বশীকরণ মন্ত্র

 

খুঁজে-পেতে মুক্তো-মানিক, সমুদ্দুরে নেমেছি
ডুবুরীর বেশে, শুদ্ধতার মাঝে তুলে নেব, যতটা পারি;
বা না-পারি।

নৈঃশব্দের আতুর ক্রন্দনে বুকের মাঝে শুনতে পাই
দিকহারা হরিণ-শাবকের ক্ষুরধ্বনী,
বৈকল্যের রাগ-অনুরাগ হাতছানি দেয়
লোভাতুর স্বপ্ন দেখায়, গহিন-গভীর রাতের-দিনে;

হাঁসফাঁস ডুবুরি ভুস করে ভেসে ওঠে
সমুদ্র-সঙ্গম-স্নান শেষে রিক্ত-হাতে
সুপ্তি মেলেনি!

নীলের-সৈকত-সমুদ্দুর, বালিয়াড়ির সমুদ্র-গন্ধি বুনো বাতাস
ঝর্ণার দুরন্ত গান, জুই-চামেলি-হাস্নু সবই আছে, ছিল যেমন;

অলীক-মৌতাত-স্বর্গটি হারিয়েছে শুধু কুহকের ডাক শুনে শুনে;
ক্লান্তির-পালক ঝেরে-মুছে ফের সমুদ্দুরে যাব
ঐশ্বর্যের শঙ্খধ্বনি বাজিয়ে, জিপসি মেয়ের বশীকরণ মন্ত্র জপে।

মোট পড়েছেনঃ ১,১০৫জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. এবার নিয়ে তিনবার এলাম এই লেখায়। অর্ধেক টাও বুঝিনি। সকাল সকাল আজ পাঠকের মাথা নস্ট করার দুষ্টুমি চেপেছে আপনার মাথায়, এইটা ভালোই বুঝিয়ে দিয়েছেন।

    1. এবারেও ধরে ফেললেন!!
      কী যেন কী মনে হলো শেষে গিয়ে জটিল আবর্ত তৈরি হয়ে গেল বা করে ফেললাম।
      সব তো বলতে পারি না, একটু ধরিয়ে দিচ্ছি।
      সমুদ্রের মুক্তো তুলতে যেয়ে অসফল হয়ে ত্যাক্ত-বিরক্ত।
      নানান কিছু শেষে জিপসি মেয়ের কাছ থেকে সঠিক মন্ত্র নিয়ে ফের চেষ্টা করার কথা বলি।

      1. চেষ্টা জারি রাখুন। আপনার কি হবে জানিনা, তবে আমাদেরটা হবে ষোলআনা।

        ইয়ে,,,,, জিপসিরা কিন্তু স্বাধীনতার প্রতীক। বেশি বেশি মন্ত্র শিখতে গেলে মরুভূমিতে ডুবিয়ে মারবে। 😂😂

      2. যাক বাবা, আমি না হয় ডুবতে থাকলাম, আপনাদের কিছু একটা হলেই হলো!
        ওরা শুধু স্বাধীনতার প্রতীক-ই না, সত্যবাদিতার ও প্রতীক।
        মরে যেতে আপত্তি নেই, মন্ত্রটুকু পেলেই হয়।

  2. হাঁসফাঁস ডুবুরি ভুস করে ভেসে ওঠে
    সমুদ্র-সঙ্গম-স্নান শেষে রিক্ত-হাতে
    সুপ্তি মেলেনি! খুব খুব ই কস্টের কবি সাব। ব্যাথাতুর মন আরো ব্যাথায় ভরে গেল।
    ঐশ্বর্যের শঙ্খধ্বনি বাজিয়ে, জিপসি মেয়ের বশীকরণ মন্ত্র জপে। কবির আশা যেন পূর্ণতা পাই।

  3. স্বিপ্ন যতই লোভাতুর হোক, শুদ্ধভাবে সবকিছু তুলে নেয়াই উত্তম। আর হাতে সুপ্তি আসবে কিভাবে? ভালো করে বশীকরণ মন্ত্র জপে না গেলেতো এমনি হবে ভাই।

    শুদ্ধতার আহবানে সাড়া পেতে হলে নিজের শুদ্ধতাও জরুরি।

    1. আপনি ও দেখছি পাকা মন্তব্যকারী হয়ে যাচ্ছেন!!
      ঠিক বলেছেন, নিজের শুদ্ধতা দরকার আগে, তা সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব।
      তা হলেই উঠে আসবে শুদ্ধতম ভালোবাসার সম্ভার।

  4. তাড়াতাড়ি বশীকরণ করেন এই জিপসি মেয়েকে।।এতো জাদু জানে।।আপনিও শিখে ফেলেন।।পূর্ণতা পাক্ ভালোবাসা।।
    এখন স্বপ্নেও জিপসি মেয়ে দেখি!!

    1. একে বশীকরণ করা অসম্ভব, কিছু টিপস নেয়ার চেষ্টা করা যেতে পারে।
      স্বপ্নটি আমাদের শেয়ার করুন, প্লিজ।
      আপনার স্বপ্ন শুনে স্বপ্নাবিষ্ট হই।

মন্তব্য করুন