জয় পরাজয়ে

ছাইরাছ হেলাল ১০ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০৫:১০:২৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

বিষণ্ণতার কোন রং হয় না,
নীলের ভাঁজে লুকিয়ে রাখা হয় না
যায় ও না,

ভারী ভারী যুদ্ধসাজ নিয়ে
এগোয় সে,
হামলে পড়ে সম্মুখ সমরে,
স্নাইপার রাখা আছে গোপনপকেটে পুরে;

রূপকথা যাদুরদ্দুর নিয়ে টিকে থাকে সামান্যক্ষণ,
স্পর্শের শাশ্বত উত্তাপতা নিয়ে
অরণ্য দাঁড়ায় বুক চিতিয়ে একা,
প্রতিশোধ নয় শুধু টিকে যাওয়া, আর টিকে থাকা,
অঘোষিত অবশ্যম্ভাবী মৃত্যু বা জয় থমকে দাঁড়ায় সহসা;

৫৮৮জন ৫৮৮জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য