নিজের জমি নেই, ছিলও না কোন কালে,
নিষ্কণ্টক অনাবাদী ছাপোষা গেঁয়ো কৃষক;
ছয়-ছোট্ট একটুকরো বুনো জমির রাতভর স্বপ্ন দেখে
নিবিড় অনাবাদী জমিতে সঘন বীজ পুতে
ফুল-ফলের স্বপ্ন মাখে,
ভালোবাসার যত্ন নেয় চাষের গভীরে,
চকচকে ফলার মনযোগী চাষী, উর্বরতায় সিক্ত জমিটি চষে
সকাল-দুপুর-সন্ধ্যা, শেষরাত অব্দি,
উঠবে সোনার ফসল আঁটি আঁটি;
অকস্মাৎ পর্যুদস্ত স্বপ্নচাষী, খুনির তীক্ষ্ণ ভোজালিতে;
চৌদিকে পোড়ো জমি, শস্যরিক্ত মাঠ, শূন্য দৃষ্টির বিপন্ন চাষা,
বিধুর ভুবন, ভোঁতা বর্ষায় শূন্য গোলাঘর, নিরন্তর উপোস,
মোট পড়েছেনঃ ৬৫১জন
আজ পড়েছেনঃ ০জন
কেন এমন হয়?
স্বপ্ন চাষীর স্বপ্নের বাস্তবায়ন চাই,
অবশ্যই আমাদের চাওয়া থাকে স্বপ্নের কাছেও,
তবে পাওয়াটা হারানোতেই থাকে।
উঠুক সোনার ফসল আঁটি আঁটি, এ প্রত্যাশা করতেই থাকবো।
সোনাফসল খুব দামী, প্রত্যাশার মত তাই পাওয়া দূরেই থাকে।
অবস্থা তো ভাল মনে হচ্ছে না 🙂 গানটি অসাধারন সুন্দর।
এমন গান শুনলে সব কিছু ভাল না হয়ে উপায় নেই।
সব ছিন্নভিন্ন করে এখন আর কাদব কত ভাইয়া।
জীবন ওষ্ঠাগত মরমর খুন খুন অবস্থা।
স্বপ্ন দেখতে ভুলে যায় এখন।
বিপন্ন জমিরুল খন্ড খন্ড মার।
তবুও স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে, আমরাও বাঁচি।
জুগে জুগে স্বপ্ন বাচাবার জন্য কিছু হ্রদয়বান ব্যাক্তির আবির্ভাব হত এখন এরা ফ্রেমে বাধা।
অপেক্ষা করি,
বরাবরই এমন হয়ে আসছে। কৃষক যখন কষ্টের শেষে আশা বাধছে তখনই তা কেড়ে নেয়া হচ্ছে নানা অজুহাতে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে।
তবুও কৃষক স্বপ্নফসলের স্বপ্ন দেখে।
আর এ ভাবেই সে বেঁচেও থাকে স্বপ্নদের মাঝে।
চাষীর স্বপ্নগুলো বাস্তবায়ণ হোক, চাষীর জন্য, আমাদের জন্য।
আমিও চাই স্বপ্নেরা স্বপ্ন হয়ে স্বপ্নে না থেকে আমাদের সবার কাছে
ছুটে আসুক বারে বারে,
স্বপ্নগুলো ভাঙ্গে কিন্তু আবারও স্বপ্ন দেখা শুরু হয়। তাই জানি সোনা রঙ ছড়াবেই স্বপ্নে।
“স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন।”
https://youtu.be/8Z78ENYq4Sg
এর ই মধ্যে সব জানা হয়ে গেল!
দেখি সোনারা কখন আবার আসে,
শুনলাম,
লেখার মধ্যেরটিও শোনেন!!
শুনিলাম। প্রথম শুনলাম এই শিল্পীর গান। ভালো লাগিলো।
আচ্ছা বেশ,
স্বপ্ন বারবার ভেঙে খানখান হয়ে যায় কেনু?! 🙁
স্বপ্ন পুরনের প্রার্থনা করি…. 🙂
আপনার প্রার্থনা কবুল হোক তা খুব করেই চাই।
আমিও প্রায় আপনার মতই ভাবি, স্বপ্নেরা স্বপ্নেই থাকে না কেনু!
কৃষক বরাবরই অবহেলিত ছিল। অল্প পরিসরে যাদের জমি তাদেরই সমস্যাটা বেশী। জমি চাষের খরচ ও ফসল উঠানোর খরচই বেশি।
তবুও স্বপ্ন পূরণ হোক।
ছাপোষা কৃষক অবহেলিতই থেকে যায় যুগে যুগে,
গনি মিয়া একজন কৃষক !!
জমি চষে ফসল তুলেও নিজে ভোগ করতে পারছেনা। আহা।
দিন পালটাবে কোন একসময়, সে অপেক্ষায় না হয় তাকিয়ে থাকি।
গেবনে তাকাতাকি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
গইন্যা নিপাত যাক।
বন্ধু তোমার ছুটি মেলেনা। 🙂
যার জমিই নেই, সে এত কিছুর স্বপ্ন দেখতে গেলো কেন? আর স্বপ্নও দেখি বেশ গুছিয়ে গাছিয়ে স্টেপ অনুযায়ী দেখেছে। এখন ঠ্যালা বুঝুক। চাষের গভীরে লেখারও বেশ যত্ন নিয়েছেন দেখতেই পাচ্ছি। বাঁচুক কৃষক, বেঁচে থাকি আমরাও।
জমি নেই, তাই ই শেষ সম্বল স্বপ্নবিধুর কেজো বিহ্বলতা,
কৃষক বাঁচবে কীনা জানিনা, আমরা আছি, থাকবও,
লেখার যত্ন নিতে পারলে কে এর এমন আউল-ফাউল লেখে!