কল্লোলিত বসন্ত

বিশুদ্ধ-রাগকুমারির ঝাঁক বাঁধা পায়রাবাঁজী নয়
নয় ঝাঁপা-ঝাঁপি কাঁপা-কাঁপি করে হামলে পড়া;
তবুও বসন্ত এসেছিল এই ফাগুন উৎসবে।
আধা বা পুরো পাগলের মিসকে হাসি বা চোখে ঠার ফেলে নয়।
বাসন্তী সাজ নিয়েই এসেছিল, বেঁটে-খাটো বিলাসী দুঃখ মাড়িয়ে
জীবন্ত চাঁদের ঝলমলে পোশাকাবৃত হয়ে।

অসহ্য সুন্দরের সেই হৃদয় ছোঁয়া দারুণ কেলেঙ্কারি,
ফিনকি দিয়ে ছড়িয়ে-গড়িয়ে পড়ে অনবরত অবিরত।
ভাষাহীন নিঃশব্দ-শব্দের অকস্মাৎ দোলাচলে হঠাৎ
ছিন্ন-ভিন্ন হল স্বপ্ন-নদী।

মোট পড়েছেনঃ ৬৭৮জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. কেনো হয় ছিন্ন-ভিন্ন স্বপ্ন নদী। এই যে জীবন সাজানো যতোশতো স্বপ্নের পশরা নিয়ে তা কেনো রঙিন হয়েও রঙিন নয়।
    বসন্ত কি তবে শুধুই স্বপ্ন বিলাসী?
    মিসকে হাসি দিয়ে যায়, পাশ ফিরে সে চলে যায় কতো কতো খোঁচা মেরে।
    গুরুজী হাজির এবার নিয়মিত হাজিরা খাতা নিয়ে।

    1. আসলে বসন্ত আসে বসন্ত চলে যায় তার নিজের নিয়ম মেনে,
      সে এক প্রকাণ্ড যাঁতাকল, যা দেয় নিয়ে যায় শত শত গুণ,
      তবুও আমাদের বসন্ত-পাগল মন বাসন্তী সাজে সাজ নেয়, সেজে থাকে।
      এ এক নিয়ম-চক্রের ফাঁদ!!

      হাজিরার খাতা নিয়মিত চেক করা হইবেক!!

  2. সুন্দর অসহ্য হয় ? হৃদয় ছোঁয়া প্রেমে কেলেঙ্কারি ঘটে না। প্রলয় নিয়ে আসে, কূল ভাঙা ঢেউয়ের সাথে। সব বেঁটে খাটো অপূর্নতা দুর করে চাঁদের ছবিতে অলংকিত করে নিজেকে। নদী ছিন্ন-ভিন্ন হয়ে যায় জোয়ারের প্রেমে,চাঁদের প্রেমে। আবদ্ধ থাকার নামই জীবন। নদী আবদ্ধ চাঁদে , স্বপ্ন আবদ্ধ শব্দে।

    বসন্ত এসেছে বাসন্তী সাজে ফাগুনের উৎসবে, এবার নাহয় উৎসবে যোগদান করেই ফেলুন বীনা জিজ্ঞাসা নিয়ে।

    শিমুল তলা থেকে ফিরে এলেন দেখে ভালো লাগছে, আবার যেতে নিষেধ করছি না অবশ্যই। শুধু দেখা-দেখির রিভিউ জানালেই হবে।

    1. আপনাকে তো বিশেষজ্ঞ মনে হচ্ছে, এত্ত গ্যান কই জমা রাখেন কে জানে!!
      বাহবা, স্বপ্ন শুদ্ধ বেধে ফেলেছেন!! লেখক বলে কথা!! কত রকম-সকম করেই না ভাবা-ভাবি!!
      যা সাজ সাজ রব চারিদিকে তাতে বসন্ত উৎসবে যোগ দিয়ে ফেললে ও ফেলতে পারে!!

      শিমুল তলার ভিডু তো কবেই বের হয়েছে, খুঁজে দেখে নেবেন, আর নূতন কিছু পেলে
      জানিয়ে/দেখিয়ে দেয়া হবে।

      লেখা কই!!

      1. আপনার অতি-উৎকৃষ্ট মন্তব্য-লেখাটি পাঠ করে বিমলানন্দ লাভ করিলাম।
        লিখিয়েদের শক্তিমত্তাও টের পেলাম, কিন্তু শিখতে পারব এমুন সাহস সঞ্চয়ে একদম-ই নেই।

  3. বসন্তের আগমন দেখেছেন তাহলে?
    আমার কাছে ধরা দিলোনা বসন্ত,
    গীবনটা সুষ্ঠং কাঠনং হইয়া গেলো।

    নদীর ছিন্ন ভিন্ন হওয়া রোধ করুন।

    1. এতো অতীত স্মৃতি মন্থন!!
      বসন্তরা বহুত চাল্লু, সহজে হামলে পড়ে না।
      শুকনা কাষ্ঠং অনেক ভাল।

      নদীর চলমানতায় ছিন্ন করণ চালুই থাকে।

মন্তব্য করুন