কথা ছিলো-
আলপথে এক ঝুড়িওয়ালা আসবে উঠোনে;
না থাকবে ফল, রস ঝুড়িতে
উঠোন জুড়ে কথা থাকবে শুধু কথার গন্ধে।
বর্ষা আসলে হিংস্র বাঘের মতো
জ্বর আর হাঁচি জারি হবে
বৃষ্টি তাপে ছায়া নামবে অপ্রস্তুত চির সবুজে।
কথা ছিলো-
দীর্ঘমেয়াদে মালিকানা হবে একদিন
আর চেনা আমি দাঁড়ালে
দরপত্রহীন তাপ নিবে; দু’হাত ভরে দু’ হাতে।
নেত্রকোনা, ময়মনসিংহ।
মোট পড়েছেনঃ ১,০৩৫জন
আজ পড়েছেনঃ ০জন
অর্থলোভী স্বামী নামক জন্তুগুলো মানুষ হোক
কবিতা পড়ুক, কবিতা হোক শান্তির দূত।
আমিতো ভেবেছিলাম ঝুড়িওয়ালা ঝুড়িতে করে অপর্যাপ্ত প্রেম নিয়ে আসবে আর আপনি সেই প্রেমে হাবুডুবু খাবেন। যাহোক কবিতাটা খুব সুন্দর হয়েছে। অর্থবহ।
ঝুড়িওয়ালা তা নিয়ে আসে নাই কথা থাকার পরেও । অপেক্ষারত নায়িকা আজ হতাশ। ধন্যবাদ ভাইয়া 😍
বাহ্। দারুন লিখলেন
ধন্যবাদ আপু 😍
বুঝছি, একটু বেশি বেশি বৃষ্টি লাগবে।
বৃষ্টি হয় না; ওদের আকাশ নাই
ছোট কবিতা ভালো লাগলো। শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ আপু 😍
অল্প কথায় সুন্দর অনুভূতি ছড়ানো । ভালো লেগেছে।
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍
কথা ছিলো-
দীর্ঘমেয়াদে মালিকানা হবে একদিন
আর চেনা আমি দাঁড়ালে
দরপত্রহীন তাপ নিবে; দু’হাত ভরে দু’ হাতে।
চমৎকার উক্তি।
ধন্যবাদ ভাইয়া 😍
ঝুড়িওয়ালা অনেক সুখ আর সমৃদ্ধি নিয়ে আসুক আপনার জীবনে।
সবার জীবনেই শান্তি নিয়ে আসুক ঝুড়িওয়ালা ।
আপু ধন্যবাদ আপনাকে 💕
বাহ্, ভালো লাগলো খুব