাকুক নাহয় সুখের ঘরে!

থাকুক না হয় কিছু গল্পের
সুরেলা বাজনা অতল গহনে।

মোট পড়েছেনঃ ৯২৮জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. কিছু গল্প জমে থাকে বর্ষার স্যাত স্যাতে দেয়ালের খাঁজে। তাদের সেখানেই মানায়। সব কিছু আলোর স্পর্শ নিয়ে সুখী হতে পারেনা,,,হয়তো চায়না বলেই।

    অনবদ্য লেখা। নিয়মিত লিখতে থাকলে তোমাকে টপকে যাওয়ার কবির অভাব হবে ব্লগে।

    ভালোবাসা ❤❤

      1. য্ক বাঁচা গেলো তবু! টপকাটপকির লংজাম্পে আমি বড় খাটো।
        মন্তব্যে ভীষণ অনুপ্রািনত হই। সুস্থ্য আছো তো এখন? ভালোবাসা নিরন্তর❤❤

      2. হাহাহাহা, মানুষ প্রশংসা করাকে তেল দেয়ার সাথে তুলনা করে। তোমারটায় দেখছি ঘি-মাখনে জড়াজড়ি হয়ে গেছে 😀😀
        তবে তোমার মতো ভাষার কারুকাজ জানা থাকলে ঠিকই বর্তে যেতাম।

        ইয়ে,,,একটা রোমান্টিক লেখা দিতে আর কত অপেক্ষা করাবে বলো দেখি? আমার অনুরোধটা কবে পুরণ হবে!!

        ভালো আছি আলহামদুলিল্লাহ।

    1. কিছু সুখ যেমন আসে, না বলে কয়ে। সে সুখ যেমন নির্বাচিত থাকেনা, আসে বা পাওয়া হয় একদম ঐশ্বরিক বরদানের মতো। এ সুখটুকু যতনেই রাখতে হয় সুখের ঘরে
      অতল গহনে।

      অনেক অনেক কৃতজ্ঞতা শুভ কামনা জানবেন।

  2. তারপর?
    একঝাঁক মাছরাঙা পাখি
    ডানা ঝাঁপটায়
    হিমালয় গলে গলে
    নেমে আসে শুকনো চৌচির জমিনে।
    .
    দারুণ কাব্যকথন দিদি।

  3. তারপর?
    একঝাঁক মাছরাঙা পাখি
    ডানা ঝাঁপটায়
    হিমালয় গলে গলে
    নেমে আসে শুকনো চৌচির জমিনে।
    ঝরনা বইতে থাকে আকুল প্রণয়ে।
    অনির্বাচনীয় সুখের গল্প
    থাকুক নাহয় সুখের ঘরে!

    মন্ত্রমুগ্ধ হলাম প্রিয় আপু।

  4. তারপর?
    একঝাঁক মাছরাঙা পাখি
    ডানা ঝাঁপটায়
    হিমালয় গলে গলে
    নেমে আসে শুকনো চৌচির জমিনে।
    ঝরনা বইতে থাকে আকুল প্রণয়ে। অনির্বাচনীয় সুখের গল্প
    থাকুক নাহয় সুখের ঘরে!

    সুখ থাকুক সুখের ঘরে।আমি নাহয় দুঃখই করে যাই!

মন্তব্য করুন