শিশু কথন – ২ । সমুদ্র সাঁতার

মামা বাড়ি আসতে না আসতেই সবাই কেমন যেন ব্যস্ত হয়ে উঠলো। কোথায় কোথায় বেড়াতে নিয়ে যাবে। কী কী করবে এসব নিয়ে। আমি বুঝিনা, এতো তাড়া কিসের! আমিতো অনেক দিন থাকবো। তারপরও রাতে গোজগাজ শুরু। অনেক ভোরেই নাকী বের হতে হবে। আমি এখনো জানি না, যাচ্ছিটা কোথায়।

সেই কাঁক ডাকা ভোরে উঠতে হলো। সমুদ্র দেখতে যাবো শুনে ভোরের ঘুমকে বাই বলে দিলাম। সমুদ্র কী, কেমন! ওটা কী খাওয়া যায়! ওখানে গিয়ে আমি কী করবো! কত প্রশ্ন, অথচ কেউ আমাকে বুঝিয়ে কিছুই বলছে না। আর একটু পরে গেলে কি সমুদ্রটা দূরে চলে যাবে! আমার কী, গাড়ীতে চেপেই দেবো একটা লম্বা ঘুম।

আহা, একি! সবাই কেনো যাচ্ছিনা! মামি দুজনই যাচ্ছেন না। এরই মধ্যে আমার কত ভাব ওনাদের সাথে। অল্প সময়েই সব আদর ঢেলে দিয়েছেন। একটা ভাইয়ার পরীক্ষা। এতো পরীক্ষা দিয়ে কী হয়! অন্য মামির কী যেনো জরুরী কাজ। আর সময় পেলোনা কাজের! তবে আপ্পি যাচ্ছে, সে যে এরই মধ্যে আমার বন্ধু বনে গেছে। বন্ধু হতে কি সময় লাগে! একটা ভাইয়া আর তার একটা বন্ধু। আর মামারাতো আছেই।

অবশেষে সমুদ্র। বাহ, এতো পানি! আমিতো সারা দিন পানিতে বসে কাটাবো, যা  ঘরে আমি অল্প সময়ের জন্যই পাই। ভারী সুন্দর। আরে আরে, হচ্ছেটা কী! আমরা কি নৌকাতে থাকবো নাকি! অনেক গাড়ীর সাথে আমাদেরটাও একটা নৌকাতে উঠছে। ব্যাপারটা অবশ্য বেশ। আমরা চড়ি গাড়িতে আর গাড়ি চড়ে নৌকাতে। বাবা কি আমার মনের কথা শুনে ফেলেছে! সে কি বলছে, এটা নদী। সমুদ্র তো বিশাল, ঠিক তোমার মনের মত।

কী সাহসরে বাবা! আপ্পিটা ঘোড়ায় চড়ছে, ভাইয়াটা পানিতে মটর বাইক চালাচ্ছে। আর আমি দেখছি শুধু পানি আর পানি। ওকূলের কোন কূল নেই। একটা ঢেউয়ের পরে আর একটা, যেনো সূরে তালে নাচছে।

Somudra-4

আমি কি মুগ্ধ হবো নাকি ঢেউ ধরে ধরে গুনবো!

Somudra-1

বাবা, হাটতে চলতে শিখিয়েই হাত দুটো ছেড়োনা।

তোমার হাত ধরে আমি ওকূলে যাবো।

আরও কত গল্প যে আছে, শেষই হতে চায় না।

শিশু কথন – ১ মামা বাড়ি

 

মোট পড়েছেনঃ ১,১০৩জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. সত্যি তো আর একটু পরে গেলে কি হোত? বারবি ডলটা আর একটু ঘুমুতে পারতো।
    তোমার ড্রেসটা কিন্তু আমার ভীষন পছন্দ হয়েছে।
    বড় হও বারবী ডল অনেক বড় এবং
    বাবা মার মুখ উজ্জল কর।

    1. ভালোই হয়েছে। সবাই বসে বসে ঝিমাচ্ছিলো গাড়িতে আর আমি শুয়ে শুয়ে আরাম করে ঘুমিয়েছি।
      বাবা অনেক ঘাম জড়িয়ে ঐ ড্রেসটা যোগার করেছিলো। সব দোকানে কেনো পাওয়া যাবেনা! শিশুদের কি সাঁতার কাটতে নেই!
      আমার জন্য অনেক অনেক দোয়া কোর। আমি একজন ভালো মানুষ হতে চাই।

  2. মামাবাড়ি দেখছি সত্যি সত্যি মধুর হাড়ির সন্ধান পেয়ে গেছে।
    এত অল্প গল্প শুনে তো আমাদের পোষাবে না,
    অনিঃশেষ গল্প আমাদের চাই ই।

