সম্পর্কের ভিতর বাহির

আমরা প্রত্যেকে চাই আমাদের সম্পর্কের সাথে জড়িয়ে থাকা মানুষটা যেন সবসময় ভালো থাকে। আমরা চাই আমাদের মাঝের বিশ্বাসটা যেন অনেক মজবুত থাকে। আমরা চাই সে যেন আমাকে বুজতে পারে। আমরা চাই , প্রিয় মানুষটা সারাদিন না,দিনের একটা সময় শুধু ভালো করে কথা বললেই হবে।

আমরা সবসময় বলি, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো ভালো যেন থাকো। কিন্তু আসলেই কি তাই? হয়তো আমাদের মনেরও একটা শরীর আছে। যার বাইরে থেকে এসব বলে। আর ভিতরের কথা কেউ জানতে পারেনা। যেমন আমাদের বাইরে আমরা হাসলেও ভিতরে অনেক কিছুই লুকানো থাকে। প্রিয় মানুষটা ভালো থাকুক সেটা আমরা প্রকাশ্যে চাই, আর প্রিয় মানুষটা শুধু আমার সাথেই ভালো থাকুক সেটা আমরা গোপনে চাই। আমরা চাই তার ভুল গুলো যেন আমি বড় করে না দেখি, কিন্তু মন বলে সে কেন ভুল করবে,আমি তো করিনা। আমরা চাই সারাদিনে একবার ভালো ভাবে কথা বললেই হবে,কিন্তু পরক্ষণেই মনে হয়,আমার থেকে কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে যার জন্য সে আমাকে সময় দিতে পারেনা।

সম্পর্কের উপরের শরীরটা যেমনটা স্বাভাবিক, ভিতরের শরীরটা ঠিক তেমনি অস্বাভাবিক। প্রিয় মানুষটা বাইরে গেলে আমাদের খারাপ লাগেনা, কিন্তু পরে ফোন দেয়ার পর যখন বলে, আমি বাইরে আছি পরে কথা বলি তখন হয়তো দম বন্ধ হয়ে আসে। সম্পর্কে চাওয়া পাওয়া থাকলে সেই সম্পর্ক স্বার্থপর হয়ে যায়, কিন্তু তারপরও ভিতরে মনে হয়, সে তো আমার,আমার নিজের কাছে আমি অনেক কিছু আশা করতেই পারি।

সম্পর্ক শেষ মানে সব শেষ নয়,সম্পর্ক শেষ মানে, নতুন করে দুজনকে মিস করা,নতুন করে দুজনকে আবিষ্কার করা,নতুন করে ভালো থাকার চেষ্টা করা,নতুন করে অতীতকে ভুলে থাকার চেষ্টা করা। সম্পর্কটা অনেকটা পানির মতো। কখনো ভালোবাসার বিশাল সমুদ্র তৈরি করে ফেলে,কখনো জমে শক্ত বরফ হয়ে যায়।

কিন্তু এতোকিছুর পরেও, ভেঙে যাওয়া সম্পর্কের মন বলে,তুমি কি আমাকে এখনো মিস করো,আর চলমান সম্পর্কের মন বলে,তুমি সত্যি আমাকে মিস করো তাই না!

[ সম্পর্ক মানে আবেগ,যার বাইরের গঠন বিবেক দিয়ে তৈরি। তাই তো বাইরে বলি, তুমি ভালো থেকো, আর ভিতরে ভাবি,তুমি আমাকে ছাড়া কিভাবে ভালো থাকবে ?]

মোট পড়েছেনঃ ৮৭২জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. সম্পর্ক নিয়ে দেখি ভালোই রিসার্চ করা হচ্ছে!
    রসার্চের ফলাফল সঠিক।
    এমন সত্যি বিশ্লেষন মুলক লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    ব্লগে সময় দিচ্ছো, দেখে ভালো লাগছে।
    শুভ কামনা।

    1. সময় দিতে ভালো লাগে।।কিন্তু হাজার ব্যাস্ততা। সম্পর্ক নিয়ে লেখার চিন্তা আগের। তারই বহিঃপ্রকাশ। ধন্যবাদ। ভালো থাকবেন৷

  2. সম্পর্ক এমনই হয়
    যেখানে আবেগ,যার বাইরের গঠন বিবেক দিয়ে তৈরি। তুমি ভালো থেকো, আর ভিতরে ভাবি,তুমি আমাকে ছাড়া কিভাবে ভালো থাকবে।
    বাহ্
    দারুণ বিশ্লেষণ ভালো লাগলো।

  3. নিজে যেমন প্রত্যাশা করি ঠিক আমাদের কাছেও অন্যেরা একই প্রত্যাশা করে। প্রত্যাশা নিয়ে বসে থাকলে ভাঙ্গা সমর্পক জোড়া লাগেনা একজনকে এগিয়ে যেতে হয়। আর সে কাজটি সবাই পারেনা বলেই অশান্তি।।
    বিশ্বাস যতদিন থাকে সম্পর্ক ততোদিন মজবুত থাকে বিশ্বাস ভাঙলো তো সব কিছু শেষ বাট তবুও মানুষ সম্পর্ক টিকিয়ে রাখে মানিয়ে নিতে চেস্টা করে।
    সমর্পক নিয়ে খুব ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।জীবন নিয়ে রো ভাবুন আরো এমন লেখা উপহার দিন।

  4. মনেরও শরীর আছে, অনেক মনে ধরেছে কথাটি। আসলে লেখার নামটি সম্পর্কের ভিতর বাহির নামটি হলেও লেখা বিশেষ একটি মানুষকে নিয়ে। আর সম্পর্ক তো বহুজনের সাথে হয়। অনেক ধরনের সম্পর্ক। সব গুলোরই কিছু নিয়ম কানুন আছে। তবে আপনার মনের কথা গুলো খুবই সুন্দর করে প্রকাশ করেছেন। ধন্যবাদ।

  5. সম্পর্কে চাওয়া পাওয়া থাকলে সেই সম্পর্ক স্বার্থপর হয়। সত্যিই তাই। আবার চাওয়া পাওয়ার নামই সম্পর্ক। পারস্পারিক ভালো লাগার আদান -প্রদানেই সম্পর্ক গড়ে উঠে। কিছু ক্ষেত্রে ভালো লাগার গণ্ডি পেরিয়ে সম্পর্ক হয়ে উঠে দুটি মনের সেতুবন্ধন ।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন