রক্তরাঙা পলাশ
ডেকেছিলো আমায়
বৈশাখের রুক্ষতায়;
তাতেও ক্ষান্ত হয়নি
মেলা থেকে কিনেছিলো
রেশমি চুড়ি, ফিতে
আর নীল টিপ!!
প্রখর রূপ দেখে
শ্রাবণের অপেক্ষায় ছিলাম!!
সারা জৈষ্ঠ্যতে ছত্রাক জমেছিলো বালিশে।।
শ্রাবণের তুমুল বৃষ্টি আর বাতাসে
বর্ণহীন হলো রঙধনুময় ছাতাটা!!
নীল শাড়ি কিনে বললো,
“আজ আমার জন্মদিন!!”
মেঘতো ছিনতাইকারী
উড়িয়ে নিলো সাজানো চুল।।
গল্পটা শেষ হতেই পারতো——
পলাশ প্রমিজ করলো
ফাগুনেই লাল হয়ে আসবে!!
মোট পড়েছেনঃ ১৮২জন
আজ পড়েছেনঃ ০জন
শ্রাবনের অপেক্ষায় থাকা মন মেঘকেই ছিনতাইকারী বানিয়ে দিলো! আবার ফের পলাশের অপেক্ষায় প্রহরগোনাও শুরু হলো! এটাকি মন না শরতের আকাশ? একেকবার একেকরকম হয়ে যাচ্ছে!!
সুন্দর লিখেছেন। পড়ে ভালো লাগলো। শুভ কামনা 🌹🌹
শ্রাবণকে কান্নার সাথে তুলনা করা হয়েছে।কবিতা ভালো লেগেছে বলে আমি অনুপ্রাণিত হলাম।
শুভকামনা
তবুও মন ভালবাসবে
মন পলাশের রক্তাভায় ভিজঁবে।
চমৎকার কবিতা।
শুভেচ্ছা জানবেন।
বৈশাখে নীল চুরি আর শ্রাবণে অপেক্ষা! তবুও পলাশ আসুক রক্তরাঙ্গা রুপে।তবে জৈষ্ঠের ছত্রাককে তাড়াতাড়ি বিদায় করুন, বলাতো যায়না- বালিশে মাথা দিলে চুলকানি না হয়!
লেখা ভালো লেগেছে আপু।
হা হা।
মন্তব্য ভালো লাগলো।
বাহ কবিতায় নীল, লাল সবকিছু মিলে দারুন উপহার।
লাল নীল হলুদ ভালোবাসা।
লাল রঙের ভালোলাগায় কবিতার প্রকাশ বেশ লাগলো।
শুভেচ্ছা অশেষ।
চমৎকার লিখেছে।
শুভকামনা!
ফুল সব সময়ই সুন্দর আর এর উপমায় শব্দ গুলোও অনেক প্রানোচ্ছল লাগছে।
মন্তব্য ভালো লাগলো।
শুভকামনা
হুম
হুম কি?
আসুক পলাশ, অপেক্ষার হোক অবসান।
খুব সুন্দর লিখলেন।
শুভেচ্ছা অবিরাম!
আসবে আসবে, একটু দেরি হবে হয়ত।
তত দিনে ফুল-টুল গুলো শুকিয়ে না গেলেই হয়।
ফুল শুকালেই কি ভালোবাসা শেষ হয়? না অপেক্ষা বাড়ে? আবারও পলাশ ফুটুক। লাল হোক চারিদিক।
হায়! পলাশ কত রুপে জাগবে, কত ভংগিমায় প্রেমিকবি মনে রক্ত রাংগা জাগবে স্বপ্নীল মনে।
মনেরি রঙে রাঙাবো, সবারি ভুল ভাঙ্গাবে।
আপনার কমেন্ট ফাস্ট ক্লাস ফাস্ট।
ধন্যবাদ
ধন্যবাদ আপু