সোনালী রোদবৃষ্টি

অবশেষে বৃষ্টি এলো শীতলস্বস্তির পরশে,
ভেজাবৃষ্টির হাসিআনন্দ নিয়ে, তুমুল উচ্ছ্বাসে
হাহুতাশ চেপে, রোমান্টিক ভুঁইফোঁড়ের বেশে!
রাজকীয়তায় মাথা মুড়িয়ে, স্তব্ধক্লান্তি ঝেরে;
স্বপ্নসঞ্জীবনী আনন্দাকাশের অপরূপ ডালি নিয়ে,

ক্রমাগত ভিজে যাওয়া,
ঝড়জলে হুটোপুটি খাওয়া
বৃষ্টিনদীতে ঝাঁপিয়ে পড়া,
এক চিলতে সোনারোদ্দুরে উঁকি দেয়া,

মোট পড়েছেনঃ ৬৫৩জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. কদম তলে ভিজব আমি,
    ঐ কদমের সুবাসে মাতাল হব।
    রাজহংসির নাচের তালে,
    নাচব আমি নূপুর পায়ে রিনিঝিনি।
    একটু যেন আদর পেয়ে,
    রাজহংসি ডুব দিল ঐ
    আমি লজ্জায় লাল হলাম,
    তোমার গন্ধ গায়ে মেখে।
    ,,,,,,,,,,,,,।,,,,,,,,,,,,,।,,,,,,,,,,,,,,,,।
    আর মিলছে না। শব্দ পালালো।
    বাহ! মন্তব্যে কবিতা ! খাইছে এইবার।

  2. সোনা রোদ্দুরের ঝলকানি দেখছি!
    অবশ্য তার আগে বৃষ্টির তোড়ে ভেসে গিয়েছিলো প্রকৃতি আর ভিঁজে গেলো সোনেলার শুষ্ক উঠোন।
    অনেকদিনের পরে বৃষ্টির সাথে কবিতার আলোও খেলা করছে। এ যেনো নীল আকাশে মেলা রঙধনু।

      1. বৃষ্টি বুঝি আপনার প্রিয় ঋতু? একেবারেই জানতাম না।
        আরে মন্তব্য পাখনা তো মেলবেই, সোনেলার আকাশ যে সীমানা ছাড়িয়ে। 🙂

  3. ক্রমাগত ভিজে যাওয়া,
    ঝড়জলে হুটোপুটি খাওয়া
    বৃষ্টিনদীতে ঝাঁপিয়ে পড়া,
    এক চিলতে সোনারোদ্দুরে উঁকি দেয়া

    উফ! কি অনুভূতি (3
    তৃষ্ণায় তপ্ত হৃদয় যখন বৃষ্টির জন্যে হাহাকার করতে থাকে তখনই কেবল এমন ভাবে মনের আকুতি প্রকাশ পায়।

    1. অনেক ধন্যবাদ, ভাল লাগল আপনাকে দেখে,
      একটু সময় দিলে মন্দ হয় না, অযুত ব্যস্ততার! মাঝেও।

      বৃষ্টির আকুলতা আমাদের থাকেই।

  4. বৃষ্টিবন্দনা? ধ্যুত তেরী, কবিত্ব চুলোয় যাক, বৃষ্টিতে লাইফ বরবাদ হয়ে যাচ্ছে। সব বৃষ্টি কবির দেশে চলে যাক আল্লাহ, আমাগোরে রোদ দাও।

    1. বুঝতে পেরেছি সোনাদের খবর পেয়েছেন,
      বৃষ্টির দেবীকে বন্দনা আমাদের করতেই হয়, বৃষ্টি নদীতে ঝাঁপানোর একটি ব্যপার
      আছে যে।

মন্তব্য করুন