প্রতীক্ষ্যমাণা

প্রতীক্ষ্যমাণা...
প্রতীক্ষ্যমাণা…

কি হয় যদি এক ঘর নি:স্তব্ধতা স্থবির হয়ে পড়ে থাকে ঘরেরই কোণে,
কিংবা জানালার বাইরের একটুকরো আকাশের গায়ে?
নি:শ্বাসে যদি নি:শ্বাস না ছোঁয়,
গ্রীষ্মের সবুজে ফুঁটে ওঠা ফুল থেকে সুঘ্রাণ না নেয়া যায়, কিইবা হয়?
চোখের মধ্যে বৃত্তাকার একটি জীবনের সাথে একঘেঁয়ে মুহূর্তগুলি যোগ হয়ে চলৎশক্তিহীন আজ।
কারো কোনো ক্ষতি হয়নি তো!
তাহলে আর কি!!
চলুক না এমন করেই, এভাবেই—
এমন একদিনের প্রতীক্ষায় থাকা হোক,
যেদিন ঘাড়ের উপর নি:শ্বাস ফেলে কেউ বলবে, “এই মেয়ে চলো।”

হ্যামিল্টন, কানাডা
১৩ জুলাই, ২০১৬ ইং।

মোট পড়েছেনঃ ৬৬৩জন আজ পড়েছেনঃ ০জন

৪৮টি মন্তব্য

  1. না, তেমন কিছুই হয় না,
    নিঃশ্বাসে গলে চুঁইয়ে পড়ার উষ্ণতা মন ঠিক ই টের পায়।

    সময় যে বয়ে গেল প্রতীক্ষায়! বলবে বলবে, শুধু ঘাড়ে নয় সারা ‘ঘরময়’ তপ্ত নিঃশ্বাস ফেলবে,

  2. চলুক না এমন করেই, এভাবেই—
    এমন একদিনের প্রতীক্ষায় থাকা হোক,
    যেদিন ঘাড়ের উপর নি:শ্বাস ফেলে কেউ বলবে, “এই মেয়ে চলো।” ……… অনেক ভালো হইছে…… (y)

    1. ছবিটা আমি তুলেছিলাম।
      আমার বন্ধু দাঁড়িয়েছিলো, ও জানেওনি একফাঁকে তুলে ফেলেছিলাম।

      লেখার চেষ্টা থাকে ইলিয়াস ভাই। কিন্তু কখনো আসে, কখনো কিছুই আসেনা।

      ভালো থাকুন। 🙂

  3. হয়তো কিছুই হয় না।
    কিংবা হয়, নয়তো এই যে এত প্রতীক্ষা, তা কার জন্যে? কিসের জন্যে??

    এমন চমৎকার লিখা কিভাবে লিখেন সেটা শিখিয়ে দিলে আমি আমার হিজিবিজি কিভাবে লিখি তা বলে দিবো :p

    1. লেখাটা পুরোপুরি ছবি থেকে নেয়া। আমার বন্ধু লেকের পাড়ে দাঁড়িয়ে ছিলো। ও জানেও না ছবিটি যে তুলেছি।
      তারপরেই না লিখলাম। বুঝেছেন এখন?

      এবারে আমায় হিজিবিজি লেখা শিখিয়ে দিন প্লিজ। 🙂

      1. বুঝিনি!!
        কিভাবে শুধুমাত্র একটা ছবির দিকে তাকিয়ে এমন চমৎকার গল্প বলতে পারেন সেই ফর্মুলা বলতে হবে। তারপর না হয় হিজিবিজি লেখা শিখিয়ে দেবার কাজ নিয়ে ভাবা যাবে :p

  4. ছবিটা চমৎকার হয়েছে। শিরোনামের অর্থ বুঝতে পারিনি, প্রতিক্ষা করছে এমন?
    আজরাইল বুঝি এত মিষ্টি করে বলে? 🙂 তোমার প্রত্যেকটি লাইনেই ভালো লাগার অনুভূতি কাজ করে। নিয়মিত ছুরি চালালে যেমন সার্পনেস থাকে, তেমন 🙂

    1. প্রতীক্ষ্যমাণ থেকে প্রতীক্ষ্যমাণা। হুম প্রতীক্ষা করছে এমন। প্রতীক্ষ্যমাণা শব্দটি স্ত্রীলিঙ্গার্থে।

      আরে আজরাইল আমার সাথে ভয়ে প্রেমই করেনা। কারণ কতোবার যে মৃত্যুর হাত থেকে বেঁচেছি! 😀
      সে ভেবেছে আমার সাথে প্রেম করলে আবার না পৃথিবীতে এসে থাকতে হয়!! :p :D)

      শুন্য আপু প্রত্যেকটি লাইন-ই ভালো লাগে? তাহলে বোঝো আমার কি অবস্থা, তোমার প্রত্যেকটি শব্দই আমার বড়ো প্রিয়। -{@

মন্তব্য করুন