দিগন্তে বাসন্তি রং

আমার সাথেই শুধু ভালবাসার আড়ি এক জনমের,বহু জনমের,
সেখানে কোনো বসন্ত নেই, নেই কোনো ঠিকঠাক দিনক্ষণ।
মাঘের শীত শেষ, আজ বসন্তের প্রথম প্রহর,
অথচ মেঘময় আকাশ, কিশোরী কচি ডগার বসন্তে ঝরঝর করে ঝরে পড়ে
অসময়ের বরষার ধারা।
নেই কোনো বাসন্তি উঠোন, তাই সাজানো গোছানো
আলমারি খুলে সমস্ত শাড়ির ভাজেও বাসন্তি কোনো রঙ তাই নেই,
আছে কিছু সাদাকালো লাল নীল শাড়ি।
আছে অভিমানের এক মস্ত দেয়াল
আকাশ ছোঁয়া;

কিছু প্রেমাবেগ ঐ দিগন্তের মতোই মিলবে মিলবে করেও মিলে না।
এ এক কল্পনার সন্ধ্যা বাসর
সমস্ততা শেষ করে আসা যেখানে,
সেখানে দীর্ঘ রাতের বাসর সাজে
শিউলী ঝরা ভোর অবধি।

আচ্ছা, ভালবাসা বা প্রেমের রঙ কি?
বাসন্তি রং নাকি কৃষ্ণচূড়ার লাল?
অথবা শরৎ এর সাদা শুভ্র নির্মল রূপ
নাকি আকাশের ঐ নীল, যার ছায়ায় সমুদ্রও নীল।

আনমনে খেয়ালে বেখেয়ালে যতো রঙ সেজে ওঠে
তাতে স্পষ্ট হয় হায়ারোগ্লিফিক্স লিপিবদ্ধ ধূসর রং এর কালো ছাই পাড়ের
এক প্রিয় শাড়ি মাঝে মাঝে তাতে যৎসামান্য নীল কিছু ছিটা,
পড়ে থাকে আলমারিতে তালাবদ্ধ দিনের পর দিন মাসের পর মাস,
হয়তো যুগ যুগ, পড়েও থাকবে তা শতবছর।

,,,রিতু,,,কুড়িগ্রাম।

১৭.০২.১৯.

বহুদিন পর হেলাল ভাই গুুুরজীর কবিতা পড়ে কবিতা লেখার চেষ্টা করলাাম।

মোট পড়েছেনঃ ১,১৫৪জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সুনির্মিত, সুন্দর লেখাটি খুব ভালো লাগলো প্রিয় আপু, আপু আপনি কবিতা, ইতিহাস, গল্প কিনা লেখেন, আসলেই আপনি সব্যসা, ভালো থাকবেন আপু সবসম।

  2. কবিতাকে বাক্সবন্দি করলে তাহলে ? মাঝে অভিমান বাদ রেখে আপোষী ভাষায় লিখলে মন্দ লাগবে না,,

    এতোদিন পরপর কেন আসো বলোতো ? দুর থেকে শূন্য উঠোন দেখতে ভালো লাগে ?

    গুরুজীর জন্যে হোক বা আমাদের জন্যে, লিখতে হবে নিয়মিত। আমাকে লেখক হতে কেউ দিচ্ছো না। তোমাদের লেখা না দেখলে কি দেখে শিখবো ? লেখক হতে দিবে না নাকি !?

    1. অভিমান ছাড়া যে সবই বেমানান। ভালবাসার নীল রংও ফ্যাকাশে তখন। ভালবাসা নিও।
      তা বলো কেমন আছো? তোমার লেখায় রঙ ছড়াক।

  3. প্রিয় কিছু আলমারিতে যত্নে তালাবদ্ধ রাখাই ভালো।
    অতি ব্যবহারে এর আবেদন কমে যায়,

    ভালবাসা, প্রেমের রঙ কৃষ্ণচূড়ার লাল।

    কবিতা ভালো হইছে।

  4. “আছে কিছু সাদা কালো আর লাল নীল শাড়ি “বাহারি রঙের মাঝে কেবল লাপাত্তা থাকে বাসন্তি বাহার।
    ভীষণ ভালো লাগায় অভিভূত হলাম। শুভেচ্ছা শুভ কামনা নিরন্তর। ♥

  5. পুরো মনযোগ দিয়েছেন তা কিন্তু বলছি না!
    তবে লেখা ভাল হয়েছে তা কিন্তু সত্যি, সত্যি, সত্যি।

    বসন্ত সেজে উঠুক নিজ রঙে, শত বছরের বাঁধা টপকে,
    নীল পালিয়ে যাক বাসন্তী দমকে, জ্যোৎস্না ভাসুক আকাশ জুড়ে।

    1. মনকে বেঁধে রাখতে চাই, মনেরই মতো করে
      অথচ কোথা থেকে কখন এক উড়ো বাতাস তা এলোমেলো করে। বুঝেও বুঝি না তাকে।
      মনোযোগী হবার চেষ্টা করব গুরুজী।

  6. সুন্দর গোছানো মনের অনুভুতি।আসলে আপনি দারুন মানুষ।কত সুন্দর করে দুঃখকেও আড়াল করে আগামী সুন্দর ভবিষৎ গড়েন।দারুণ আগামী বই মেলায় আপনারও বই বের হবে এটাই আশা করি।শুভ কামনা।

    1. অনেক অনেক ধন্যবাদ মনির ভাই। এমন করে বলেন বলেই লিখে যাই।
      কি লিখি জানি না। মনের এলোমেলো ভাবনাগুলো লিখে ফেলি।
      কৃতজ্ঞতা রইলো ভাই।

মন্তব্য করুন