মায় তুই জলে না যাইও – উৎসর্গ কৃন্তনিকা আপু

মা ই হে হে হে হে  কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
মা ই হে হে হে হে  কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
মা তুই জলে না যাইও

ও কি ও ও ও, ও ও !
হাটে না যাইও বাটে  না যাইও ঘাটে না যাইও লাজে
ও কি ও ও ও, ও ও !
হাটে না যাইও বাটে  না যাইও ঘাটে না যাইও লাজে
মাই তো আরু না যাইও লাজে
মা তুই জলে না যাইও
মাইও পায় নাম রাখিয়াছে কলংকিনি রাঁধে
মা তুই জলে না যাইও
মা তুই জলে না যাইও
মা ই হে হে হে হে  কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও

কোকিওওওওও  যাইও নারে যাইও নারে কদমতলা দিয়া
কোকিওওওওও  যাইও নারে যাইও নারে কদমতলা দিয়া
মাই তোঁ কদম তোলা দিয়া ।
কানা আবার দিছে ফান্দো রাধিকার লাগিয়া
মা তুই জলে না যাইও !
কানা আবার দিছে ফান্দো রাধিকার লাগিয়া
মা তুই জলে না যাইও !
জলে না যাইও !
মা তুই জলে না যাইও !
মা তুই জলে না যাইও !
মা ই হে হে হে হে  কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও

ও কি ও ও ও , ও ও ! কলশিতে পানি যমুনা বহু দূর
ও কি ও ও ও , ও ও ! কলশিতে পানি যমুনা বহু দূর
হাটিতে না পারে রাঁধে পরিতে নুপুর
মা তুই জলে না যাইও !
জলে না যাইও
মা ই হে হে হে হে  কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও!!!!!!!!

গানটির ভিডিও লিংক

রাধারমণের গানের এই পোস্টে    কৃন্তনিকা আপু  এই অসাধারন গানের লিংকটি দিয়েছিলেন। মেলোডিয়াস গানটি একবার শুনেই ভালো লেগে যায়। কিন্তু উচ্চারন গুলো ভালো ভাবে বুঝতে না পারায় বহুবার শুনতে শুনতে গানের লিরিক্স লিখতে লিখতে আমি শেষ 🙁 , এরপরেও হয়ত সঠিক ভাবে লিখতে পারিনি। এই পোস্ট আমার প্রিয় কৃন্তনিকা আপুটাকে উৎসর্গ করলাম ।

গানটি কার লেখা , শিল্পীর নাম কিছুই জানিনা 🙁

মোট পড়েছেনঃ ১,৭৯৩জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. শুনলাম গানটি
    শিল্পী কে তা আমিও জানিনা , খুবই সুন্দর গেয়েছেন গানটি ।
    লিরিক্স এ কিছু সংশোধন করতে হবে , তবে বেশী নয়
    কস্ট করে এমন পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ -{@

      1. রাধারমন ক্লাসিকদের একজন । চেষ্টার জন্য ধন্যবাদ । রাধা রমনের শ্যাম কালিয়া সোনা বন্ধুরে গানটি শুনে রাতের পর রাত নিরঘুম কেটেছে ! ইশ এরকম একটা গান লেখা যেত !!

  2. ভীষণ ভালো লাগলো পোস্টটি দেখে… 😀 😀 😀
    আহা, কত কষ্ট হল…অথচ আমার কাছে লিরিক্সটা লেখা ছিল। কখনো পোস্ট করার কথা ভাবিনি।
    আপু, আপনার জন্য আজ অনেকে গানটি উপভোগ করার সুযোগ পেল। 🙂 অনেক অনেক ধন্যবাদ।
    গানটা প্রথম শুনে এত্ত মুগ্ধ হয়েছিলাম যে টানা কয়েক সপ্তাহ শুধু এই গানটিই শুনেছি, এমনকি পরীক্ষার মধ্যেও শুনেছি। এই গানটি খুব সম্ভবত পুরনো কোন গান, যার আধুনিকায়ন করেছেন কলকাতার শিল্পী অভিজিৎ বর্মণ ‘পটা’। পটা বর্তমানে কলকাতার বিগবসের তারকা। এই গানটি গেয়েই অনেক প্রশংসা কুড়িয়েছেন।
    পরীক্ষা চলছে 🙁 তাই নিয়মিত বসতে পারছি না, সোনেলাকে অনেক মিস করি, সোনেলার সবাইকে অনেক মিস করি…

    1. কিছুটা কষ্ট তো করতেই হবে ভালো কিছুর জন্য। আপনার কাছে আছে জানলে কষ্টই হতো না আর।
      আমি তো মুগ্ধ এই গানে। আপনাকে অনেক ধন্যবাদ গানটির লিংক দেয়ার জন্য।

মন্তব্য করুন