আমার যাওয়া হলো না

widowFotor_Fotor_Collage_Fotors
কাল তোমাকে কত করে বলেছি
যাবে কোথায়? পারলে নিয়ে যেও
লাল শাড়ি পরে নিব, হাতে শাখা-পলা
কপাল আর সিঁথি রাখবো রাঙিয়ে
শুনলে না, একদম শুনলে না
গেলে তো গেলেই একা- একবারও তাকালে না।

দেখ আজ আমার পরনে সাদা মেঘ
সমুদ্রের জোয়ারে হাত দু’টোও খালি
কপাল আর সিঁথিতে আবীর আর-
ঠাঁই নিবে না বলে দিয়েছে,
কি করি বলোতো? হচ্ছে রাগ
রাগ হওয়াটা কি স্বাভাবিক না বলো!
আমার চারদিকে-যে ঘিরে আছে শোকের পাহাড়।।

মোট পড়েছেনঃ ৭৭৩জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. আমার বুড়োর একটা গান আছে, যা প্রায়ই গুনগুন করি আমি। “কে বলে যাও, যাও, আমার যাওয়া তো নয় যাওয়া।”
    যদিও কবিতার সাথে এ গান মোটেও যায়না।

    এতো বিরহ প্রতিটি শব্দে।
    ভালো লেগেছে খুব।

  2. যে গিয়েঁছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবেনা,
    তাই বলে পড়নে সাদা মেঘ, খালি হাত,আবির ছাড়া সিথি দেখতে চাইনা।
    ভাল লেগেছে ভাইঁয়া ।

মন্তব্য করুন