অভিশাপ দিচ্ছি – শামসুর রাহমান

বর্তমান বাস্তবতায় প্রিয় কবি শামসুর রাহমান এর অভিশাপ যেন ফলে গিয়েছে। সমস্ত কপাট বন্ধ হয়ে গিয়েছে যুদ্ধাপরাধীদের জন্য। রাজাকার,আলবদর,আলশামস এর পরিচয়ের দরজার কপাট রুদ্ধ আজ। আজকের এই দিনে প্রিয় কবির কবিতাটি শেয়ার দিলাম।

অভিশাপ দিচ্ছি – শামসুর রাহমান
*****************************
না আমি আসিনি
ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে,
দুর্বাশাও নই,
তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে
অভিশাপ দিচ্ছি।
Screenshot_1
আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিলো সেঁটে
মগজের কোষে কোষে যারা
পুঁতেছিল আমাদেরই আপন জনেরই লাশ
দগ্ধ, রক্তাপ্লুত
যারা গণহত্যা করেছে
শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে
আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু
সেই সব পশুদের।
Screenshot_2
ফায়ারিং স্কোয়াডে ওদের
সারিবদ্ধ দাঁড় করিয়ে
নিমেষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি
ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না।
হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে
ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে,
আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা।
আমাকে করেছে বাধ্য যারা
আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত
সিঁড়ি ভেঙ্গে যেতে
ভাসতে নদীতে আর বনেবাদাড়ে শয্যা পেতে নিতে,
অভিশাপ দিচ্ছি, আমি সেইসব দজ্জালদের।
অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায়
নিয়ত বেড়াক বয়ে গলিত নাছোড় মৃতদেহ,
অভিশাপ দিচ্ছি
প্রত্যহ দিনের শেষে ওরা
হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল
কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে
দশ হাত দূরে সর্বদাই।
অভিশাপ দিচ্ছি
ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার
কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায়
বইয়ে দিয়েছে ওরা হিংস্র
জোয়ারের মত।
অভিশাপ দিচ্ছি
আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ
অথচ ওদের দিকে কেউ
দেবে না কখনো ছুঁড়ে একখন্ড দড়ি।
অভিশাপ দিচ্ছি
স্নেহের কাঙ্গাল হয়ে ওরা
ঘুরবে ক্ষ্যাপার মতো এ পাড়া ওপাড়া,
নিজেরি সন্তান
প্রখর ফিরিয়ে নেবে মুখ, পারবে না
চিনতে কখনো;
অভিশাপ দিচ্ছি এতোটুকু আশ্রয়ের জন্য, বিশ্রামের
কাছে আত্মসমর্পণের জন্যে
দ্বারে দ্বারে ঘুরবে ওরা। প্রেতায়িত
সেই সব মুখের উপর
দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট,
অভিশাপ দিচ্ছি।
অভিশাপ দিচ্ছি,
অভিশাপ দিচ্ছি…
14159148_224707174598637_1624737511_n

আবৃত্তি শুনুন এখানে ক্লিক করে

মোট পড়েছেনঃ ১,০৬৪জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট,
    অভিশাপ দিচ্ছি।
    অভিশাপ দিচ্ছি,
    অভিশাপ দিচ্ছি…
    চমৎকার তার ভাষার ব্যাবহার।
    অনেক দিন পর আপনার পোষ্টে মন্তব্য দিলাম।মা এখন কেমন আছে?

  2. এতো শক্তিশালী ভাষা প্রত্যেকটি লাইনে লাইনে, যাকে আর তুলতে কেউ পারবে বলে মনে হয়না।
    অভিশাপ কাউকে ছাড় দেয়না, গায়ে তা লাগবেই।
    লীলাবতী ইজ ব্যাক, লীলাবতী কী ঠিক সময়ের ঘড়ির কাঁটা? কতো যে মিস করি!

