ম্যায় কবি হু, দেখলুঙ্গা

 

হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, উল্টে দেঙ্গা,
হুম, দেয়াল সত্যি সত্যি উল্টে দেয়;

কোন এক আলুথালু কালি-সন্ধ্যায়, পরিকল্পনার জালে জড়িয়ে,
সন্তর্পণ-ক্রোধের আগুন জ্বেলে, সুকোমল ঔদ্ধত্যের আড়ালে;
কবি উল্টে যায় ভীষণ ভাবে, বাজে ভাবে, ঝড়ো ঝড়ো ঝাপটায়,
সখেদ অ-সৌখিন বিলাপে, সমর্পিত অবিশ্বাসে;

সহসা অতি বিক্ষুব্ধ কবি তীব্র ভাবে জেগে ওঠে
ডাক্তারি নল-ফল খুলে-ফেলে ছুঁড়ে-ফেলে যাবতীয় যন্ত্র-শাসন,
উপেক্ষা করে স্মৃতির দুঃসহ-যাতন,
অতিকায় যান্ত্রিক লৌহ-খাঁচা ভেঙে এক হাতে ভীমের গদা
অন্য হাতে গরিলা বুকের দুমদাম কিলের মত শব্দ তুলে
হুংকার ছোঁড়ে,
ম্যায় কবি হু, দেখলুঙ্গা!!

মোট পড়েছেনঃ ৮৩২জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. আপনি এত্ত সব জানেন কীভাবে!! আপনিও কবি নাকি!!
      ‘দুর্বার–দুর্জয়–অকুতোভয়’ কবিদের দেখছি ম্যালা গুণ!!
      অবশ্যই তাঁর জন্য গভীরতম ভালুবাসা!!

  1. হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, উল্টে দেঙ্গা,
    হুম, দেয়াল সত্যি সত্যি উল্টে দেয়; জটিল ভালো লাগছে ভাই। ধন্যবাদ। সামনে আরও ভালো কিছু আশা করছি।

মন্তব্য করুন