তর্জনী

নাভিমূল ছিঁড়ে তীব্র চিৎকারে জানান দেয়া—
আমি এসেছি আরেকজন পূণ্যবতী শিশু
এখন আমায় ছুঁয়ে ঈশ্বর আছেন
প্রসব ব্যথার যন্ত্রণার পরেও মায়ের স্বর্গীয় হাসি আছে
বেঁচে থাকতে খাদ্যের প্রয়োজন ,
সেই ভাবনায় একাগ্র চিত্তে নিয়োজিত
আমার মা-জননী ।
তার বৃদ্ধা-তর্জনী-মধ্যমা-অনামিকা-কনিষ্ঠা জুড়ে
খাদ্যের আয়োজন—
আর বাবার তর্জনীর উপর ভর করে ,
মাটির কাঠিন্যে আছাড় খেয়ে রক্তাক্ত ;
আবারও কান্না এবং নিরাপদ আশ্রয়ও ।
বাবা-মা তোমাদের তর্জনী ব্যস্তই র’য়ে গেলো ।
এই পৃথিবীর সমান্তরাল জীবন-যাপনের ভেতরে ভেতরে
আমিও একজন আজন্ম শিশুই থেকে গেলাম ।
যে এখনও তোমাদের তর্জনীর উপর ভর করে বাঁচে ,
এই পাপী মধ্য-বয়সে ।
অন্যদিকে মুখোশের আড়ালে অভিনীত ,
ক্ষয়ে যাওয়া চরিত্রটি আর পূর্ণবয়ষ্ক হলোনা
কেবল ধারণ করে গেলো অগুণতি পাপ ।

হ্যামিল্টন , কানাডা
২৮ সেপ্টেম্বর , ২০১৩ ইং

মোট পড়েছেনঃ ৮৮৩জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. “প্রসব ব্যথার যন্ত্রণার পরেও মায়ের স্বর্গীয় হাসি আছে
    বেঁচে থাকতে খাদ্যের প্রয়োজন ,
    সেই ভাবনায় একাগ্র চিত্তে নিয়োজিত
    আমার মা-জননী ।”

    অনেক ভালো লাগা নীলাঞ্জনা দি। শুভেচ্ছা।

    1. শেষের দিকটা হলো এই যে মধ্য কিংবা বৃদ্ধ আমরা কিন্তু বাবা-মায়ের কাছেই নিজেদেরকে রাখি…নিজেরা বাবা-মা হয়ে যাই…এরপর জীবনের সমাপ্তি…বোঝাতে পারলাম কি ?

  2. তুলি তার মুষ্ঠি বদ্ধ হাত
    সুতিব্র চিতকারে যানাচ্ছে তার অধিকার। তর্জনি একজনই নাড়াতে পারতেন। তিনি বঙবন্ধু।
    আসুন সুকুমারের মত প্রতিজ্ঞা করে যাই এ বিশ্বকে করে যাব নবজাতকের জন্য জঞ্জাল মুক্ত।

  3. অসাধারণ, আমি সব বষয়ে লেখার চেষ্টা করি কিন্তু এই একটা বিষয় নিয়ে আমার লেখার ক্ষমতা নেই, আপনার তা আছে, এবং আপনি মারাত্মক লিখেছেন, আমি অভিভূত ।

    1. কে বলেছে আপনার এই বিষয় নিয়ে লেখার ক্ষমতা নেই ? অবশ্যই পারবেন । একটু সময় নিজের ভেতরের যে আপনিটা আছে তাকে কিছুটা নাড়া-চাড়া করলেই (y)

মন্তব্য করুন