    1. প্রিয় কবির এই কবিতাটি যে কতটা শক্তিশালী তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অভিশাপ আন্তরিক এবং যৌক্তিক হলে তা লেগে যাবেই আপু। শীর্ষ রাজাকারদের প্রতি এই অভিশাপ লেগে গিয়েছে। মীর কাসেমের ফাঁসির দিনে এমন লেখাই যুক্তিযুক্ত।
      আমিও মিস করি আপনাকে।

      1. জিসান ভাইয়ার সাথে যোগাযোগ হয়নি গত এক সপ্তাহ, এক সপ্তাহ পূর্বে তো চোখে খুব সমস্যা ছিল ভাইয়ার। এতদিনে ভাল হয়ে গেছে আশাকরি।

  3. অসম্ভব সুন্দর একটা কবিতা।
    তোমাকে ধন্যবাদ, শেয়ার করার জন্য।
    কথায় আছে ইতিহাস কাউকে ক্ষমা করে না।
    অভিশাপ এমন একটা জিনিস, এর থেকে মুক্তি নেই।

    1. ‘ইতিহাস কাউকে ক্ষমা করে না।
      অভিশাপ এমন একটা জিনিস, এর থেকে মুক্তি নেই।’ একদম সত্যি কথা বলেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

  4. সঠিক সময়ে সঠিক পোস্ট। হিউম্যান রাইটস, জাতিসংঘ সহ মাংলাদেশের স্বাধীনতার পক্ষ শক্তির কপাট বন্ধ হয়ে গিয়েছে এই সব জানোয়ারদের জন্য। কংকমুক্তির পথে অনেকটা পথ চলে এসেছে দেশ।
    লীলাপু নিয়মিত দেখতে চাই আপনাকে।

  5. লীলাবতীদি আপনার অনেক লম্বা আয়ূ। কালই আপনাকে ভাবলাম, আর আজ এসে দেখি আপনি এসে গেছেন।
    মায়ের শরীর কেমন এখন?

    শামসুর রাহমানের কিছু কবিতা আমি আমার ফেভারিট তালিকায় রেখেছি। “অভিশাপ দিচ্ছি” তার মধ্যে একটি।

      1. যুদ্ধাপরাধীরা ফাঁসীতে ঝুলে ঝুলে মরে যাচ্ছে, মীর কাসেম এর মৃত্যুর দিন এই কবিতাটি শেয়ার দিয়েছি আপু। কবিতায় যে অভিশাপের কথা লেখা আছে, তা তো এইসব রাজাকার, যুদ্ধাপরাধীদের জন্যই। অভিশাপ লাগছে না এদের প্রতি? প্রিয় কবির এই কবিতায় আপনি অন্য কিছু কি খুঁজে পেয়েছেন?

      2. লীলাবতীদি কবিতাটি আপনি যেদিন শেয়ার দিয়েছেন, সেদিন রাজাকারটার ফাঁসীর দিন ছিলো, সে আমিও বুঝেছি। আমি জ্ঞানী নই, তবে কবিতার সারমর্মটুকু বুঝেছি কিছুটা। আপনি বোধ হয় আমার মন্তব্য খেয়াল করেননি, আমার প্রিয় কবিতার তালিকায় এ কবিতাটি আছে অনেককাল থেকেই।

        অভিশাপ কিভাবে লাগে এ প্রশ্নটি করেছি আপনার মন্তব্যের জন্যই। আপনি লিখেছেন যেভাবে একই লাইনে,

        “তাই নাকি নীলা দিদি? মা বর্তমানে সুস্থ্য, দোয়া করবেন দিদি। অভিশাপ লেগে গিয়েছে।”————-এর মানেটা কেমন দাঁড়ায়, তার কারণেই আমিও লিখেছিলাম অবশ্য দুই লাইনে,
        “অবশ্যই প্রার্থনায় আছেন মা।

        অভিশাপ আবার কিভাবে লাগে? ;? ”

        যাক ভালো থাকবেন।

      3. এতো দেখছি ভালই যন্ত্রণা। এক লাইনে মন্তব্য কেন করেননা জিসান ভাইয়া আর হেলাল ভাইয়া এখন বুঝলাম 🙂 একলাইনে লেখায় এই সমস্যা হয়েছে। দাড়ি দিয়েও কোন লাভ হয়না আসলে। ভাবছি এখন হতে ভাইয়াদের মত আলাদা আলাদা লাইন দিয়ে মন্তব্য করবো।
        আপনিও ভাল থাকুন প্রিয় দিদি -{@

  6. আগে পড়া ছিল না , শেয়ারের জন্য ধন্যবাদ। কবিতা পড়ার চেয়ে আবৃত্তি শুনতেই বেশি ভাল লাগে। ধন্যবাদ ইউটিউব ইউআরএল শেয়ারের জন্যও।

  7. য়াজ দু দিন ধরে বেশ ক বার পড়েছি কবিতাটা, শুনতে আরো ভাল লাগছে, প্রিয় কবির কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ নিশচয় প্রাপ্য …………।।

মন্তব্য করুন