এক রাশ ফুল হাতে
একদিন দু পায়ে হেটেছিলাম।
সময়ের অন্তরালে সে ফুল বাসি হয়ে যায়।
বৃথা শ্রমে পদযুগল
ও পথ থেকে মুখ ফিরিয়ে নেয়।
মন থেকে যায় সেই বালুচরে!
কথার পর কথা গুলো যেদিন হারিয়ে যাবে,
সেদিন খুঁজতে এসো নীল নদের দেশে।
প্রতিক্ষার অন্তর কাটবেনা জেনো,
কোন দাম্ভিক ফেলে আসা দুঃসময়।
১৬-০৭-২০১৭
মোট পড়েছেনঃ ১,০২৯জন
আজ পড়েছেনঃ ০জন
ভালো লাগলো
স্মৃতির বেড়াজালে সবাই আড়ষ্ঠ্য। কিছু ভালো আর কিছু খারাপ। নিজেরা একটু সচেতন হলে এই খারাপ লাগা স্মৃতির সংখ্যা কিছু কমতে পারে।
স্মৃতি আঁকড়ে ধরে মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে আবার কোনো বালুচরে।
ধন্যবাদ সুস্থ থাকুন সবসময় 😍
প্রতিক্ষার অন্তর কাটবেনা জেনো,
কোন দাম্ভিক ফেলে আসা দুঃসময়। ভালো বলেছেন।
বালুচর স্থায়ী হলে ফিরে এসে পাবে তাকে,
তবে ফিরে আসা হয়না আসলে।
স্মৃতি হোক মধুময়। মুছে যাক জরা।
ভালো লিখেছেন দাদা ভাই।
নতুন সদস্য আমি, প্রথমেই আপনার লেখা পড়লাম।ভালো লেগেছে,শুভ কামনা রইলো❤
রাজু দাদা, নিজে লিখুন, অন্যদের লেখা পড়ে তাদেরকে মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করুন।
লেখাটি ভালো লাগলো। 😊