“ইচ্ছে যত”

আমি কবি হতে আসিনি
আসিনি সাহিত্যিকের কোন নামজাদাঁ হতে
এসেছি আমি দুঃখিদের অঙ্কুরে ঝড়ে যাওয়ার কথা শুনাতে
বিশ্ব ব্রাহ্মন্ডে নির্যাতীত মানুষের মনে শান্তির পরশ বুলাতে,
আমি কবি হতে আসিনি,
এসেছি আমি দুঃখীনি মায়ের দুঃখ ঘোচাতে।

আমি কবি হতে আসিনি
আসিনি অসার শব্দে মুদ্রিত বইয়ের পাতায় পাতায়
ব্যাবসায়িক ধান্দায়,
এসেছি আমি শোষিতের মনকে নাড়াতে,শব্দকে জাগাতে বাক্যকে নাচাতে
জানান দিয়ে যাই,
আমি কবি হতে আসিনি
এসেছি আমি মনুষত্বহীন মানুষকে জাগাতে।

আমি কবি হতে আসি
আসিনি জীবনকে উতাল পাতাল কল্পনা জগতে সাজাঁতে,
কল্পনায় আকাশঁ ছোয়াঁ যায়,নীল আসমানের পরীঁ ভেবে
প্রেমিক প্রেমিকার মন জয় করা যায়,
বাস্তবতা বলে,দূর-বহু দূর।

আমি কবি হতে আসিনি,
আসিনি বিশ্বকে ক্ষমতার দাপটে শাষাতে,
এসেছি আমি মানুষের মাঝে মানুষ হয়ে থাকতে,
দু বাহু দিয়েছি বাড়িয়ে করছি প্রার্থণা,যেন পারি-
মানুষের মাঝে নিজেকে বাচিঁয়ে রাখতে,
আমি কবি হতে আসিনি।

আমি কবি হতে আসিনি
আসিনি জগতের ধনীদের শীর্ষস্থান দখল করতে
ক্ষুধার জ্বালা মেটাতে,ভাবিনা অন্ন কোথায়!
পাখিরা যে ভাবে খেয়ে পড়ে বাচে,জীবন যখন যেভাবে থাকে,
বলতে এসেছি,বলে যাই,
এ জগতে জীবন কখনো থেমে থাকার নয়
ভাল মন্দ যাই ঘটুক জীবন কেবল ধাপিয়ে বেড়ায়,
আমি কবি হতে আসিনি।

ছবি:আঃ ওয়াহিদ

মোট পড়েছেনঃ ৯৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. কিছু বানান মনে হয় ভুল আছে মনির ভাই। উথাল পাথা, তারপর আসি কথাটা একটু দেখেন। আবার একবার পড়লেই চোখে পড়বে।
    আসলেই তো, আমরা জীবন যুদ্ধে যাইই হই না কেনো অন্তত মানুষ যেনো হতে পারি।
    মনের কথা লিখেছেন মনির ভাই।

    1. ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।সোনেলা ব্লগ আমার শিক্ষার পাঠশালা।এ জন্যই এ ব্লগে এত কাল থাকা।হুম উতাল নয় উথাল হবে আসিনি মনে হয় ঠিক আছে।আসা থেকে আসিনি।ধন্যবাদ আবারো ভুল ধরিয়ে দেয়ায়।এ রকম মন্তব্য আমি সাদরে গ্রহন করি।

      1. না, মনির ভাই। আপনার পরিচ্ছন্ন লেখা পড়তে পড়তে আমি অন্তত অভ্যস্ত হয়ে গেছি।
        টাইপিং মিস্টেক হয় আমরা জানি। কারণ, আপনার লেখা গুগলে সার্চ দিলেই চলে আসে। তাই বলেছি।
        আপনার গোছানো লেখার জন্যই আপনি।

    1. কৃতজ্ঞতায় মন জানান দিয়ে যায়
      পর কখনো কখনো আপণ বণে যায়।
      প্রিয় বন্ধু প্রিয় ভাই ভাল থাকবেন।সব সময় প্রতিদিন।

  2. মানুষ হওয়াটাই আসল কথা । প্রকৃত পরিচয়ে পরিচিত না হয়ে অন্য কিছু লাভ করা যায় না। মানুষ হয়ে যেন মানুষের সমাজ গড়তে পারি।

    উপলব্ধি আর প্রকাশ দুটোয় ভালো লেগেছে। সরল শব্দ চয়নের কারনে লেখার মূলভাব বুঝতে পেরেছি।

    ছবিটা খুবসুন্দর।

    শুভ কামনা মমিভাই। ভালো থাকবেন।

    1. আমি শব্দকে কঠিন দিকে নিতে আগ্রহী নই আবার খুব বেশী জ্ঞানি যে তাও নয়।সত্যি বলতে কি আমি আমার লেখাটা লিখলাম অথচ অনেকেই তা বুঝলো না তাতে লাভের চেয়ে ক্ষতিই বেশী মনে করি কারন যিনি পড়লেন তিনি হয়তো লেখককে অনেক উচু মানের লেখক মনে করবেন(যদি দাত ভাঙ্গা শব্দ হয়)কিন্ত মনে মনে পড়ুয়াই নিজে অতৃপ্তির ঢোক গিলবেন।তবে আমি কঠিন কঠিন শব্দ লিখার বিরোধী নই।ওসব আমার ধারা হবে না…আমিতো আর নামজাদা কেউ হতে আসিনি।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

      1. সহমত। দুর্বোধ্য শব্দ দিয়ে লিখে লেখক আত্মতুষ্টি লাভ করলেও পাঠক কতটা তৃপ্ত হয় তা পাঠকই জানেন।

        একবার হুমায়ুন আহমেদ স্যার এক ব্যক্তির একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন “ কিছু লেখক লেখেন সাধারণ পাঠকের জন্যে আর কিছু লেখক লেখেন শুধুই লেখকদের
        জন্যে “।

    1. অনেক অনেক কৃতজ্ঞা জানাই ব্লগ কর্তৃপক্ষকে যার কারনে আজকে আমি প্রশংসিত।ধন্যবাদ প্রিয় ভাইটিকে।আমার প্রিয় ইমোগুলো এ ব্লগে আর দেখছি না।মাঝে মাঝে কারসর চলে যায় ইমু খুজতেঁ..খুজেঁ পাই না।

মন্তব্য করুন