পরী

ভাবছি এবার পালাবো
করেছি পণ প্রাণ দিয়ে ,
পালিয়ে যে আমি যাবই
পালিয়ে যাব পালানোর কাছে ;
যেতে যে হবেই
যাই না কত কত দিন ।

শূন্যতায় পালাবো
শূন্য হয়েই পালাবো
পালিয়েই শূন্য হব ।
একাকার হব আলো অন্ধকারে ,
পালানোর কাঁধে মাথা রেখে
ধীরতায় নীরবের নানা প্রস্থ পেরিয়ে
কাল ঘুম ছুঁয়ে , পৌঁছে যাব পরীর দেশে ।

মোট পড়েছেনঃ ৭৪৯জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. ‘ পালিয়ে যাব পালানোর কাছে ‘

    ‘ শূন্যতায় পালাবো
    শূন্য হয়েই পালাবো
    পালিয়েই শূন্য হব । ‘ ——– অসাধারন কথা মালা । এমন করে শুনলাম এই প্রথম। চিন্তাকে অতিক্রম করে গিয়েছে এই দুটো কথা ।

    অনেক দিন পরে লিখলেন , পাঠকের পিয়াস কিন্তু মিটে না ।

    1. একটু বেশি প্রশংসা মেনে নিচ্ছি ।
      হ্যাঁ , একটু অনিয়মিত হয়ে পরেছি ।
      নিয়মিত হতে চাই কিন্তু পারছি না তো ।
      চেষ্টা করব অবশ্যই ।

  2. কবিতার আবেগ ভাব ভাষা টানলো । কোড করলাম না কিন্তু বেশ কিছু চরণই আলাদা করে রাখবে কবিতাটিকে । এমন কবিতা কিন্তু আরও চাই, হুম ।

    1. আমি নিয়মিত কোন লেখক নই , প্রায় শুরু থেকেই যা কিছু এখানেই লিখি ।
      কোন শাখা-প্রশাখা নেই ।
      তাছাড়া সঠিক এবং সম্পুর্ন নিয়মানুযায়ী কবিতা বলতে যা বোঝায় বা আমি বুঝি তাতে
      আমার লেখাগুলো কবিতা হয়েছে বা হবে তা মনে করি না । সেই অসম্পন্নতা মেনে নিয়েই
      মনের আনন্দে লিখি এবং লিখব ।
      পড়ছেন দেখে আনন্দিত হচ্ছি ।

      আমার কাছে কবিতা লেখা সব থেকে কঠিন কাজ বলে মনে হয় ।

    1. আচ্ছা এখানে কি সবাই একটু বেশি প্রশংসা করে ।
      এমন শুনতে মন্দ লাগে না , যদিও পা মাটিতেই রাখি এবং রাখব ।

      যেহেতু আমি নিজেকে কোন পর্যায়েরই লেখক বা কবি মনে করি না তাই অনেক লেখাও হয়ে ওঠে না ।
      তবে নিয়মিত হওয়ার চেষ্টা করব ।
      ভালো থেকে আনন্দিত হউন ।

    1. ভালো লাগল । আপনিও কিন্তু ভাল লেখেন ।
      পালাতে চাইলেও আমরা কিন্তু পালাতে পারি না । যেমন আরও অনেক কিছুই চাই যা পাব না জেনেও ।
      আর পরীর দেশে যেতে পারব কিনা তা না জানলেও কাল ঘুম না ছোঁয়ার উপায় কারোর ই নেই ।
      যদিও তাতে আমার আপত্তি বা ভয় নেই ।

      বেশি করে বেশি বেশি লিখুন ।
      পড়ব আপনার লেখা ।

  3. আপনি পালান , সমস্যা নেই কোন ,
    শুধু কাল ঘুমটুকু এড়িয়ে গেলেই হল ।
    আর হ্যা , পালানোর সময় আমাদের সবাইকে সাথে নেয়ার জোর দাবী জানাচ্ছি ।

    এত কষ্ট বহন করে লেখা ঠিক না ।
    আর ঠিক না এত্ত এত্ত ভালো লেখা ।

    একটু নিয়মিত হলে বাধিত হব ।

    1. আচ্ছা , আসুন না এখনই একটি পরিকল্প তৈরী করি ।
      পরীর দেশে গিয়ে এমন একটি ‘সোনেলা’ খুলে সবাই মনের আনন্দে লেখালেখি করতে পারি ।

      বাধিত হতে হবে না ।
      নিয়মিত হওয়ার অবশ্যই চেষ্টা থাকবে ।

    1. ‘অসাধারন’ বললে শুনতে ভালই লাগে ।
      কিন্তু আমি যে জানি এটি তেমন কিছুই হয়নি ।
      ভালো থাকবেন এবং লিখবেন নিয়মিত যা মনে আসে ।
      লিখব আমিও ।

  4. আমি ও পালানোর পথ খুঁজছি।
    সব কিছু ছেড়ে ছুড়ে পালাবো
    অচিন কোন দেশে।
    ভালো লাগলো লিখাটা
    এইরকম লিখা আরো পড়তে চাই।

    1. মনস্থির করে পালানোর চেষ্টা করে দেখতে পারেন , চেষ্টা ভাল তবে সফল হবেন বলে মনে হয় না ।

      এ রকম হবে কীনা জানিনা , তবে অবশ্যই লিখব ।
      ভাল থাকুন ।

  5. আমিও পালাতে চাই,
    তবে পালানোর কাছে নয় ।
    আমার অসম্পূর্ণ সেই স্বপ্নের কাছে।
    আপনার লিখার চরন ভিন্ন ।
    আর এ জন্যই লিখাটা বেশি ভালো লাগলো ।

মন্তব্য করুন