মানবপাখি

IMG_7121 []পাখির আকাশবার্তা অজানাই থাকে পাখির গোচরে অগোচরে
চোখের আকাশে, আকাশচোখে।
ধরি ছুঁই, ছুঁতে গিয়েও অধরার আস্ফালন ছুঁই
সুর বাঁধি, বাঁধনের সুরে বন্ধন বাঁধি
আকারে আকারে ছুঁয়ে দেই পাখির পালক,
পাখির চোখ, বাঁকানো ঠোঁট, উদ্ধত গ্রীবা
পাখি শখের, গোপন পাঠের পাখি।

IMG_6969 (4) []পাখি হই, ছুঁই নীল, সফেদ কালো ছাই ছাই মেঘ, মেঘের পোড়া ছাই।
দূর চীল কেও পেড়িয়ে যাই উচ্চতায়
আকাশে ওড়াই জম্পেশ সাতের গুনিতক রংধনু
আঁচলে ওড়ে দূর পাল্লার স্বপ্ন ভরা আলমারীর চাবি
পাখি আমি তখন, স্বপ্ন ব্যঞ্জনের পাখি।

IMG_6670 []ডানা ভাঙ্গে এক আধখানা, নড়বড়ে ঘুমে মজবুত স্বপ্নও ভাঙ্গে
মেরামতি ভাঙ্গে, টলটলে নদী ভাঙ্গে পাড়।
পাখি হতে চাই, পাখির প্রতিদিনের মৃত্যু কী চাই?
দূর্বা খড়ের শীতের ঘরে টপ টপে বৃষ্টি নিতে চাই?
শুকিয়ে যাওয়া ট্যাপকলের বিন্দু বিন্দু পানি শুষে
মানব কী হতে পারে পাখি, এক ডানা খসে পড়া পাখি?

মোট পড়েছেনঃ ১,০৮১জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. কথার নূপুর চেনা পাখির ঠোঁটে
    স্বপ্নঘুমে স্বপ্ন অটু্‌ট;
    ডানামেলা ঐ দিগন্তে্র নীলাচল
    স্বপ্ন ব্যঞ্জনের মৃত্যুহীন দোলাচল,
    আকাশী রঙের ধেনু ছুঁয়েছে শেষের সীমানা;

    এত্ত ভাল লেখায় মন্তব্য করা খুব কঠিন,

    1. এত্ত সুন্দর মন্তব্যের উত্তর দেয়াও কিন্তু কঠিন।
      আকাশী রঙের ধেনু ছুঁয়েছে শেষের সীমানা; শেষের সীমানা কৈ? ঝাঁকের কৈ ঝাঁকেই গেছে মিশে।
      চেনা পাখির ঠোঁটে অচেনা কথা, চেনা কথার ভিড়ে চিন্তার অচীন পাখি। -{@

      1. এখানে আবার কৈ পেলেন ক্যাম্নে!

        লেখা কিন্তু ভাল হয়েছে, যাক লিখলেন অনেকদিন পর,
        একে বুঝি ছবিব্লগ বলে!! কালে কালে কত কী শিখব-দেখব!!

      2. সীমানা অসীমে মিলায় গেছে, হেইয়া কইতে চাইছি মনু, আন্নে প্যাঁচাইয়া লেখলে দোষ নাই, আমি লিখলেই কোচ্চেন কব্বেন, এ কেমন কতা?
        তিন বছর ধইরা শিখতেছি কবিতার নাম একান্ত অনুভূতি, আর ছবি এড করলে ছবিব্লগ হইবো না কেনু?
        শেখনের শ্যাষ নাই, চুল যখন এখনো আছে।

  2. ভিন্ন এক পাখি নিয়ে এলেন এবার, জীবন্ত পাখির পরে এবং প্রাণহীন পাখি। প্রাণহীন পাখির আকাশবার্তা তো যে কোন জীবন্ত পাখির চেয়েও শক্তিশালী। এক মানব পাখির লেখাই তো পড়লাম। মানব পাখি হতে পারে কি পারে না, তা বিবেচ্য বিষয় নয়, মানব সৃষ্ট পাখি দেখে এমন বিস্তৃত লেখা যে লেখা যায় তা বিবেচ্য বিষয় 🙂 ভাল থাকুন আপু। ঈদ মোবারক -{@

