মা ই হে হে হে হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
মা ই হে হে হে হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
মা তুই জলে না যাইও
ও কি ও ও ও, ও ও !
হাটে না যাইও বাটে না যাইও ঘাটে না যাইও লাজে
ও কি ও ও ও, ও ও !
হাটে না যাইও বাটে না যাইও ঘাটে না যাইও লাজে
মাই তো আরু না যাইও লাজে
মা তুই জলে না যাইও
মাইও পায় নাম রাখিয়াছে কলংকিনি রাঁধে
মা তুই জলে না যাইও
মা তুই জলে না যাইও
মা ই হে হে হে হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
কোকিওওওওও যাইও নারে যাইও নারে কদমতলা দিয়া
কোকিওওওওও যাইও নারে যাইও নারে কদমতলা দিয়া
মাই তোঁ কদম তোলা দিয়া ।
কানা আবার দিছে ফান্দো রাধিকার লাগিয়া
মা তুই জলে না যাইও !
কানা আবার দিছে ফান্দো রাধিকার লাগিয়া
মা তুই জলে না যাইও !
জলে না যাইও !
মা তুই জলে না যাইও !
মা তুই জলে না যাইও !
মা ই হে হে হে হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
ও কি ও ও ও , ও ও ! কলশিতে পানি যমুনা বহু দূর
ও কি ও ও ও , ও ও ! কলশিতে পানি যমুনা বহু দূর
হাটিতে না পারে রাঁধে পরিতে নুপুর
মা তুই জলে না যাইও !
জলে না যাইও
মা ই হে হে হে হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও!!!!!!!!
রাধারমণের গানের এই পোস্টে কৃন্তনিকা আপু এই অসাধারন গানের লিংকটি দিয়েছিলেন। মেলোডিয়াস গানটি একবার শুনেই ভালো লেগে যায়। কিন্তু উচ্চারন গুলো ভালো ভাবে বুঝতে না পারায় বহুবার শুনতে শুনতে গানের লিরিক্স লিখতে লিখতে আমি শেষ 🙁 , এরপরেও হয়ত সঠিক ভাবে লিখতে পারিনি। এই পোস্ট আমার প্রিয় কৃন্তনিকা আপুটাকে উৎসর্গ করলাম ।
গানটি কার লেখা , শিল্পীর নাম কিছুই জানিনা 🙁

শুনলাম গানটি
শিল্পী কে তা আমিও জানিনা , খুবই সুন্দর গেয়েছেন গানটি ।
লিরিক্স এ কিছু সংশোধন করতে হবে , তবে বেশী নয়
কস্ট করে এমন পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ -{@
ঠিক করে দেব জিসান ভাই । লিখতে কস্ট হয়েছে খুব 🙁
রাধারমন ক্লাসিকদের একজন । চেষ্টার জন্য ধন্যবাদ । রাধা রমনের শ্যাম কালিয়া সোনা বন্ধুরে গানটি শুনে রাতের পর রাত নিরঘুম কেটেছে ! ইশ এরকম একটা গান লেখা যেত !!
লিখে ফেলুন ভাইয়া 🙂
গানটি একটি ডকু ফিল্মে একবার শুনেছিলাম । বেশ ভালো লেগেছিল । গানটির অডিও লিংক কেউ দিতে পারবেন ????
কিছুই জানিনা আমি শুভ্র ভাই। আপু হয়ত জানেন ।
আমি তখনই গানটি শুনেছি , একটু অন্যরকম হলেও শুনতে মন্দ লাগেনি ।
লিখে দিয়ে ভালই করেছেন ।
আমারও বেশ ভালো লেগেছ ।
গানের কথা সুর , মিউজিক কম্পোজিশন , সব কিছু নিয়ে এক ভিন্ন আবেশ ছড়ায় । ধন্যবাদ এত কস্ট করে পোস্ট দিলেন বলে ।
একটি ভিন্ন মাদকতা আছে , তাই না ?
কৃন্তকিনা আপুকে ধন্যবাদ। আপনাকে একটুবেশি ধন্যবাদ কথা গুলি লিখে দেবার জন্য।:)
ধন্যবাদ সব কৃন্তকিনা আপুর প্রাপ্য , উনি না জানালে এই গানের কথা জানতামই না ।
গানটি এই প্রথম শুনলাম । আপনাকে এবং কৃন্তকিনা আপুকে ধন্যবাদ ।
আমিও প্রথম শুনলাম :p আপনাকেও ধন্যবাদ ।
লিরিকটা বেশ । ভালোই লাগলো পড়ে ।
আমারো ভালো লেগেছে খুব ।
আপু শুনেছি , আপনাকে ধন্যবাদ 🙂 এরকম পোস্ট আরও চাই
আপনাকেও ধন্যবাদ 🙂
অসাধারন । ধন্যবাদ আপনাদের দুজনেরই প্রাপ্য । গানটি শুনে বিন্ন ধরনের এক আবহ তৈরি হয় । (y) (y)
😉 ধন্যবাদ
অসাধারন লাগলো গানটি (y)
লাগবেই তো আমি দিয়েছিনা :p
প্রথম শুনলাম , অসাধারন লাগলো ।
নীলাদি আমাকে ছোট একটু ধন্যবাদ দিলেন নাতো :p
ভীষণ ভালো লাগলো পোস্টটি দেখে… 😀 😀 😀
আহা, কত কষ্ট হল…অথচ আমার কাছে লিরিক্সটা লেখা ছিল। কখনো পোস্ট করার কথা ভাবিনি।
আপু, আপনার জন্য আজ অনেকে গানটি উপভোগ করার সুযোগ পেল। 🙂 অনেক অনেক ধন্যবাদ।
গানটা প্রথম শুনে এত্ত মুগ্ধ হয়েছিলাম যে টানা কয়েক সপ্তাহ শুধু এই গানটিই শুনেছি, এমনকি পরীক্ষার মধ্যেও শুনেছি। এই গানটি খুব সম্ভবত পুরনো কোন গান, যার আধুনিকায়ন করেছেন কলকাতার শিল্পী অভিজিৎ বর্মণ ‘পটা’। পটা বর্তমানে কলকাতার বিগবসের তারকা। এই গানটি গেয়েই অনেক প্রশংসা কুড়িয়েছেন।
পরীক্ষা চলছে 🙁 তাই নিয়মিত বসতে পারছি না, সোনেলাকে অনেক মিস করি, সোনেলার সবাইকে অনেক মিস করি…
কিছুটা কষ্ট তো করতেই হবে ভালো কিছুর জন্য। আপনার কাছে আছে জানলে কষ্টই হতো না আর।
আমি তো মুগ্ধ এই গানে। আপনাকে অনেক ধন্যবাদ গানটির লিংক দেয়ার জন্য।
কৃন্তনিকা আপু , মিস করি সোনেলার প্রথম দিকের দিনগুলোকে ।
গানটি সার্চ দিতে গিয়ে পেলাম। শিশির কনা যে কোথায় এখন কে জানে।
আমি এইত আপু 🙂
মাথার উপ্রে দিয়া গেল :v
মজাই মজা 🙂
গানটা ভিন্ন ধরনের 🙂