  3. আমার এমন কোন মামা নেই যে তিনি আমাকে সমুদ্রে নিয়ে যাবেন, শিশুটিকে তো এখন আমার হিংসে ই হচ্ছে। কোন সমুদ্র সৈকত এটি? বাবার নির্ভরতার হাত ধরে মহা সমুদ্র পাড়ি দিক এ শিশু।

    1. আহা, কি বলে! আমার মামাদের মামা ডেকে ফেলো। ওরা তোমাকে নিশ্চয়ই নিয়ে যাবে। তবে আমাকেও কিন্তু আবার কুয়াকাটা নিতে হবে বলে রাখলাম।
      আমার মনের কথাটা বলে দিয়েছো। আমিযে বাবার হাত ধরেই ওকুলে যাবো। অনেক আদর তোমার জন্য।

  4. কুচুমুচু সোনামনি জল ছিটিয়ে সবাইকে ভিঁজিয়ে দাও। তারপর ঢেউয়ের হিসেব করো। ঠিক আছে?

    বাবা-মায়েরা বড্ড দুষ্টু হয়, যখনই হাঁটা শিখে যাবে, তখনই হাত ছেড়ে দেবে। 🙁

    1. তুমিকি ভেবেছো আমি তা করিনি। এক মামাতো আগে বাগেই সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলো। ঢেউয়ের হিসাব রাখা বেজায় কঠিন। পরের বার তুমি হিসাব রাখবে।
      আমি বাবার হাত ছাড়বোই না। কক্ষনো না।
      ভালো থেকো।

  5. মাম্মি তুমি ঢেউ গুনে গুনে তুলে আনো, এইযে আমি ঝুড়ি ধরে রেখেছি!
    তা মাম্মি স্কয়ার মাথার এলিয়েনের সাথে তুমি সমুদ্রে নেমেছ? তুমি ভারী সাহসী।
    নদী, সমুদ্র দুইটাই দেখেছ, বলতো মা কোনটা সুন্দর?

    1. অনেক বড় ঝুড়ি লাগবেতো! আর হিসেব করাও যে বেশ কঠিন!!
      কি যে বলো তুমি। এই এলিয়েনটা আমাকে কথা দিয়েছে, কখনো আমার হাত ছেড়ে দেবেনা।
      সমুদ্র অনেক সুন্দর, তবে কত সুন্দর তা কিন্তু বলতে পারছিনা। বিশাল তবে আমার মনের চাইতে বিশাল নয়।
      অনেক ভালো থেকো।

      1. তোমার মনের চাইতে বিশাল কিছু হতেই পারেনা। অনেক ভালো থেকে সমুদ্র পাড়ি দাও শত শত। তোমার জন্যে এত্তো ভালোবাসা মাম্মি। (3

  6. ইশশ, এই কিউটের ডিব্বাটাকে কে এত সকালে ঘুম ভাঙিয়ে সমুদ্র দেখাতে নিতে চায়! সমুদ্র তো আর খাওয়া যায় না।
    আচ্ছা গাড়িতে তুমি, গাড়ি তোমার নৌকায়, তাইলে তুমি নৌকায়।
    মামা, তোমার বেড়ানো হলে খালামনিদের বাসায় আসিও।

    1. শুধু শুধু ওরা গাড়িতে বসে ঝিমুনি খেলো । আমিতো জানতাম না সমুদ্র কি। আর আমিতো খেতে ভালোবাসি তাই খাবার কথাই মনে হচ্ছিলো।
      তবে ব্যপারটা কিন্তু বেশ মজার। আমি গাড়িতে গাড়ি নৌকায়।
      ঠিকান দাও। ঠিক ঠিক চলে আসবো। বাবা আমাকে প্রায়ই বেড়াতে নিয়ে যায়।
      ধন্যবাদ তোমাকে। অনেক ভালো থাকো।

    1. আমারও অনেক ভালো লেগেছে প্রথম বাঃরেই।
      শোঁ শোঁ শব্দও কিন্তু শুনেছি। ঢেউয়ের আছাড় খাওয়া দেখেতো আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিলো।

      তুমি এখনো সমুদ্র দেখোনি! করেছো কি সারাটা জীবন!!!!

  7. বাব্বাহ, মামাদের দেখি আস্ত এক খানা সমুদ্রুর ও আছে, কথা তো ঠিক ই বলা তো যায় না, মামা যদি আবার ফুলের মত সমুদ্র বলে ফাকি মারে,
    ছবি খুব প্রানবন্ত, খুব সুন্দর

  8. আমরা চড়ি গাড়িতে আর গাড়ি চড়ে নৌকাতে!
    এটা কেমন নৌকা!
    কি রকম কঠিন ধাঁধা! এই টুকুন মাথায় এত জটিল ধাঁধা আর আমার এত মটু একটা মাথায় এর উত্তর খুঁজে পাচ্ছি না!!

মন্তব্য করুন