স্বচ্ছ প্রেমিক

কিগো মেয়ে
চুপটি করে ঘাপটি মেরে
করছ বসে কি?
পা নাচাচ্ছি।
পথপানে উদাস চোখে
দেখছ চেয়ে কি?
গান রচিছি।
কাহার লাগি? কাহার লাগি?
যাহার তরে রাত্রি জাগি,
যাহার তরে সুর বুনেছি,গাইব আমি গান,
যাহার তরে আকুল চাওয়া,
এই পথে তার আসা যাওয়া,
তার বুকেতে রাখব মাথা
কইব প্রাণের যত কথা।
শার্টের ভাঁজে বুকের মাঝে
সুবাসিত কেশ আমার
ছড়াবে যে ঘ্রাণ!
.
তাই নাকি গো? হাসি পেল!
কেন? কেন?
বোকা মেয়ে গান রচিয়ে
হবে বল কি?
কোথায় পাবে সুরের বাঁশি,
আকুল করা প্রণয় হাসি?
কোথায় পাবে একটি বুকে একজনেরই ঘ্রাণ?
কোথায় আছে স্বচ্ছ প্রেমিক
একটি দেহে একটি কেবল প্রাণ?

.
২০১৭ তে এটাই প্রথম কবিতা পোস্ট করলাম।
নীরা সাদীয়া
২০.০১.১৭ তারিখে লিখা।

মোট পড়েছেনঃ ৭১৬জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. কোথায় পাবে একটি বুকে একজনেরই ঘ্রাণ?
    কোথায় আছে স্বচ্ছ প্রেমিক
    একটি দেহে একটি কেবল প্রাণ?
    দারুণ ছন্দময় কবিতাটি
    সূর তুলেই পড়লাম।

  2. ছন্দে ছন্দে খুঁজে ফেরা। মন্দ না।
    ঠিকই তো বুকে একজনেরই ঘ্রান পাওয়া মুশকিল।
    চমৎকার হইছে।
    শুভকামনা রইল। লেখা চাই এমন লেখা আরো বেশী।

  3. ছড়ার মত মাথা দুলিয়ে পড়লাম আপনার কবিতা,
    পড়ে মুগ্ধ হয়েছি,
    একটি বুকে একজনের ঘ্রান পাওয়া কঠিন আজকাল।

    শুভ কামনা।

মন্তব্য করুন