পথের খোঁজে পথ//

পথ হাঁটছে পথের খোঁজে…….
শুকনো ধুলো ওড়া ঝরা পাতা উড়িয়ে
হাঁটছে পথ।
হাঁটছে আঁধারের মিছিল।
উপহাসের ধাঁরালো দন্ত, খাপখোলা তরবারির মতো ঝিকিয়ে চলছে কালো অধ্যায়ের শ্লোগান!!

হাঁটছে পথ
পথের খোঁজে।

দূর্বিনীত অবাধ্য ধুলোময় বাতাস
শুষে নিচ্ছে নিঃস্বাশের আয়ুস্কাল!
বোধ ব্যাধী’র টানাপোড়েনে ওষ্ঠাগত
সবুজায়তন।

গুণে গুণে প্রহরের পর প্রহর চক্ষু
বড় ক্লান্ত দীর্ঘ পথে।
আসবে!!
আসবে খরা ঘোচানো বর্ষা
আসবে পথের খোঁজে পথ
আসবে সবুজ আলোর সারথি।

হাঁটছে পথ পথের খোঁজে!!
পথের শেষেই পথ পাবে
পথের খোঁজ।

মোট পড়েছেনঃ ৮৩৯জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. আসবে খরা ঘোচানো বর্ষা
    আসবে পথের খোঁজে পথ
    আসবে সবুজ আলোর সারথি।

    আপনার পোক্ত গাঁথুনির কবিতা পড়ে, আগামীর অপেক্ষায় থাকলাম।

  2. পথের খোঁজে আবার সেই পথের দেখা পাবার আক্ষেপ নিয়ে পথ থেকে পথে হেঁটে চলছি জন্মান্তর। পথিক খুঁজে পাক পথের শেষের সেই আলো।

    শুভকামনা রইলো আপু।

    1. সময় যে এখন সেই পথের খোঁজে……
      চলছে অন্ধকারের কালো শ্লোগান। পথ হাঁটছে পথের খোঁজে……..
      মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন শুভেচ্ছা শুভ কামনা🌷🌷

  3. পথ যদি অন্ধকার আর উপহাসের হয়ে পরে, তবে পথকেই খুঁজে নিতে হবে পথের প্রান্তরেখা। পথকেও পেরুতে হয় কণ্টকিত পথ। গোটানো বর্ষায় পথ খুঁজে পাক গোছানো পথ।

    লেখাটিতে বিষন্নতা ছিলো, অদম্য এক ইচ্ছে ছিলো। ভালো লেগেছে লেখাটি।

    শুভ কামনা, ভালোবাসায় থেকো বন্যা ❤❤

মন্তব্য করুন