বিহঙ্গরা বেঁচে থাক

বিহঙ্গরা বেঁচে থাক
-আবু জাঈদ

ওড়ে বিহঙ্গ, রক্তাক্ত, নির্জীব
মুক্ত কশেরুকায় তীব্র আর্তনাদ,
ঝুলন্ত উইং এ ঝড়ে পরা অগ্নি,
ধার করা সূর্য্যের উপহার দেয়া উচ্ছ্বিষ্ট
বুক ভরা এলোমেলো কবিতার স্ট্যাঞ্জা,
একের পিঠে এক– এগারো ।

তৃষ্ণায় কাতর অরফানের দৃষ্টি,
সমুদ্র সারফেসে চকচকে লোভ,
সামনে কি দিগন্ত ?
হতেও পারে,লোভী চোখেরা আকাশে মরিচীকা দেখে।

হৃদয়ের মাইটোকন্ড্রিয়ায় অমিমাংসিত পচন
ডি এন এ এর পরিবর্তিত আচরণ,
লোহিত কনিকা রা মরে না,
বোটকা পচা দুর্গন্ধে সেখানে অনিয়মিত স্মৃতির নিয়মিত চর্চা
তবু বলি-
বিহঙ্গরা বেঁচে থাক ।

মোট পড়েছেনঃ ৬১০জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. “হৃদয়ের মাইটোকন্ড্রিয়ায় অমিমাংসিত পচন
    ডি এন এ এর পরিবর্তিত আচরণ,
    লোহিত কনিকা রা মরে না,
    বোটকা পচা দুর্গন্ধে সেখানে অনিয়মিত স্মৃতির নিয়মিত চর্চা
    তবু বলি-
    বিহঙ্গরা বেঁচে থাক ।”

    কবিতায় বিজ্ঞানের ব্যাবহারে চকিত হলাম।
    দারুণ লেগেছে কবিতা।
    শুভেচ্ছা।

মন্তব্য করুন