    1. ঈদ মোবারক স্মাইল প্লিজ, কেমন গেলো ঈদের সারাবেলা? সারাদিন বাড়ির সবাইকে হাঁসান আপনি?
      মানব পাখি হয়েছে, হয়েছে মৎস কুমার, সব সুন্দর সৃষ্টির আক্ষেপ নিয়ে মানুষ সবকিছু হবার চেষ্টা করছে, আসলেই কী পারে?
      জীবন্ত পাখি তার মতো করে কথা বলে, আর প্রাণহীন পাখি মানুষের মতো করে, মানুষের কথাতো শক্তিশালী হবেই তাইনা?
      ব্লগার সজীবের দূরদৃষ্টিতা লেখার চাইতেই বিস্তৃত। -{@

  3. মানবপাখী ভাবাচ্ছে। মানুষের তৈরী পাখী আবার মানুষের মনে মনে পাখী হতে চাওয়া। কোনটা? দুটোই কি? সমান্তরালভাবে দুটো ভাবনা উড়ছে মনের আকাশে পাখীরই মতো। মানুষ সমুদ্র কিংবা পাহাড় হতে চায়না, আকাশ কিংবা মেঘ হতেও চায়না। কিন্তু পাখী হতে চায়। মানুষ উড়তে চায় কেন? পাখীদের অবাধ স্বাধীনতা দেখেই কি! ওদের কোনো সীমানা নেই। মানুষ কেবল উঁচুতে উঠতে চায়। প্রথমে বয়স দিয়ে শুরু হয় বড় হবার উচ্চতা, তারপর চাহিদা পূরণের জন্য। পাখীদের যদিও এসব কিছু নেই, কিন্তু অনেক উঁচুতে ওই আকাশ ছোঁয়ার ইচ্ছে থাকে।

    অনেক বকর-বকর করে ফেললাম। কি করবো বলো শুন্য আপু তুমি এমনই লেখো যে মনের কোথায় জানি ধাক্কা খায়! এক অন্যরকম আবেশ। আর কি বলবো বলো! তবে একটা গান দিয়ে যাচ্ছি। শুনে নিও সময় করে। https://www.youtube.com/watch?v=bWVa3TDTX3o

    আর কতোভাবে শেখাবো তোমাকে, এতো কষ্ট করে শেখাই তাও আমার মতো একটু ভালো লিখতে পারোনা। শিক্ষক হিসেবে তুমি তো আমার বাজার নামিয়ে দিচ্ছো। :p 😀 -{@

  4. আহহা কবিতার নূপুর, ঝুমঝুমিয়ে প্রিয় এই গানটা শুনিয়ে গেলে, ভীষন পছন্দের গান এটি। আর রূপকথারা গানটাও অসাধারন আরেকটি গান।
    মন দিয়ে পড়েছো লেখাটা দেখে বেশ লাগছে। একটি মানবের বানানো পাখি, আরেকটি পাখি হতে চাওয়া, আরেকটি ব্যর্থতা। তবুও ইচ্ছে থাকবেই, থাকবেই আকাশজুড়ে, মেঘের ওপাড়ে, সীমানার অসীম শেষে।
    তুমি সত্যিই অনেক অনেক ভালো লেখো কবিতার নুপূর, তোমার এক কোণা আমাকে দিলেও তো পারো, নইলে তোমার বাজার নামবেই, আমি আর কী করতে পারি? 🙂 -{@

    1. শুন্য আপু এতো সুন্দর একটা নাম আমার দিয়েছো, অথচ তুমি তো তিলোত্তমা সবদিক থেকেই।

      তুমি আমার বাজার নামাও সমস্যা নেই। শুধু ভালো রেখো। -{@

  5. পাখি হতে চাই, পাখির প্রতিদিনের মৃত্যু কী চাই?
    দূর্বা খড়ের শীতের ঘরে টপ টপে বৃষ্টি নিতে চাই?
    শুকিয়ে যাওয়া ট্যাপকলের বিন্দু বিন্দু পানি শুষে
    মানব কী হতে পারে পাখি, এক ডানা খসে পড়া পাখি?__ কঠিন প্রশ্ন !

    সব ভাল ভাল মন্তব্য করে ফেললো সবাই।
    আমি আর কি বলি, বলো তো !!!

