তুমুল এক গাছি সহসা খোশ-খবরে জানাল
এক গাছ আমার জন্য পাঠিয়েছে এক হাঁড়ী শিশিরসকালের
মিষ্টি মিষ্টি রসাল রস,
গাছি নই, গাছও আমার ছিল না, নেই ও;
গালেহাতে বা বকপায়ে ভেবেছি, ভাবছি।
কোথায় কী এমন হলো, কোন্‌ গাঙে বানজল এলো!!
উপচে পড়ার আনন্দে!!

দিনান্তে মধুরসের পায়েস আর রসচিতৈ খাইয়ে-দাইয়ে,
উপরি হিসেবে নলেন গুড়ের সন্দেশ!!
অবাক হয়েছি, হইও নি, হবোই বা কেন?

বিকেলশেষের আলোতে চকচকে গাছে
পিছলে পড়ছে আলো, ফোটা ফোটা মধু গড়াচ্ছে
হাঁড়ি উপচাতে!! সংজ্ঞাহীন ব্যঞ্জনায় অটুট বন্ধুত্বে,

দেখা হবে
আবারও কোন এক ধ্রুপদী সন্ধ্যালোতে
বা অকপট জ্যোৎস্নাতে;

৫৬৩জন ৫৬২জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য