দৈত্যরা

রকিব লিখন ২১ জানুয়ারি ২০১৭, শনিবার, ১২:০৬:০৪পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

●
সত্য এখন মিথ্যা রে ভাই
মিথ্যা এখন সত্য
সত্য এখন বলতে গেলে
তেড়ে আসে দৈত্য।।
●
দৈত্যরা সব মিথ্যাবাদী
আমরা সবাই জানি
হুজুর হুজুর করে আবার
আমরা তাদের মানি।।
●
দৈত্যরা সব লুটের রাজা
বাজাচ্ছে তারা তুড়ি
আমজনতা বলতে গেলে
বের করতে চায় ভুড়ি।।
●
এত কিছু দেখে রে ভাই
চুপ থাকে না মুখ
যদিও কাঁপে ভয়ে আমার
দুরুদুরু বুক।
●
তাই তো একটু সাহস নিয়ে
লিখলাম এই ছড়া
আমিও কিন্তু মনে মনে
ভয়ে দিশেহারা।

৮৯০জন ৮৯১জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য