  6. এ কোন পাখি ? এ প্রানহীন পাখি আমি ও আমার শব্দ।
    আকাশের ঐ জাম্পেস সাত রং এ কতো যে স্বপ্ন আঁকি। কতো যে আমার রঙিন বর্ণময় শব্দ।
    এতো বুদ্ধি পাও কৈ?
    ভাল হয়েছে ননদিনী। আজ এই পোষ্ট টি আমার। :p

    1. সত্যি বলতে এই লেখাটি তোমারই, তাড়াহুড়া করে দিয়ে চলে গিয়েছিলাম তাই মিস করে ফেলেছি। তোমাকে বলেছিলাম না তোমার জন্য একটা পাখি রেখেছি, প্রথম ছবিটা তোমার জন্যেই রাখা ছিলো। ভুল যখন হয়েই গেছে, তখন শাস্তিস্বরুপ আমার পরের লেখাটিও তোমার নামে যাবে।
      তোমার শব্দ বুঝি প্রাণহীন? তবে এতো হৃদস্পন্দন শুনি কেন!!!!!

      1. রিতু আপু শরীরটা খুব অসুস্থ, লিখতে পারছিনা কিছুই, কবে যে তোমার লেখাটা দেব!
        তোমার শব্দে সত্যিই অনেক কথা বলে। (3

    1. আশার বানী হচ্ছে, মানব হচ্ছে মানব, তার পাখি হওয়া লাগবে কেন? সে পাখি, মাছ, আকাশ, সমুদ্র সব সব।
      এতদিন পরে বলছেন দিন দিন ভালো লিখছি, কই রাখি এই পোড়া কপাল 🙁

    1. খুব কঠিন লেখা কী? 🙂
      প্রথমটাতে মানব নিজের আক্ষেপ মেটাতে পাখি বানিয়েছে।
      দ্বিতীয়টিতে সে পাখির মতো ডানা মেলেছে, বানিয়েছে উড়োজাহাজ
      তৃতীয়টিকে পাখি হইয়াই হইলো না পাখি।

      আমার বারান্দায় গাছে বেশকিছু পাখির বাসা, দেখে দেখে ভাবি বৃষ্টির সময় এই ঘরে পানি পড়েনা? তো কী দরকার পাখি হবার? মানব হয়েই তো কত্ত আরামে আছি, তাইনা? 😀

      1. wow এতক্ষনে মাথায় ঢুকলো, আসলেই সব মানুষেই পাখি হবার বাসনা থাকে কিন্তু সে যে মানুষ তাতে আক্ষেপের কিছুই নাই তা বুঝেনা।
        শুভকামনা আপু।

    1. হা হা হা, আপনি যে কুট্টিকালে বহুত গাড়ির চাক্কা ভাঙতেন তা বুঝতে পারলাম, আর বোনের হাড়িপাতিলও মনেহয় আছাড় দিতেন তাইনা?
      পক্ষীডার ডানা আপনার মতই কোন দুস্ট পোলার কাজ,
      পক্ষী হইতে মন চায় সেই তবে হইতে শুনতেছি, গাছে চড়তে পারেন আপনি?

      1. তেমন কিছু গড়তে পারিনা। তবে ভাংগে ভালোই পারি।

        গাছে উঠে হাতও ভেংগেছি। সে হাত গজাল লোহা দিয়ে মেরামতও করছি। স্ক্যনার দিয়ে যাবার সময় এখনো নোটিশ করে।
        হাতদুটো নিশপিশ করছে।
        শীঘ্রির কিছু ভাংগিনি বলে।
        কে জানি কে সামনে পরে বসে!

      2. আমার অইসব স্ক্যানার ম্যানার লাগেনা, আপনি যে গাছে উঠতে গিয়ে হাতপা ভাঙ্গা মানুষ তা আমি আগেই বুঝেছিলাম। কথা সেইটা না কথা হইলো গাছেই উঠতে পারেন না, আবার হবেন পক্ষী!!!
        আপনি কিছুদিন রাস্তায় ইট ভাঙ্গার কাজ নিন, শ্রম হবে, আয় হবে, দেশজাতী কিছু ভাঙ্গাভাঙ্গির হাত থেকে রক্ষা পাবে 🙂

  7. প্রানহীন পাখি কত কথা বলে গেল।
    পাখি হতে চাই । কিন্তু ডানা যদি খসে পডে তাহলে উঠবো কেমন করে?
    এত আইডিয়া কেমনে আসে আপনার মাথাঁয?
    ;?

    1. প্রাণহীণ পাখির মধ্যে মানুষেরই মন, তাই হয়তো এত কথা বলে।
      মানুষ হয়ে যখন বেঁচে আছি তখন এর চাইতে বেশি যন্ত্রণার আর কী আছে আপু?
      আমিও তো আপনার মতো করেই বলি, আপনার মাথাতেও কত আইডিয়া আসে, যদিও লেখেন খুব কম, ফাঁকিবাজি চলবেনা, মানিনা।

মন্তব্য করুন