ছবি কোন গল্প নয়

20170412_110005ইশ কী ঠান্ডা শীতল তুই জল! দিলাম ডুব এক, দুই, তিন।

20170412_110007-2আমার দূর্দশায় হেসে হেসে খুব যে নাচছিস? তালে তালে স্পন্দন তুলেছিস! মরেছিস তুই টের পাবি দেখিস।

img_3356-3আমি মরলে বুঝি তোর খুব আনন্দ! তোর ছায়া বাঁকিয়ে দেবার কেউ থাকবে?

img_3264-2থাকবে নাতো কী! তুই তো যন্ত্রণার গোলাবারুদ। অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে কোথায় যে লুকাই খুঁজেই পাইনা যেন।

img_3252-2 এমন জ্বালালে দেখিস তোর বুকে হাজার দমকা বাতাসে হু হু ঠান্ডা স্রোত তুলে খুঁজে নেবো বন্ধু কোন।

img_3029-3রঙিন আলোয় তোর বুকেই দুদ্দাম আনন্দ উল্লাসে সময় পেরুবো।

img_3262-3আবার হয়তো একা হবো। লজ্জায় তোর পাশেই ঘুরে ঘুরে হয়তো কিছু বলতে গিয়েও আর বলা হবেনা।

img_3307-3তোর প্রশ্রয়ের জন্য হাহাকারে হয়তো জলচোখে ভরা তোর ঝিকিমিকি চোখে পড়বেনা, কিংবা পড়বে।

img_3287-2এরপর বিস্তৃত হাসির জলে ঢাকা পড়বে অসহ্য দীর্ঘনিঃশ্বাস

img_3250-2 পাখি নেমে যাবে জলে ফের আবার, কিছুটা দ্বিধায় নতজানুতে

img_3280-4ডুবে যাবে পাখি ও জল। জলের ক্ষত নেচে উঠবে আবার ও আবার, পুরনো দাগ রেখেই।

মোট পড়েছেনঃ ৯৭১জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. নাহ্‌, এটি অবশ্যই কোন গল্প নয়,
    তবে জল-ও যে এখন ডুবাডুবি করে এই পাখি গল্প না পড়লে/দেখলে জানতেই পারতাম না!!
    এত্ত কঠিন লেখায় মন্তব্য করা খুপ-ই অসম্ভব।

    1. জানাজানির শেষ নাই, হেতো আপনার লেখা পড়লেই বুঝা যায়। জলের ম্যালা কিছুই জানার আছে, শুধু রাইত জেগে রাত্রি বিশারদ হইলে তো হপেনা।
      মন্তব্য অসম্ভব তো হইবোই। লেখেন লেখেন কবিতা লেখেন, অইটা সহজ আপনার জন্য।

  2. সত্যিই তো ছায়া বাঁকানোর জন্য হলেও তো একজনকে থাকতে হয়। ভাবিইনি কখনো এভাবে। ছবিগুলো এককথায় দারুন।পরে খোঁজ নিয়েছিলে কি যে এত ডুবাডুবির পর জ্বর টর হলো কি না?

  3. ছবি গল্প হতে যাবে কেন?
    বা ছবি কিভাবে গল্প হয়?
    ছবি তো ছবিই।

    খুব ডুবাডুবি চলছে দেখতেই পাচ্ছি,
    জল জলের মাঝে কেমনে ডুবাডুবি করে! বড়ই চিন্তার বিষয়।

    আমার পাখি ছিল, নিয়ে গেছেন তা,
    পাখি বাদ দিয়ে আমার এখন জল, তাও নিয়ে নেয়ার পায়তারা চলছে,
    এটি কিন্তু ঠিক না।

    সব ছবিই ভাল হয়েছে, তবে উপর থেকে নীচে, ৫ এবং ৬ নং ছবি দুটো বেশি ভাল লাগছে।
    শুভকামনা রাশি রাশি।

    1. এত্তো চিন্তা কইরা লাভ কী? ডুবাডুবি হইতেই পারে জল পাখি যেমনে খুশি তেমনে।
      পাখি আপনার কবে ছিলো? কোন বছর?
      আর জল? জল আপনার? কই আমিতো জানিনা। মেমোরিতে দিস্টাব ভাইসাব। আপনি তাইলে এইবার অন্যকিছুতে মন দ্যান। আমি নিমুনা বলতেছিনা অবশ্য 🙂

  4. সবশেষের ক্যাপশনটায় এসে থমকে গেলাম। শূন্য থেকে শুরুর রূপ দেখিয়ে দিলে শুন্য আপু।
    ছবিব্লগে তুমি সেরা, সে কথা তো জানোই।
    যেমন ছবি, তেমনই ক্যাপশন। মন ছুঁয়ে যায় প্রতিবারই। -{@

    অনেক ভালো রেখো আপু। -{@

  5. ছবি যেন শুধু ছবি, তাই ছবি কোনো গল্পও নয়। ছবি বাস্তব কথা বলে। দারুণ পোস্ট, ভালো লেগেছে দিদি।

    যদি কিছু মনে ন-করেন, একটা কথা জিজ্ঞেস করি ।
    দিদি আমি আমার পোস্টে ছবি আপলোড করতে পারছিনা কেন? এখানে ছপবি আপলোড করতে হলে ছবির সাইজ কতটুকু হওয়া দরকার? মন্তব্যের বক্সে জিজ্ঞাসা করেছি বলে ক্ষমাপ্রার্থনা করছি।

    1. ছবির সাইজ ৭০ কিবি এর উপরে গেলে আপলোড হবেনা। ছবি রিসাইজ করে নিতে হবে। vso resizer দিয়ে 600/400 করে দিলে ৭০ এর নিচে চলে যাবে ছবি। পিক্স আর্ট দিয়েও মোবাইলে রিসাইজ করা যায় ছবি।
      ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

    1. ছবি গল্প বলছে জানলে কী আর কষ্ট করে ক্যাপশান দেই? কী জ্বালাতেই না পড়ি ক্যাপশান নিয়া। তুই ছবিব্লগ কবে দিবি? কবেএএএএএএএএ?

  6. চ্ছবি ছবিই গল্প হবে কেন আপু? তবে যার অন্তর চক্ষু আছে সে গল্প তৈরি করবে। যেমন আপনি। ছবির সাথে দারুন দারুন ক্যাপশন। ভাল থাকুন।

  7. এগুতে তো আমি ছবি ই মনে করেছিলাম, তুমি না বললে বুঝতাম না যে এ ডুবাডুবির গল্পো।
    ডুবাডুবি কর ,যদি ঠান্ডা লাগে খবর আছে তাহলে। 😀
    পাঁচ নাম্বার ছবিটা বেশী ভাল লেগেছে।
    ভালো থেকো।

মন্তব্য করুন