জয় পরাজয়ে

বিষণ্ণতার কোন রং হয় না,
নীলের ভাঁজে লুকিয়ে রাখা হয় না
যায় ও না,

ভারী ভারী যুদ্ধসাজ নিয়ে
এগোয় সে,
হামলে পড়ে সম্মুখ সমরে,
স্নাইপার রাখা আছে গোপনপকেটে পুরে;

রূপকথা যাদুরদ্দুর নিয়ে টিকে থাকে সামান্যক্ষণ,
স্পর্শের শাশ্বত উত্তাপতা নিয়ে
অরণ্য দাঁড়ায় বুক চিতিয়ে একা,
প্রতিশোধ নয় শুধু টিকে যাওয়া, আর টিকে থাকা,
অঘোষিত অবশ্যম্ভাবী মৃত্যু বা জয় থমকে দাঁড়ায় সহসা;

মোট পড়েছেনঃ ৫৯০জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. বিষণ্ণতার রঙ হয়না!!! 😮 বলেন কি? ;?
    অবশ্য আপনি কুবিতার রাজা মানে কুবিরাজ। আপনার তো সবই জানা।

    জয় পরাজয়ে এতো কি কি বললেন? ^:^
    যুদ্ধ থেকে রূপকথা আবার মায়াময় রোদ্দুরও!

    কতো কোটি হাজার যুগ থেকে তেলাপোকা টিকে আছে, বিলুপ্ত হয়েছে ডাইনোসর। বাপ্রে ভাবলেই কেমুন কেমুন জানি লাগে।
    নাহ মাথা আমার গেছে, এমন লেখা পড়লে সুস্থ কি আর থাকা যায়? ^:^

  2. অভিমানের কোনো রং হয় না। অভিমান যখন অশ্রুর সাথে বের হয়, তখন তার রং কি?
    অভিমান যখন অশ্রুর সাথেও আর বের হয় না, তখন তা জমে বরফ হয়?
    টিকে আছে যে শত ঝড়ে, সেই কি তবে রণ যুদ্ধের যোদ্ধা?
    কুবি ভাই।, বাসা পাল্টাইছি। মাথাও আউলা ঝাউলা হয়ে আছে।
    কুবিতা বুঝতাছি না। সকাল থেকে একটা পাখি জানালার কাচ গলে ভিতরে আসতে চাচ্ছে। দারুন এক দৃশ্য। সকালে উঠেই তাই মনটা ভাল।
    ধন্যবাদ।

    1. ব্যাপার না, পাল্টা পাল্টি আমাদের চলেই, লাগেও।
      কাঁচ গলা পাখিটির কথা আমাদেরও একটু বলুন।

      যুদ্ধ আমাদের আমরণ, কেউ হারে কেউ যেতে, কেউ পালিয়ে বাঁচে,
      কেউ বুক চিতিয়ে দাঁড়ায়,

মন্তব্য করুন