পড়ুক গলে গলে মোমের নূপুর
ক্লান্তির শ্রান্তি এড়িয়ে আয়না প্রদীপে,
সলাজ চোখ-সীমান্তের উপকূলে;
মৌনতার হাতে অনুনয় মেখে
দাঁড়িয়ে আছে বিষণ্ণ স্মৃতির ভাঁজে ভাঁজে,
প্রতিশোধ-স্পৃহায়, স্বীকৃতি তার চাই-ই।
ভালোবাসার অহংকারী ভূগোল-দুঃসাহসে
বনস্থলী ফুলের বাগান অঙ্গার করে
কবিতা-লেখক সে হবেই,
জ্যোৎস্নায় না বলা কথা সে বলবে এবার
আত্মরক্ষার তাগিদে।
‘টান’
——————————————
প্রহেলিকাকে কিচ্ছুটি বলছিনে!!
১৭টি মন্তব্য
ইঞ্জা
অসাধারণ লিখলেন ভাই।
ছাইরাছ হেলাল
আপনি যখন বলছেন তখন কী আর করা!!
লেখা পেতে চাই।
ইঞ্জা
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
নিজের সবটুকু উজাড় করে নিজেক অনলে পুড়িয়ে অঙ্গার হয়ে একদিন না একদিন মানতেই সে সাধনায় পোক্ত।
আমি পাঠক পাইছি কবিতা এটাই আমার বড় পাওনা।
এতেই পাঠকগণ খুশি।
-{@
ছাইরাছ হেলাল
আমিও পাঠকের মতই খুশি হতে চাই।
ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
দুখিত একদিন না একদিন মানতেই হবে সে সাধনায় পোক্ত।
ছাইরাছ হেলাল
ব্যাপার না, আমরাই তো!!
মাহমুদ আল মেহেদী
মৌনতার মাঝেই আছে যে সব স্মৃতি আমার
যা ভাঁজে ভাঁজেই ভাজ করা ।মাঝে মাঝে খুলে
একটু দেখা।
ছাইরাছ হেলাল
মাঝে মাঝে না খুললে ঝামেলা বেধে যেতে পারে।
জিসান শা ইকরাম
কবিতা – লেখক বুঝি হয়নি সে?!
আর কত লিখলে কবিতা-লেখক হবেন তিনি?
চলুক ………
ছাইরাছ হেলাল
নাহ্ এখনো চিড়া ভেজেনি,
ভিজলে আমরা দাওয়াত অবশ্যই পাব।
প্রহেলিকা
ধ্বংস নিয়ে খেলায় মাতা! ফুলের বাগান অঙ্গার করার সাধ্যি কার শুনি! নেহাৎ কবিতাও তখন বিপরীতে দাঁড়াবে।
প্রতিশোধ স্পৃহা এবার লেখক কবিতা লিখতে পারুক আর না পারুক ঘাতক নির্ঘাত হবে।
আত্মরক্ষার্থে এবার তাহলে কারাতে মার্শাল ফাইটিং ফুইটিং না শিখে জ্যোৎস্নার সাথে ভাব জমাতে হবে দেখসি।
তবে যাইহোক, এভাবে লিখলে গায়ে জ্বালা ধরে, আমাদেরও মন চায়। কিন্তু আমরা পারি না, আমাদের শব্দথলি খুবই সীমিত।
ছাইরাছ হেলাল
মনের কথা না শুনে ভারী অন্যায্য কাজ করেছেন!
ভেজা কম্বল গায়ে জড়িয়ে লিখতে বসে যান, কোন ব্যাপার না!!
থলি/ফলি কোন কাজে লাগে না। দ্রুত ভাবের রাজ্যে হানাহানি শুরু করে দিন।
সাবিনা ইয়াসমিন
সলাজ চোখে,,মৌনতার হাতে অনুনয় মাখা আবার বিষন্ন স্মৃতির ভাঁজ ও আছে,,, এভাবে কি প্রতিশোধ নেয়া যায় ?! প্রতিশোধ স্পৃহাটাও যেন কেমন কেমন,,, ঝিম ধরা,, শীতের রোঁদের মত আঁচ নেই বলেই মনে হচ্ছে।
আচ্ছা,, দেখতে থাকি এভাবেও স্বীকৃতি পাওয়া যায় নাকি। শিখে রাখা ভালো,, কোনোদিন কাজে লাগতেও পারে।
ছাইরাছ হেলাল
আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি তো কবি/লেখক হয়েই আছেন।
শীত/ফিত সবার কাছে এক রকম না!!
রিতু জাহান
বাধ্য পাঠক হয়ে পড়তে চাই। সুবোধ পাঠক যাকে বলে। কাউকে কিচ্ছুটি বলছিনে। শুধু পড়তে চাই।
ছাইরাছ হেলাল
একদম ঠিক কথাটি-ই বলেছেন,
আমরা পড়তেই চাই।