প্রিয় মৃণালিনী,
কিছু অভিমান চেপে চিঠি লেখা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তুু হাজারো চেষ্টা করে পারিনি নিজের জিদটাকে কাজে লাগাতে! কিছু তেলে ভাজা সেঁতসেঁতে শব্দ অামাকে ঘুমাতে দেয়নি। তোমাকে নিয়ে লিখতে বিষন্ন করে তুলেছিল, তাই কলম ধরতে বাধ্য হলাম। অাজ ছোট করেই জানতে চাইবো কেমন অাছো? এই বৃষ্টিস্নাত রাতে অামার কথা কী মনে পড়ে তোমার? অামার এখন আর কোনো কিছুতেই অসহ্য লাগে নাহ! এক সময় খুব অগোছালো ছিলাম। রাত করে বাড়ি ফেরা, গভীর রাত পর্যন্ত অনলাইনটাকে পুঁজি করা সবকিছু আজ জরাজীর্ণ ধূসর।অাচ্ছা মৃণালিনী, তুমি কী এখনো অাগের মত বৃষ্টিতে ভিজো? ভারত থেকে উড়ে অাসা বৃষ্টিগুলো কি এখনো তোমার বদন ছোঁয়? নাকি বিষন্ন মনে ঘরে বসেই বৃষ্টিকে হিংসে করো? আমি আজকাল খুব বৃষ্টিতে ভিজি। অফিস থেকে অাসার পথে, প্রায় অনেকদিন বৃষ্টিতে ভিজেছি। তুমিতো জানো অামি ছাতা ব্যবহার করিনা,তাই প্রায় সময় বৃষ্টিতে ভিজতে হয়। আচ্ছা তুমি কী এখনো অামার চিঠির জন্য অপেক্ষা করো? নাকি জিদটাকে লেপ্টে ধরে ধুম করে বসে থাকো ঘরের কোণে!! মৃণালিনী অাজ খুব মনে পড়ছে তোমায়। ইচ্ছে হচ্ছে এক দৌঁড়ে তোমার বাসায় কি কড়া নেড়ে বলি মৃণালিনী, মৃণালিনী বাড়ি অাছো? তারপর কোলে করে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি,স্পর্শ করি তোমার বসন্তময় গতর। প্রিয় মৃণালিনী, যদি ভুল করেও মনে পড়ে আমার কথা। তবে একটা চিঠি দিও মেঘের খামে! ছোট করে জানতে চেয়ো আমি কেমন অাছি।।
….. ইতি তোমার…..
কাল্পনিক রুদ্রাক্ষ
ফাল্গুনী_চিঠি_থেকে
২৮ ফেব্রুয়ারি ২০১৯
চিঠি স্থান নিয়েছে জাদুঘরে!
তবুও আমরা মনের কথা কাল্পনিক চিঠিতেই লিখি।
চালু রাখুন, আরও আবেগময় করে লিখুন।
পড়ব আমরা।
জ্বী অনেক অনেক ধন্যবাদ।।
সু্ন্দর প্রকাশ
অনেক ধন্যবাদ
মৃণালিনী হয়তো এখনো অপেক্ষা করে রুদ্রাক্ষের চিঠির, হয়তো রুদ্রাক্ষই ভুলে যায় চিঠি পোস্ট করতে।
আবেগময় চিঠি। ভালো লেগেছে পড়ে।
শুভ কামনা 🌹🌹
রুদ্রাক্ষ ডাকবাক্সে যেতে ভুলে গেছে। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
সুন্দর প্রকাশময়
ধন্যবাদ
সুন্দর চিঠি ☺
ধন্যবাদ
অনেক সুন্দর প্রকাশময়।
ধন্যবাদ
এত আবেগ নিয়ে মানুষ ঘুমায় ক্যামনে?? ভালো লিখেছো ভাই।
শুভকামনা রইলো।
ভাই আমি নিশাচর ঘুমাই নাহ
ধন্যবাদ
কবিরা বোধহয় রাত জাগে আর দিনে ঘুমায় 😃😃
আবেগময় চিঠি।।আমিও অপেক্ষা করি।।
অনেক ধন্যবাদ
সুন্দর প্রকাশনা চিঠির মাধ্যমে।
ধন্যবাদ
আবেগের প্রকাশ ভালো হয়েছে,
কল্পনায় একজনকে চিঠি দেয়া কঠিন, আপনি তা পেরেছেন।
হুমম দাদা অনেক ধন্যবাদ।।
শুভ কামনা ভাই।