বিশেষ কোনো একদিন

বরাবরের মতো কথা থাকে সপ্তাহে
না, হ্যাঁ মতে জয়ী কোনো একদিন কথার মাহফিল বসাবো;

সেদিন——–
ভেজা রোদে চুড়ুই পাখির গড়াগড়ি মাখা বালি
এক উলঙ্গ মাছরাঙার ঠোঁটে আহত একটি মাছ
আবার- সব কিছু আহত করে বসবে চোখের সামনেই।

দৃষ্টি দুর্বল করে ফিরে যাবে এসব
দেখবে না- নিশ্চুপ আমি কত অবহেলিত সেই বিশেষ দিনে

অভিভাবকহীন চার দেয়ালে তুমি কত অসহায়
অব্যক্ত রূপ- সেদিন তোমার কাছে যেন শুকনো রুটির মতো

বারবার ব্যর্থ এসবের কারণ জিজ্ঞেস করে
স্বপ্রণোদিত হয়ে থেমে যাবো সেই আমি বিশেষ এক দিনে।

চুড়ুই পাখি, মাছরাঙা,ভেজা রোদ
সবাই আমাদের দৃষ্টিকটু অবহেলার ক্লান্তিতে ঘুমিয়ে যাবে।

ঠিক পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির নিয়মেই
চলে যায়- দুজনার ছদ্মবেশে কারো কারো সেই বিশেষ দিনটি।

নেত্রকোনা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১,০০৮জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. এইদিন একদিন সেইদিন হয়ে যায়। এটাই হয়তো পৃথিবীর নিয়ম! তাই আমার এই সময় একদিন সেই -সময় হয়ে যাবে, যেদিন আমি থাকবো না।
    লেখককে ধন্যবাদ। সাথে শুভেচ্ছা।

  2. চমৎকার প্রকৃতির বর্ননায় হতাসার আবেদন।
    এমন বিশেষ কোনো একদিন ক্রমশঃ এগিয়ে আসছে আমাদেরই ভুলে।
    ভালো লাগলো লেখা নাজমুল!

    1. অসংখ্য ধন্যবাদ আপু 😍

      একটু মানসিকভাবে চাপে থাকার কারণে সবার লেখা পড়ে মন্তব্য করতে পারি না । আশাকরি তাড়াতাড়ি ব্লগে নিয়মিত হবো ।

      ভালো থাকবেন সবসময় 😍।

  3. ভেজা রোদে চুড়ুই পাখির গড়াগড়ি মাখা বালি
    এক উলঙ্গ মাছরাঙার ঠোঁটে আহত একটি মাছ
    আবার- সব কিছু আহত করে বসবে চোখের সামনেই।

    দারুণ কবিতা দাদা।

    1. অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া 😍

      একটু মানসিকভাবে চাপে থাকার কারণে সবার লেখা পড়ে মন্তব্য করতে পারি না । আশাকরি তাড়াতাড়ি ব্লগে নিয়মিত হবো ।

      ভালো থাকবেন সবসময় 😍

মন্তব্য করুন