মা গো।

 

মা’গো….রক্ষা কর…..
অসুর দানবের হাত থেকে,
যেন আনন্দে মুখ তুলে হাসতে পারি!

মা’গো….. তুমি নয়ন খানি খুলে দেখো
সংসার নেই আর সংসার,
যতো অনিয়ম অ নীতি, মানব নিয়েছে তারি ধার!

মা’গো…… গর্জে উঠে শ্মশানে আগুন
মানুষ পুড়া গন্ধে হয়েছে দ্বিগুণ,
প্রতিমা ভাংচুর, নারীর শরীরে আগুন,
মা’গো তুমি’ও তো নারী,মায়ের জাতি
তবে কেন চুপ চাপ শয়ে  যাচ্ছ….
অপকর্মের আগুন!

সঞ্জয় মালাকার//

মোট পড়েছেনঃ ৮৯৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. হৃদয় স্বচ্ছ মানবিক আহবান। এই আহবানে সাড়া দিয়ে উঠুক মা’আলোক আভায় উদ্ভাসিত হয়ে উঠুক পৃথিবীপট।বিপন্ন মানবতার গ্লাণি দূরে চলে যাক’

    1. জেগে উঠুক মানবিক মানবতা,। বিপন্ন মানবতার গ্লাণি দূরে চলে যাক।
      চমৎকার মন্তব্য দাদা , অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামন।

  2. প্রতিকী মা নিয়ে লেখা ভালো হয়েছে। মা বলতে শুধু গর্ভধারিণী মা কেই বোঝায় না, ধরিত্রীকে বোঝায়। ধরিত্রী একদিন সবুজে সুন্দরে ভরে উঠবে এই প্রত্যাশা সব সন্তানের।

    শুভ কামনা দাদা 🌹🌹

মন্তব্য করুন