অণু কবিতা

 

এক রাশ ফুল হাতে
একদিন দু পায়ে হেটেছিলাম।
সময়ের অন্তরালে সে ফুল বাসি হয়ে যায়।
বৃথা শ্রমে পদযুগল
ও পথ থেকে মুখ ফিরিয়ে নেয়।
মন থেকে যায় সেই বালুচরে!

কথার পর কথা গুলো যেদিন হারিয়ে যাবে,
সেদিন খুঁজতে এসো নীল নদের দেশে।
প্রতিক্ষার অন্তর কাটবেনা জেনো,
কোন দাম্ভিক ফেলে আসা দুঃসময়।

১৬-০৭-২০১৭

মোট পড়েছেনঃ ১,০২৯জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. স্মৃতির বেড়াজালে সবাই আড়ষ্ঠ্য। কিছু ভালো আর কিছু খারাপ। নিজেরা একটু সচেতন হলে এই খারাপ লাগা স্মৃতির সংখ্যা কিছু কমতে পারে।

মন্তব্য করুন