স্বপ্নঘুমের রাজপুরুষ

নিরাল কাচঘুম ভেঙ্গে যায়
স্বপ্ন দেখতে দেখতে,
রাজপুরুষের অগাধ আতিথ্যে
আহা, সে এক মধুস্বপ্ন গেল ভেঙ্গে;

কাচের চুড়ির রিনিঝিনি শব্দ
চূর্ণী মালার নাচন বা চূর্ণ-বিচূর্নতার,
নৈঃশব্দতার নৈঃসঙ্গে ডুবে থাকা
দিঘী-পুকুর আর গাঁ-গুলো
সে এক চমৎকার রাত্রি ছিল।

বৃষ্টি ঝরছে উপুড়ঝুপুর
তবুও বাজছে রিনিঝিনি শব্দনূপুর,
এক চিলতে নীলের ঐ আকাশে
চনমনে রাজপুরুষ, আবারও এসো
স্বপ্নে নয় বাস্তবতার ছায়া ফেলে।

মোট পড়েছেনঃ ৬২৪জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

      1. ঘুম কুমারীর জন্য স্বপ্ন দেখেন নিত কবি। তাকে সাধনা করতি হয়। আপনা আপনি ধরা দেয় না।
        সাধনা করুন। ধ্যানে বসুন।

        আয় আয় স্বপ্নে আয়।

  1. স্বপ্নের রাজপুরুষ সে তো কেবল স্বপ্নেই বেঁচে থাকে বাস্তবে মরে যায়। কি অদ্ভুত, এই তো কদিন আগেই স্বপ্নে দেখলাম একজন আমার হাতে সবুজ চুড়ি পরিয়ে গেল। এটা নিয়ে লিখব ভেবেছি সেই কবে। কিন্তু হয়ে উঠেনি আজও। আপনার লেখাটি কিন্তু চমৎকার। খুব ভাল লেগেছে আমার।

    1. আর নয় দেরি! লিখে ফেলুন জলদি,
      এবারে হয়ত আপনার স্বপ্নের রাজপুরুষ সবুজ নয় লাল চুড়ি আপনাকে
      দিয়ে ফেলবে,
      এমন ভাল লাগা নিয়ে শুরু করে দিন লেখাটি,

  2. অপেক্ষা করেন ছবি দিতেছি শিঘ্রই। সোনেলায় আমার দাঁত, চুল নড়িয়েও আপনার শান্তি হয়নাই, সামনাসামনিও এটাক করেছিলেন, পড়িয়ে ছেড়েছেন কবিতাখান, ছবি আছে স্বাক্ষি দেবার।
    বাস্তবতায় এমন রাজপুরুষ আছেতো আমার, স্বপ্ন দেখতে যাবো কোন কুক্ষনে?
    বৃষ্টি ঝরছে উপুড়ঝুপুর
    তবুও বাজছে রিনিঝিনি শব্দনূপুর— রুমঝুম শব্দ নেমে এসেছে কবিতায়। ক্যাম্নে লেখে কুবি?

    1. রাজনদের দেখা পাওয়া কোন সহজ কাজ নয়, এত্ত সোজা না, আপনি বলবেন আর বিশ্বাস করে নেব
      এটি ভাবা ঠিক না, অখাদ্য-কুখাদ্য খাওয়াতে একটু জবরদস্তি লাগেই, নিজ গুনে মেনেও নেবেন!
      মন্তব্যেও দেখছি ঝুমঝুমি বেজে উঠছে!
      আপনার নড়া দাঁতের পিক দেখার অপেক্ষায় রইলাম,

মন্তব্য করুন